Bengali Mango Chicken Recipe: ঘেমো গরমে বানিয়ে ফেলুন জিভে জল আনা 'আমপোড়া মুরগি', শরীর-মন জুড়িয়ে যাবে

Bengali Mango Chicken Recipe: রান্নার আসল কায়দা লুকিয়ে ম্যারিনেশনে। মাংসের সঙ্গে কাঁচা আম পুড়িয়ে তার ক্বাথ মেশালে যে স্বাদ তৈরি হয়, তা অতুলনীয়। সঙ্গে যদি রসুন আর কাঁচালঙ্কাও একটু পুড়িয়ে নেওয়া যায়, তবে রান্নায় একটা মেটে বা 'স্মোকি ফ্লেভার' আসে

Advertisement
ঘেমো গরমে বানিয়ে ফেলুন জিভে জল আনা 'আমপোড়া মুরগি', শরীর-মন জুড়িয়ে যাবেঘেমো গরমে বানিয়ে ফেলুন জিভে জল আনা 'আমপোড়া মুরগি', শরীর-মন জুড়িয়ে যাবে

Bengali Mango Chicken Recipe: মা ঠাকুমাদের আমপোড়া শরবতের সেই নস্ট্যালজিয়া এবার সোজা ঢুকে পড়ল মাংসের কড়াইতে। গরমের দুপুরে ভাতের পাতে যদি থাকে টক-মিষ্টি স্বাদের 'আমপোড়া মুরগি', তবে ভোজনরসিক বাঙালির আর অন্য কিছু লাগে না। খুব সাধারণ উপকরণেই রেস্তোরাঁ স্টাইলে এই পদ বানিয়ে ফেলা সম্ভব।

রান্নার আসল কায়দা লুকিয়ে ম্যারিনেশনে। মাংসের সঙ্গে কাঁচা আম পুড়িয়ে তার ক্বাথ মেশালে যে স্বাদ তৈরি হয়, তা অতুলনীয়। সঙ্গে যদি রসুন আর কাঁচালঙ্কাও একটু পুড়িয়ে নেওয়া যায়, তবে রান্নায় একটা মেটে বা 'স্মোকি ফ্লেভার' আসে। সর্ষের তেলের ঝাঁঝ আর আমপোড়া পোড়া গন্ধের যুগলবন্দিতে মাংসের গন্ধে ম-ম করবে পাড়া।

শুকনো লঙ্কা আর গোলমরিচ ফোড়ন দিয়ে কড়াইয়ে আদা-পেঁয়াজ লাল করে ভেজে মাংস কষানোর সময় জিরে-ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলেই কেল্লাফতে। আমের টক ভাব কাটাতে সামান্য চিনি দিলে স্বাদের ভারসাম্য একেবারে যুৎসই হয়। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কষালেই মাংসের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে আমের সেই অনন্য আমেজ।

রেসিপির শেষ চমক হলো কাঁচালঙ্কা কুচি। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে ওপর দিয়ে লঙ্কা ছড়িয়ে দিলেই তৈরি গরমের সেরা লাঞ্চ। রবিবার মানেই কষা মাংস আর ভাত, কিন্তু এবার স্বাদবদলে পাতে থাকুক এই টক-মিষ্টি আমপোড়া চিকেন। হালকা হলেও তৃপ্তিতে কোনো কমতি হবে না।

 

POST A COMMENT
Advertisement