Hilsa Bora Recipe: গরম ভাতে মুচমুচে ইলিশের বড়া, একবার খেলেই চাইবেন আরও, রেসিপি জানুন
সহজেই বানিয়ে নিন ইলিশ মাছের বড়া। এটি সেরা একটি পদ। এটি বানানো খুব সহজ। এর তেমন কোনও ঝক্কি নেই। তাই ঝটপট ইলিশ মাছের বড়া বানানোর রেসিপি জেনে নিন।
ইলিশের বড়া বানাবেন কীভাবে?- কলকাতা,
- 07 Sep 2026,
- (Updated 07 Sep 2026, 4:50 PM IST)
হাইলাইটস
- সহজেই বানিয়ে নিন ইলিশ মাছের বড়া
- এটি সেরা একটি পদ
- ইলিশ মাছের বড়া বানানোর রেসিপি জেনে নিন
ইলিশ মাছ খেতে অনেকেই ভালোবাসেন। তাই তাঁরা নিয়মিত সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ পোস্তর মতো পদ বাড়িতে বানিয়ে রসনাবিলাস করেন। তবে এই সব পদের পাশাপাশি বর্ষায় বানিয়ে নিতে পারেন অভিনব ইলিশের বড়া। এটা সেরার সেরা একটি পদ। এটি বানানোও খুব সহজ। গরম ভাতের সঙ্গে মুচমুচে করে ভেজে খেতে দারুণ লাগবে।
তাই আর সময় নষ্ট না করে ইলিশ মাছের বড়া বানানোর রেসিপি জেনে নিন। তারপর এই সেরা পদ বাড়িতেই বানিয়ে নিন।
কী কী লাগবে?
- ইলিশ মাছের ৫ থেকে ৬টি টুকরো নিন
- লাউ পাতা বা কুমড়ো পাতা লাগবে
- সেই সঙ্গে পেঁয়াজ কুচি লাগবে আধ কাপ
- এছাড়া কাঁচা মরিচ নিন ৩ থেকে ৪টি
- সেই সঙ্গে ২ চামচ সর্ষে বাটা লাগবে
- এছাড়া হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো নিন পরিমাণ মতো
- পাশাপাশি নুন লাগবে স্বাদমতো
- সর্ষের তেলও নিন পরিমাণ মতো
এই সব উপকরণ জোগার করে রান্না করতে বসুন।
কীভাবে বানাবেন ইলিশ মাছে বড়া?
- সবার প্রথমে ইলিশ মাছে হলুদ ও নুন মাখিয়ে ভাল করে সিদ্ধ করে নিন। ভাল করে মাছটি সিদ্ধ করতে হবে।
- এরপর ইলিশ থেকে যতটা সম্ভব কাঁটা বেছে নিন। চেষ্টা করুন কাঁটা যেন না থাকে।
- এরপর একটি পাত্রে সেই সিদ্ধ করে কাঁটা ছাড়ানো মাছ রাখুন। তার সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সর্ষে বাটা, হলুদ-লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ভালভাবে মাখিয়ে নিতে হবে।
- ওদিকে লাউ বা কুমড়ো পাতা, যেটাই পেয়েছেন, সেটাও ভাল করে জল দিয়ে ধুয়ে নিন।
- তারপর সেই পাতা দিয়ে থলের মতো বানিয়ে নিতে হবে।
- এরপর সেই থলের মধ্যে মাছের পুর ভাল করে ঢুকিয়ে দিন।
- এবার একটি পাত্র গ্যাসে বসান। সেটায় যেন টুবু টুবু তেল থাকে, সেটা নিশ্চিত করুন।
- তারপর কড়াইতে পাতায় মোড়ানো ইলিশের পুর ছেড়ে দিন।
- মাঝারি আঁচে বড়া ভাজতে হবে। এটা উল্টে পাল্টে ভাজাই হল বুদ্ধিমানের কাজ।
- একটু সময় পরেই দেখবেন পাতা গুলো লালচে হয়ে গিয়েছে। নিজের আন্দাজ মতো সেটা তুলে নিন।
পরিবেশন কীভাবে?
এবার পাতা থেকে ইলিশ মাছের বড়াগুলি বের করে নিন। পাতা ফেলে দিন। বড়াগুলি একটি পাত্রে সুন্দর করে রাখুন। সেটার উপর একটি লেবুর রস ছড়িয়ে দিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। গ্যারেন্টি দিয়ে বলছি, পুরো জমে যাবে।