এবার ফুলকপির রোস্ট বানিয়ে নিনগোটা বাংলাতেই এখন শীতের আমেজ। ধীরে ধীরে নামছে তাপমাত্রা। সেইসঙ্গে বাজারে শীতের সব্জি উঠতে শুরু করে দিয়েছে। ফুলকপিও পাওয়া যাচ্ছে দেদার। ডালনা-ঘণ্ট-চচ্চড়ি-ছেঁচকি— বাঙালির হেঁশেলে শীতের এই সব্জির কদর একটু বেশিই। বাজারে নতুন ওঠা ফুলকপি দিয়ে এবার রেস্তোরাঁর মতো টেস্টি রোস্ট বানিয়ে নিতে পারেন বাড়িতেই। রইল সহজ রেসিপি-
উপকরণ:
রান্নার প্রণালী:
ফুলকপি ভাজা:
ফুলকপির ফুলগুলো একটু বড় আকারে কেটে ভালো করে ধুয়ে নিন। এরপর সামান্য হলুদ ও নুন মাখিয়ে হালকা ভাপ দিয়ে নিতে পারেন অথবা সরাসরি কড়াইতে তেল বা ঘিয়ে হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন।
মসলা কষানো:
এবার কড়াইতে তেল বা ঘি গরম করে তাতে তেজপাতা ও গরম মসলার ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভাজুন। পেঁয়াজ নরম হলে আদা বাটা, রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিন।
গুঁড়ো মসলা ও দই মেশানো:
কষানো মসলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য জল দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন যাতে তেল উপরে ভেসে ওঠে। এবার আঁচ কমিয়ে ফেটানো টক দই এবং কাজুবাদাম বাটা দিয়ে দ্রুত নাড়তে থাকুন, যেন দই ফেটে না যায়।
ফুলকপি ও গ্রেভি:
মসলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মসলার সঙ্গে আলতো হাতে মিশিয়ে নিন, যাতে ফুলকপি ভেঙে না যায়। টমেটো পেস্ট এবং পরিমাণমতো নুন ও সামান্য চিনি দিয়ে দিন।
দমে রান্না:
মসলার সঙ্গে ফুলকপি ভালোমতো কষানো হলে মৃদু আঁচে সামান্য গরম জল দিয়ে ঢেকে দিন। ফুলকপি সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হয়ে এলে ওপর থেকে কাঁচা লঙ্কা ও গরম মসলা গুঁড়ো ছড়িয়ে ১০ মিনিট আঁতে রাখুন। চমৎকার ঘ্রাণ ছড়ালে নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের ফুলকপির রোস্ট!
এটি পোলাও, ফ্রাইড রাইস কিংবা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে।