Badhakopir Jhol: হুগলির বিখ্যাত বাঁধাকপির নিরামিষ ঝোল, সাবেকি দিনের Recipe

Hooghly style Badhakopi Jhol: ফ্রিজে বাঁধাকপি আছে? মাছ-মাংস না হলেও চলবে। সামান্য আলু, বাঁধাকপি আর কয়েকটি ঘরোয়া মশলা দিয়েই বানিয়ে ফেলুন হুগলির এই সাবেকি রেসিপি। খরচ কম। রান্নাও সহজ।

Advertisement
হুগলির বিখ্যাত বাঁধাকপির নিরামিষ ঝোল, সাবেকি দিনের Recipe সামান্য আলু, বাঁধাকপি আর কয়েকটি ঘরোয়া মশলা দিয়েই বানিয়ে ফেলুন হুগলির এই সাবেকি রেসিপি।
হাইলাইটস
  • সামান্য আলু, বাঁধাকপি আর কয়েকটি ঘরোয়া মশলা।
  • বানিয়ে ফেলুন হুগলির এই সাবেকি রেসিপি।
  • গরম ভাত বা রুটি-পরোটার সঙ্গে দুর্দান্ত।

Hooghly style Badhakopi Jhol: ফ্রিজে বাঁধাকপি আছে? মাছ-মাংস না হলেও চলবে। সামান্য আলু, বাঁধাকপি আর কয়েকটি ঘরোয়া মশলা দিয়েই বানিয়ে ফেলুন হুগলির এই সাবেকি রেসিপি। খরচ কম। রান্নাও সহজ। গরম ভাত বা রুটি-পরোটার সঙ্গে দুর্দান্ত। আজকাল বাঙালি সারাবছরই বাঁধাকপি খায়। শীতকালে একটু বেশি। কিন্তু বাঁধাকপি দিয়ে শুধু তরকারি বা ঘন্ট নয়। পাতলা ঝোলও দারুণ হয়। বিশেষ করে আলু আর মশলার সঙ্গে বাঁধাকপির মিষ্টি স্বাদ মিশলে একেবারে অন্য রকম পদ তৈরি হয়।

হুগলির বিভিন্ন মিষ্টি, জলখাবারের দোকানে এই ধরনের সাদামাটা সব্জির রান্নার চল বহু দিনের। বাজারের দাম বাড়লেও এই রান্নায় পকেটে চাপ পড়ে না। বাড়িতে থাকা কয়েকটি উপকরণেই হয়ে যায়। তাই মাসের শেষে কম খরচে রান্না করতে চাইলে এই পদ দারুণ অপশন হতে পারে।

কী কী লাগবে?
এই রান্নার জন্য খুব বেশি উপকরণ দরকার নেই। একটি ছোট বাঁধাকপি, দু’টি আলু, টম্যাটো, কাঁচালঙ্কা, আদা এবং সামান্য জিরে। সঙ্গে থাকবে হলুদ, লঙ্কাগুঁড়ো, নুন ও অল্প চিনি। চাইলে কয়েকটি বড়িও দিতে পারেন। বড়ি দিলে ঝোলের স্বাদ আরও বাড়বে।

কীভাবে বানাবেন?
প্রথমে বাঁধাকপি ভাল করে ধুয়ে জিরি-জিরি করে কেটে নিন। আলু খোসা ছাড়িয়ে মাঝারি টুকরো করে রাখুন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করুন।

তেলে প্রথমে জিরে ফোড়ন দিন। তার পর আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। আলুর গায়ে হালকা রং ধরলে কাটা বাঁধাকপি দিয়ে দিন। সঙ্গে হলুদ, লঙ্কাগুঁড়ো এবং নুন মেশান।

এ বার সবজিগুলি ভাল করে নাড়তে হবে। বাঁধাকপি থেকে কিছুটা জল বেরোবে। সেই জলেই কিছুক্ষণ রান্না হতে দিন। এর পর আদাবাটা এবং কাঁচালঙ্কা দিয়ে দিন। চাইলে একটি টম্যাটো কুচিয়ে দিতে পারেন।

মশলা কষে গেলে প্রয়োজন মতো গরম জল ঢেলে দিন। এই রান্নার আসল মজা কিন্তু পাতলা ঝোলে। তাই খুব বেশি জল দেবেন না। আলু ভাল করে সেদ্ধ হয়ে গেলে অল্প চিনি দিয়ে দিন। চিনি বাঁধাকপির স্বাদ আরও সুন্দর করে তুলবে।

Advertisement

বড়ি ব্যবহার করলে আলাদা করে ভেজে শেষে ঝোলে দিয়ে দিন। কয়েক মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। উপর থেকে সামান্য কাঁচালঙ্কা ছড়িয়ে দিলেই রান্না তৈরি।

গরম ভাতের সঙ্গে চেটেপুটে!
এই বাঁধাকপির ঝোলের সঙ্গে আলাদা কোনও ভারী পদ না থাকলেও চলে। গরম ভাতের সঙ্গে একটু ঝোল মেখেই খাওয়া যায়। বাঁধাকপির হালকা মিষ্টি স্বাদ, আলুর নরম ভাব এবং মশলার ঝাঁঝ মিলে একেবারে ঘরোয়া স্বাদ তৈরি হবে।

বিশেষ করে যাঁরা কম তেলে, কম মশলায় নিরামিষ রান্না খেতে ভালবাসেন, তাঁদের জন্য এই পদ বেশ ভাল। দুপুরের খাবারে ডাল, ভাত আর এই বাঁধাকপির ঝোল থাকলেই মেনু জমে যাবে। 

POST A COMMENT
Advertisement