Gujrati Paneer: গুজরাটি স্টাইল পনির কারির সহজ রেসিপি, নিরামিষ দিনে বানান

নিরামিষ দিনে একঘেয়ে রান্না নয়! বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাটি স্টাইল পনির কারি। রইল সহজ রেসিপি।

Advertisement
গুজরাটি স্টাইল পনির কারির সহজ রেসিপি, নিরামিষ দিনে বানানগুজরাটি স্টাইল পনিরের রেসিপি।
হাইলাইটস
  • খুব বেশি উপকরণের প্রয়োজন নেই।
  • রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে দারুণ জমবে।

Gujarati style paneer: অনেক বাড়িতেই সপ্তাহে এক-দু'দিন নিরামিষ হয়। কিন্তু সেই নিরামিষ দিনে কী রান্না করবেন, তা নিয়ে কুল-কিনারা পান না। কত আর ডাল, সবজি বা সাধারণ পনিরের ঝোল খাবেন? তার চেয়ে বানিয়ে ফেলুন গুজরাটি স্টাইল পনির কারি। ঘাবড়াবেন না। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ মশলা দিয়েই তৈরি করা যায় এই পদ। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে দারুণ জমবে।

কী কী লাগবে?

পনির ২৫০ গ্রাম

টম্যাটো ২টি

পেঁয়াজ ১টি (ইচ্ছেমতো)

আদা-রসুন বাটা ১ চা চামচ

টক দই ২ টেবিল চামচ

কাজুবাদাম ৮-১০টি

জিরে আধ চা চামচ

হলুদ, লঙ্কা ও ধনে গুঁড়ো

গরমমশলা আধ চা চামচ

গুড় ১ চা চামচ

লেবুর রস ১ চা চামচ

তেল, নুন ও ধনেপাতা পরিমাণমতো

প্রথমে কাজুবাদাম গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। তার পর টম্যাটোর সঙ্গে মিহি করে বেটে নিন। কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিন। চাইলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজতে পারেন। এ বার আদা-রসুন বাটা দিয়ে কষুন। হলুদ, লঙ্কা ও ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল ছিটিয়ে নাড়ুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টম্যাটো-কাজুর পেস্ট দিন।

মশলা ভাল করে কষানো হলে আঁচ কমিয়ে ফেটানো টক দই মেশান। একটানা নাড়ুন, যাতে দই ফেটে না যায়। এ বার সামান্য গুড় ও নুন দিন। গুড়ের মিষ্টি স্বাদ টম্যাটোর টক ভাবের সঙ্গে ভারসাম্য তৈরি করবে। প্রয়োজনমতো গরম জল দিয়ে ঝোল তৈরি করুন।

পনির ছোট টুকরো করে ঝোলে দিয়ে দিন। কম আঁচে ৩-৪ মিনিট রান্না করুন। বেশি ক্ষণ ফুটলে পনির শক্ত হয়ে যেতে পারে। শেষে গরমমশলা, লেবুর রস ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।

গরম রুটি, পরোটা কিংবা জিরা রাইসের সঙ্গে পরিবেশন করুন। 

Advertisement

POST A COMMENT
Advertisement