Janmashtami Recipes: জন্মাষ্টমীতে এবার বানান তালের লুচি, রইল রেসিপি, গোপালকে খুশি করবে এই ভোগগুলিও

জন্মাষ্টমীতে গোপালেন জন্য তালি দিয়ে নতুন ধরনের কী রেসিপি তৈরি করবেন ভাবছেন? তাহলে এবার গোপু সোনাকে দিন তালের লুচি। পাকা তালের ঘন ক্বাথ, ময়দা, সামান্য চিনি, ঘি ও এক চিমটি নুন দিয়ে তৈরি এই সুস্বাদু ও নরম ফুলকো লুচি রেঁধে তাক লাগিয়ে দিন সকলকে। এটি জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের ভোগ বা নৈবেদ্য হিসেবে এবং তালক্ষীরের সঙ্গে পরিবেশন করা যাবে।

Advertisement
জন্মাষ্টমীতে এবার বানান তালের লুচি, রইল রেসিপি, গোপালকে খুশি করবে এই ভোগগুলিওগোপালের সবচেয়ে প্রিয় খাবার কী?

জন্মাষ্টমীতে গোপালেন জন্য তালি দিয়ে নতুন ধরনের কী রেসিপি তৈরি করবেন ভাবছেন? তাহলে এবার গোপু সোনাকে দিন তালের লুচি। পাকা তালের ঘন ক্বাথ, ময়দা, সামান্য চিনি, ঘি ও এক চিমটি নুন দিয়ে তৈরি এই সুস্বাদু ও নরম ফুলকো লুচি রেঁধে তাক লাগিয়ে দিন সকলকে। এটি জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের ভোগ বা নৈবেদ্য হিসেবে এবং তালক্ষীরের সঙ্গে পরিবেশন করা যাবে।

তালের লুচি তৈরি করতে লাগবে-

  •  ময়দা: ২ কাপ
  •  পাকা তালের রস আধ কাপ
  •  সুজি: ২ চামচ
  • চিনি: ১ থেকে ২ চামচ (মিষ্টির পরিমাণ বুঝে)
  • ঘি বা সাদা তেল: ২ চামচ (ময়ান দেওয়ার জন্য)
  •  নুন: সামান্য (স্বাদমতো)
  •  ভাজার জন্য: সাদা তেল বা ঘি

প্রণালী
প্রথমে একটি বড় পাত্রে ময়দা, সুজি, চিনি, নুন এবং ঘি বা তেল ভাল করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে তালের রস দিয়ে ময়দা মাখতে শুরু করুন। তালের রসেই ময়দা মাখা হয়ে যাওয়ার কথা। তবে প্রয়োজন হলে সামান্য জল ব্যবহার করতে পারেন। ময়দা মাখাটা খুব শক্ত বা খুব নরম হবে না—যেমন লুচির ময়দা মাখা হয় ঠিক তেমন করে মেখে নিন। মাখা হয়ে গেলে একটা ভেজা কাপড় বা ঢাকা দিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এবার ময়দা সেট হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নিন। তারপর বেলন-চাকিতে একটু তেল লাগিয়ে লুচিগুলো গোল গোল করে বেলে নিন। খুব বেশি পাতলা করবেন না। লুচি ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তেল ভালমতো গরম হলে একটা করে লুচি তেলের মধ্যে ছেড়ে দিন। খুন্তি দিয়ে হালকা চাপ দিলে লুচি সুন্দর ফুলে উঠবে। এপিঠ-ওপিঠ সোনালী রং করে ভেজে তেল থেকে তুলে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল গোপালের ভোগের গরম গরম ফুলকো তালের লুচি।

গোপালের প্রিয় প্রসাদ
হিন্দু ধর্মে বিশ্বাস, দেবতার পছন্দের খাবার তাঁকে নিবেদন করলে তিনি প্রসন্ন হন। যেমন গণেশের প্রিয় মোদক কিংবা লক্ষ্মীর ভোগে নাড়ু, তেমনই জন্মাষ্টমীতেও শ্রীকৃষ্ণের পছন্দের নানা খাবার সাজিয়ে দেওয়ার রীতি রয়েছে। বাংলায় এই দিনের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে রয়েছে তালের বড়া। লোকবিশ্বাস অনুযায়ী, বাসুদেব শিশুকৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে তাঁর আগমন উপলক্ষে আয়োজিত নন্দ উৎসবেই প্রথম তালের বড়া খাওয়ার প্রচলন হয়েছিল। তবে জন্মাষ্টমীতে গোপালকে মাখন-মিছরি দেওয়া মাস্ট। । খাঁটি দুধে তৈরি মাখনের সঙ্গে মিছরি মিশিয়ে তৈরি করা হয় মাখন মিছরি৷ এছাড়া  কোন কোন খাবারে প্রসন্ন হন গোপাল? রইল তালিকা—

Advertisement

 ক্ষীর: দুধ দিয়ে তৈরি মিষ্টি খাবারের প্রতি শ্রীকৃষ্ণের বিশেষ ভালোবাসার কথা লোকবিশ্বাসে প্রচলিত। তাই জন্মাষ্টমীর ভোগে রাখতে পারেন সুস্বাদু ক্ষীর বা পায়েস। দুধ জ্বাল দিয়ে ঘন করে তাতে চাল ও চিনি মিশিয়ে তৈরি করা হয় এই পদ। স্বাদ বাড়াতে দিতে পারেন এলাচ, কাজু কিংবা পেস্তা।

মালপোয়া: ভাজা মিষ্টির জগতে মালপোয়ার কদর বরাবরই আলাদা। বিভিন্ন ধর্মীয় উৎসবেও এই মিষ্টি তৈরির চল রয়েছে। কথিত আছে, মালপোয়া ছিল খাদ্যরসিক গোপালের পছন্দের খাবারগুলির মধ্যে অন্যতম। তাই জন্মাষ্টমীর দিনে কৃষ্ণকে মালপোয়া নিবেদন করলে তিনি প্রসন্ন হন বলে বিশ্বাস করেন ভক্তরা।

নাড়ু: শ্রীকৃষ্ণকে আদর করে ‘নাড়ুগোপাল’ বলার চল রয়েছে। তাই তাঁর জন্মদিনের ভোগের থালায় নাড়ু থাকাটা যেন একেবারেই স্বাভাবিক। নারকেল, বেসন বা অন্যান্য উপকরণ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের নাড়ু নিবেদন করতে পারেন বাল গোপালকে।

মোহনভোগ: গোপালের ভোগের তালিকায় রাখতে পারেন মোহনভোগও। ভাজা সুজি দিয়ে তৈরি হালুয়ার মতো এই মিষ্টি পদটির সঙ্গে অনেক জায়গায় লুচি নিবেদন করারও রেওয়াজ রয়েছে। কথিত আছে, জন্মাষ্টমীর বিশেষ ভোগের আয়োজনে মোহনভোগ থাকলে তা আরও পূর্ণতা পায়।

রাবড়ি: দুধ, দই ও মাখনের সঙ্গে শ্রীকৃষ্ণের নাম যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই দুধ জ্বাল দিয়ে ঘন করে তৈরি রাবড়িও জন্মাষ্টমীর ভোগে রাখতে পারেন। সঙ্গে মালাই থাকলে গোপালের ভোগের আয়োজন আরও জমে উঠবে।

পনজিরি: শ্রীকৃষ্ণের অতি প্রিয় হলো পনজিরি। এই ঐতিহ্যবাহী ভারতীয় মিষ্টি ময়দা, ঘি, চিনি ও বাদাম দিয়ে প্রস্তুত করা হয়। জন্মাষ্টমীতে পনজিরি নিবেদন করার প্রথা রয়েছে। জন্মাষ্টমীর পুজোয় পনজিরির ভোগ দেওয়া অত্যন্ত শুভ। এই ভোগ পেলে শ্রীকৃষ্ণ সহজেই প্রসন্ন হন বলে মনে করা হয়।

শ্রীখণ্ড: জন্মাষ্টমীতে শ্রীখণ্ড নিবেদন করা অত্যন্ত শুভ। দই দিয়ে তৈরি শ্রীখণ্ড কৃষ্ণের অতি প্রিয় একটি খাবার। মিষ্টি স্বাদের এই খাবার ভারতের পশ্চিমাঞ্চল, বিশেষ করে গুজরাতে অত্যন্ত প্রচলিত। এবারের জন্মাষ্টমীতে আপনার মনের বাসনা পূরণ করতে শ্রীকৃষ্ণকে অবশ্যই শ্রীখণ্ড নিবেদন করুন।
 

POST A COMMENT
Advertisement