Ghoti Style Paneer Posto: ঘটি বাড়ির মতো বানান পনির পোস্ত, সিক্রেট রেসিপি জানুন
ঘটি বাড়ির মতো পনির পোস্ত বানিয়ে নিতেই পারেন। এটা বানান খুব কঠিন কাজ নয়। বরং সহজ উপায়েই কাজটা সেরে ফেলতে পারবেন। জেনে নিন ঘটিদের মতো পনির পোস্ত বানানোর রেসিপি।
ঘটি বাড়ির স্টাইলে পনির পোস্ত- কলকাতা,
- 17 Sep 2026,
- (Updated 17 Sep 2026, 8:53 PM IST)
হাইলাইটস
- ঘটি বাড়ির মতো পনির পোস্ত বানিয়ে নিতেই পারেন
- এটা বানান খুব কঠিন কাজ নয়
- সহজ উপায়েই কাজটা সেরে ফেলতে পারবেন
ঘটি বাড়ির স্টাইলে আলু পোস্ত তো অনেক খেয়েছেন। এবার একটা অন্য পদ বানান। এই পদটি তৈরি করা হবে পোস্ত এবং পনিরের যুগলবন্দিতে। এর নাম পনির পোস্ত। তবে নাম শুনে ঘাবড়ে যাবেন না। এই পদ বানানো খুব কঠিন কিছু নয়। বরং সহজেই এই পদ বানিয়ে নিতে পারেন।
তাই ঝটপট ঘটি বাড়ির স্টাইলে পনির পোস্ত বানিয়ে নিন। তারপর বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিন। সবাই আপনার নাম করবেন।
কী কী উপকরণ লাগবে?
- ২৫০ গ্রাম পোস্ত নিন
- ৩ থেকে ৪ টেবিল চামচ পোস্ত দানা নিতে হবে
- ৪ থেকে ৫টি কাঁচা লঙ্কা বাটা নিন
- ১টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি নিতে হবে
- ১ চা চামচ আদা নিন
- আধ চা চামচ জিরে গুঁড়ো নিতে হবে
- তেজপাতা নিন
- লাগবে শুকনো লঙ্কা
- সরষের তেল নিন পরিমাণ মতো
- নুন ও হলুদ নিন।
কীভাবে বানাবেন?
- সবার প্রথমে পোস্ত দানা ও কাঁচালঙ্কা একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে নিন। তবে বেশি ভাল স্বাদ পেতে চাইলে শিলনোড়ায় এগুলি ভাল করে পেস্ট করে নিতে হবে। তাহলেই সেরার সেরা স্বাদ হবে।
- এরপর জল হালকা গরম করুন। সেই জলে পনিরগুলি ৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তাতে পনির নরম থাকবে। যদিও চাইলে পনির ভেজেও নিতে হবে।
- তারপর একটা কড়াই চাপান গ্যাসে। তাতে তেজপাতা ও জিরে ফোড়ন দিতে হবে।
- পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আদা বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিন।
- এবার বেটে রাখা পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা কড়াইতে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচ থাকবে কম। এবার হালকা নড়াচড়া করুন। তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতো জল ও নুন দিতে হবে।
- ঝোল ফুটলে পনিরের টুকরোগুলি দিয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন।
- এভাবে মাখা মাখা গয়ে গেলে নামিয়ে নিন। নামানোর আগে উপর থেকে কাঁচা সর্ষের তেল ও কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারেন। তাতে পদটার স্বাদ বাড়বে।
ব্যাস, এভাবেই তৈরি করে নিন ঘটি বাড়ির মতো পনির পোস্ত। এটা গরম ভাত বা রুটির সঙ্গে খেতে লাগবে দারুণ। বাড়ির লোকজন আপনার প্রশংসা করবেন।