Crispy Thekua Recipe: তেল বেশি টানবে, নরমও হবে না, খাস্তা ঠেকুয়ার সহজ রেসিপি জানুন

ছটপুজোর প্রসাদ ঠেকুয়া। তবে অনেক সময় ঠেকুয়া তৈরি করতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে। কখনও অতিরিক্ত তেল শুষে নেয়, আবার কখনও মুচমুচে না হয়ে নরম হয়ে যায়। এই সমস্যার সমাধান রইল।

Advertisement
তেল বেশি টানবে, নরমও হবে না, খাস্তা ঠেকুয়ার সহজ রেসিপি জানুনঠেকুয়া রেসিপি
হাইলাইটস
  • ছটপুজোর প্রসাদ ঠেকুয়া।
  • বাড়িতে বানানোর রেসিপি।

শুরু হয়ে গিয়েছে ছটপুজোর প্রস্তুতি। বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে ধুমধাম করে উদযাপিত হয় এই উৎসব। ৪ দিন ধরে চলা এই উৎসবে সূর্যদেব এবং ছটী মাইয়ার পুজো করা হয়। পুজোর জন্য তৈরি করা হয় নানা রকম ভোগ ও প্রসাদ। এর মধ্যে অন্যতম হল ঠেকুয়া। ঠেকুয়া ছাড়া ছটপুজোর প্রসাদ অসম্পূর্ণ। গমের আটা, সুজি, দেশি ঘি এবং গুড় দিয়ে তৈরি করা হয় এই বিশেষ পদ। খেতে যেমন সুস্বাদু, তেমনই মুচমুচে। সবচেয়ে বড় কথা, ঠেকুয়া বেশ কয়েক দিন ধরে রেখে খেতে পারেন। ছটপুজোয় বাড়িতেই ঠেকুয়া বানিয়ে নিয়ে পারেন।

ঠেকুয়া তৈরির উপাদান
গমের আটা: ২ কাপ
মিহি সুজি: ১/৪ কাপ
এলাচ গুঁড়ো: আধ চা চামচ
শুকনো নারকেল: ১/৪ কাপ
মৌরি: ১ চা চামচ
দেশি ঘি: ৪ চামচ
গুড়: ৩/৪ কাপ
ঈষদুষ্ণ জল: আধ কাপ
চিনি: ৪ চামচ
ঘি বা তেল: ভাজার জন্য

যেভাবে বানাবেন মুচমুচে ঠেকুয়া

প্রথমে একটি বড় পাত্রে গমের আটা ও মিহি সুজি মিশিয়ে নিন। মোটা সুজি থাকলে মিক্সিতে একবার ঘুরিয়ে মিহি করে নিতে পারেন। এবার সুগন্ধ ও স্বাদের জন্য মিশিয়ে দিন সামান্য এলাচ গুঁড়ো এবং হাতে ঘষে মৌরি। শুকনো নারকেল ছোট ছোট টুকরো করে কেটে বা কুরিয়ে মিশিয়ে দিন। এরপর দেশি ঘি দিয়ে ভাল করে ময়ান দিন। হাত দিয়ে মেখে নিন। 

এবার গুড় কুরিয়ে নিন। গরম জল দিয়ে গুড় গলিয়ে ফেলুন। এরপর ছাঁকনির সাহায্যে গুড়ের জল ছেঁকে অল্প অল্প করে আটা মাখায় মেশান। চাইলে এই সময় সামান্য চিনিও দিতে পারেন। এবার সব কিছু ভাল করে মেখে শক্ত ডো তৈরি করে নিন।

আটা-সুজি মাখা থেকে মাঝারি মাপের লেচি কেটে নিন। হাতের সাহায্যে চেপে পাতার মতো আকার দিন। ইচ্ছা হলে নিজের পছন্দমতো অন্য আকারও দিতে পারেন। এরপর ছুরি দিয়ে ঠেকুয়ার গায়ে নকশা কেটে নিন। 

এবার কড়াইয়ে তেল বা দেশি ঘি গরম করে নিন। একে একে ঠেকুয়া দিয়ে ভাজতে শুরু করুন। একদিক হালকা ভাজা হয়ে এলে উল্টে দিন। দু'পিঠ ভাল করে বাদামি এবং মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। তৈরি হয়ে যাবে ছটপুজোর ঠেকুয়া।

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement