Lau Shak Posto Recipe: ঘটি বাড়ির স্টাইলে বানান লাউ শাকের পোস্ত, জেনে নিন সিক্রেট রেসিপি
ঘটি বাড়ির লাউ শাকের পোস্ত বানিয়ে নিন। এটি সেরার সেরা একটি পদ। এই পদ বানাতে কী কী উপাদান লাগবে? কীভাবে বানানো সম্ভব হবে? জেনে নিন রেসিপি। তাহলেই কাজ হবে।
লাউ শাক পোস্তর রেসিপি- কলকাতা,
- 24 Sep 2026,
- (Updated 24 Sep 2026, 1:13 PM IST)
হাইলাইটস
- ঘটি বাড়ির লাউ শাকের পোস্ত বানিয়ে নিন
- এটি সেরার সেরা একটি পদ
- এই পদ বানাতে কী কী উপাদান লাগবে?
ঘটি বাড়ির লোকজন খুব সহজেই পোস্তর নানা সুস্বাদু বানিয়ে ফেলেন। এটাতে তাঁদের কোনও প্রতিযোগিতাই নেই। তাই অনেকেই চান ঘটি বাড়ির স্টাইলে পোস্ত বানাতে হবে। যদিও সেই চিরাচরিত আলু পোস্ত এখন পুরনো হয়ে গিয়েছে। তাই একটু অন্যরকম একটা পদের কথা আজ বলব। আজ জানাব ঘটি বাড়ির স্টাইলে লাউ শাকের পোস্ত বানানোর সিক্রেট রেসেপি। এই পদ খেতে সেরার সেরা। আর এটি বানানোও বেশ সহজ। তাই ঝটপট এই পদ বানাতে কী কী প্রয়োজন এবং এর রেসিপি জেনে নিন।
কী কী লাগবে?
- লাউ শাক নিন ১ আঁটি। তবে কচি শাকই নেবেন। নইলে খেতে ভাল হবে না।
- পোস্ত বাটা লাগবে ৪ থেকে ৫ চা চামচ।
- আলু নিন ১ থেকে ২টি।
- বড়ি লাগবে ৮ থেকে ১০টি।
- কাঁচা লঙ্কা নিন ৪ থেকে ৫টি।
- হলুদ গুঁড়ো লাগবে আধ চা চামচ।
- চিনি ও নুন নিন স্বাদ মতো।
- সর্ষের তেল নিন পরিমাণ মতো।
কীভাবে রান্না করবেন?
- সবার প্রথমে লাউ শাক ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর এটি ছোট ছোট করে কুচিয়ে নিন। মাথায় রাখবেন, এটা বর্ষাকাল। তাই এই সময় শাক ঠিক ঠাক না ধুয়ে খেলে আদতে শরীরের হাল বিগড়ে যেতে পারে। পেটের সমস্যা নিতে পারে পিছু। তাই সবার প্রথমে শাক ভাল করে কুচিয়ে নিন।
- এরপর একটি কড়াইতে তেল গরম করুন। সেখানে বড়িগুলি দিন। বড়িগুলি লালচে করে ভেজে নিন।
- এবার কেটে রাখা আলুগুলো কড়াইতে তিন। সেগুলি হালকা করে ভেজে নিতে হবে।
- এরপরই আলু ভাজার মধ্যে কুচিয়ে রাখা শাকগুলি দিয়ে দিন। এগুলি ২ মিনিটের মতো নেড়ে নিতে হবে।
- এই সময় শাক একটু নরম হয়ে যাবে। তারপর কড়াইতে হলুদ গুঁড়ো ও পোস্ত বাটা দিন। সেই সঙ্গে স্বাদমতো নুন ও চিনি দিতে হবে। তাহলেই কাজ হবে।
- সব কিছু ভাল করে একসঙ্গে মিশিয়ে নিন। তারপর কম আঁচে রান্না করুন। শাক ও আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে।
- শাক থেকে জল বের হয়ে গেলে ভেজে রাখা বড়িগুলো মিশিয়ে দিতে হবে। তারপর আরও কিছুক্ষণ রান্না করুন।
- জল শুকিয়ে মাথা মাখা হয়ে গেলেই তৈরি হয়ে গেল ঘটি বাড়ির মতো লাউ শাক পোস্ত রেসিপি।