Gondhoraj Chicken Recipe: বাড়িতে বানিয়ে নিন দারুণ টেস্টি গন্ধরাজ চিকেন, সহজ রেসিপি রইল

গন্ধরাজ চিকেন অত্যন্ত জনপ্রিয় একটি পদ। এটি খেতে ভীষণই ভাল। এটি ভাত এবং রুটি, দুইয়ের সঙ্গে জমে যাবে। তাই ঝটপট গন্ধরাজ চিকেন বানানোর রেসিপিটি জেনে নিন।

Advertisement
বাড়িতে বানিয়ে নিন দারুণ টেস্টি গন্ধরাজ চিকেন, সহজ রেসিপি রইল গন্ধরাজ চিকেনের রেসিপি
হাইলাইটস
  • গন্ধরাজ চিকেন অত্যন্ত জনপ্রিয় একটি পদ
  • এটি খেতে ভীষণই ভাল
  • ঝটপট গন্ধরাজ চিকেন বানানোর রেসিপিটি জেনে নিন

আপনি কি চিকেন খেতে খুবই ভালোবাসেন? কিন্তু রোজ রোজ মুরগির মাংসের একই পদ খেতে খেতে মুখ পচে গিয়েছে? তাহলে আজ একটু অন্যরকম পদের কথা বলব। এই পদটির নাম হল গন্ধরাজ চিকেন। এটা অত্যন্ত সুস্বাদু একটি পদ। এই পদ একবার চেখে দেখলে স্বাদ ভুলতে পারবেন না। তাই ঝটপট গন্ধরাজ চিকেন বানানোর পদ্ধতি জেনে নিন। তারপর ঝটপট রেঁধে বাড়ির সবাইকে চমকে দিতেই পারেন। তাতেই সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন। 

কী কী লাগবে? 

  • মুরগির মাংস নিন ৫০০ গ্রাম
  • টক দই লাগবে ৩ টেবিল চামচ
  • আদা বাটা লাগবে ১ চা চামচ
  • রসুন বাটা নিন ১ চা চামচ
  • ১টি মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিন
  • কাঁচা লঙ্কা বাটা লাগবে ৫-৬টি
  • গোলমরিচ গুঁড়ো নিন ১ চা চামচ
  • গন্ধরাজ লেবু নিন ১টি 
  • গন্ধরাজ লেবুর পাতা লাগবে ৪ থেকে ৫টি
  • ফোড়নের জন্য নিন তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ
  • এছাড়া তেল বা ঘি নিতে হবে ২ টেবিল চামচ
  • নুন ও চিনি নিন স্বাদমতো
  • জল লাগবে প্রয়োজনমতো

কীভাবে বানাবেন? 

  • সবার প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাংসের সঙ্গে টক দই, আদা-রসুন বাটা, সামান্য গোলমরিচ গুঁড়ো, একটু গন্ধরাজ লেবুর রস এবং সামান্য নুন দিন। এগুলি মাংসের সঙ্গে ভাল করে মেখে নিতে হবে। তারপর অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
  • এরপর গ্যাস জ্বালান। তাতে বসান কড়াই। তেল গরম করুন। তাতে তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়ন দিন। কিছুক্ষণেই ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরবে। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিন। হালকা সোনালী হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
  • এবার ম্যারিনেট করা চিকেন কড়াইতে দিন। হাই ফ্লেমে ৩ থেকে ৫ মিনিট মাংস ভাল করে কষিয়ে নিতে হবে।
  • এরপর মশলা ও মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে। সেই সময় সামান্য গরম জল এবং চেরা কাঁচা লঙ্কা দিন। তারপর কড়াই ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন। 
  • মাংস সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলুন। ওপর থেকে গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর জেস্ট (খোসা কুরুনো) এবং লেবুর পাতা ছড়িয়ে দিন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন। তারপর ঢাকা দিয়ে ১০ মিনিট ‘স্ট্যান্ডিং টাইম’ দিন। তাহলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ চিকেন। এটা খেতে হবে দারুণ। ভাত ও রুটি, দুইয়ের সঙ্গেই জমে যাবে।

 

POST A COMMENT
Advertisement