Kachalonka Murgi Recipe: হোটেলের মতো কাঁচালঙ্কা ধনেপাতা মুরগি, একবার খেলেই বার বার বানাবেন

Hotel Style Green Chilli Coriander Chicken: মুরগির সেই একই ঝোল বা কষা খেয়ে খেয়ে বিরক্ত? তাহলে একদিন কাঁচালঙ্কা ধনেপাতা মুরগি বানিয়ে দেখতে পারেন। অনেক রেস্তোরাঁ বা হোটেলে এই ডিশ পাওয়া যায়। দেখতে বেশ সুন্দর। খেতেও আলাদা।

Advertisement
হোটেলের মতো কাঁচালঙ্কা ধনেপাতা মুরগি, একবার খেলেই বার বার বানাবেনকাঁচালঙ্কা ধনেপাতা মুরগি বানিয়ে দেখতে পারেন।
হাইলাইটস
  • মুরগির সেই একই ঝোল বা কষা খেয়ে খেয়ে বিরক্ত? 
  • কাঁচালঙ্কা ধনেপাতা মুরগি বানিয়ে দেখতে পারেন। 
  • চিকেন কিনে ফেরার সময় বেশ খানিকটা সতেজ ধনেপাতা ও কাঁচালঙ্কা নিয়ে নেবেন।

Hotel Style Green Chilli Coriander Chicken: মুরগির সেই একই ঝোল বা কষা খেয়ে খেয়ে বিরক্ত? তাহলে একদিন কাঁচালঙ্কা ধনেপাতা মুরগি বানিয়ে দেখতে পারেন। অনেক রেস্তোরাঁ বা হোটেলে এই ডিশ পাওয়া যায়। দেখতে বেশ সুন্দর। খেতেও আলাদা। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। খালি চিকেন কিনে ফেরার সময় বেশ খানিকটা সতেজ ধনেপাতা ও কাঁচালঙ্কা নিয়ে নেবেন।

কী কী লাগবে?
এই রান্নার জন্য প্রায় ৫০০ গ্রাম মুরগি নিতে পারেন। মুরগির সঙ্গে লাগবে পেঁয়াজ, টম্যাটো, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। ধনেপাতা অবশ্যই একটু বেশি করে রাখতে হবে।

আরও ভাল স্বাদ চাইলে সামান্য টক দই ব্যবহার করতে পারেন। এতে মুরগি নরম হবে। রান্নার ঝোলেও রিচ ভাব আসবে।

প্রথমে মুরগি ম্যারিনেশন
মুরগি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এর পর একটি পাত্রে মুরগি নিয়ে তাতে টক দই, সামান্য হলুদ, নুন, আদা-রসুন বাটা এবং অল্প লেবুর রস দিন। সব উপকরণ মুরগির সঙ্গে ভাল করে মিশিয়ে নিন।

এ বার অন্তত ২০-৩০ মিনিট রেখে দিন। হাতে সময় থাকলে আরও কিছুটা বেশি সময় মাখিয়ে রাখা যায়। এতে মশলার স্বাদ মাংসের ভিতর ঢুকবে।

ধনেপাতা-কাঁচালঙ্কা বেটে ফেলুন
মিক্সিতে এক মুঠো ধনেপাতা, ৩-৪টি কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন এবং সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।

ঝাল কম খেলে কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে দিতে পারেন। আবার ঝাল বেশি পছন্দ করলে লঙ্কার সংখ্যা বাড়ানো যায়।

কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এর পর টম্যাটো কুচি দিন।

টম্যাটো নরম হয়ে গেলে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন কষানো প্রায় হয়ে এসেছে।

এ বার মুরগি কড়াইয়ে দিয়ে দিন। আঁচ বাড়িয়ে কয়েক মিনিট ভাল করে নাড়াচাড়া করুন। এর পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। মুরগি থেকে জল বেরোবে। সেই জলেই মাংস কিছুটা সেদ্ধ হবে।

Advertisement

মুরগি প্রায় সেদ্ধ হয়ে এলে আগে তৈরি করে রাখা ধনেপাতা-কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিন। প্রয়োজন হলে সামান্য গরম জল দিতে পারেন।

এ বার ঢাকনা খুলে মাঝারি আঁচে রান্না করুন। উপর থেকে আরও একটু কাঁচা ধনেপাতা কুচি দিন। 

কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি গরম ভাতের সঙ্গে যেমন ভাল লাগে, তেমনই রুটি, পরোটা বা নানের সঙ্গেও খাওয়া যায়।  

POST A COMMENT
Advertisement