বাড়িতেই বানান সুস্বাদু গাজরের হালুয়াগাজরের হালুয়ার স্বাদ বড় সুস্বাদু। শীতের গাজর উঠলে ঘরে ঘরেই তা বানানো হয়। স্বাস্থ্য, ওজন নিয়ে দুশ্চিন্তা থাকলে এভাবে বানিয়ে ফেলুন গাজরের হালুয়া। এই গাজরের হালুয়াতে ওজনও বাড়বে না, স্বাস্থ্যও ভাল থাকবে, আবার মিষ্টির চাহিদাও মিটবে। এই গাজরের হালুয়ায় হজমের সমস্যা, পেটের রোগের সম্ভাবানও কম। কী ভাবে বানাবেন বাড়িতে? থাকল রেসিপি-
উপকরণ
প্রণালী
গাজরগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন। একটি পাত্রে সামান্য ঘি গরম করে কুরানো গাজর দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করুন। এরপর দুধ ঢেলে মাঝারি আঁচে ফুটতে দিন। গাজর নরম হয়ে, দুধ বেশ খানিকটা শুকিয়ে এলে খেজুরের গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আরও কয়েক মিনিট ফুটুক। শেষে এলাচ গুঁড়ো, কুচোনো বাদাম, কাজু ও কিশমিশ দিয়ে নামিয়ে নিন। ব্যাস, গাজরের হালুয়া তৈরি! খাবারের শেষ পাতে পরিবেশন করুন। অথবা এমনি এমনিই বাটি ভর্তি গাজরের হালুয়ার ট্রিট দিন নিজেকে।
ডায়েট-ফ্রেন্ডলি হালুয়া তৈরিত সময় বিশেষ নজর
রিফাইন্ড সুগারের বদলে কেবলমাত্র খেজুরের গুড় ব্যবহার করুন। তবে তাতেও মিষ্টি রয়েছে, তাই যত সম্ভব কমেই কাজ চালাতে হবে। স্বাদ ও গন্ধের জন্য এক চা-চামচ ঘিই যথেষ্ট। বেশি ঘি ব্যবহার করলে হালুয়ার ক্যালোরি কাউন্ট অনেকটাই বেড়ে যায়। লো-ফ্যাট দুধ ব্যবহার করলে একই সঙ্গে দুধের প্রোটিন ও ক্যালসিয়াম পাওয়া যায় আবার ফ্যাটের পরিমাণ এড়িয়েও চলা যাবে।
স্বাস্থ্যকরভাবে বানালেও গাজরের হালুয়া আদতে ডেজার্ট। তাই ততটুকুই খাওয়া ভালো যতটুকুতে সুগার ক্রেভিং মেটে। পরিমাণ নিয়ন্ত্রণ করতে না পারলে স্বাস্থ্য রক্ষা করা যাবে না কোনওভাবেই।