How to Knead Atta: নরম রুটি বানানোর ২ সহজ কৌশল, রান্নাঘরের জিনিসেই হবে কাজ

How to Make Soft Roti: অনেক বাড়িতেই রোজ রুটি হয়। কিন্তু রুটি বানানোর আগে আটা মাখাটা বেশ ঝামেলার ব্যাপার। হাতে আটা লেগে যায়। কখনও জল বেশি হয়ে যায়। আবার কখনও আটা এতটাই শক্ত হয় যে রুটি বেলা কঠিন হয়ে পড়ে।

Advertisement
নরম রুটি বানানোর ২ সহজ কৌশল, রান্নাঘরের জিনিসেই হবে কাজরান্নাঘরে থাকা দু’টি সাধারণ জিনিস দিয়েই আটা মাখার কাজ অনেকটা সহজ করা যায়।
হাইলাইটস
  • অনেক বাড়িতেই রোজ রুটি হয়।
  • রুটি বানানোর আগে আটা মাখাটা বেশ ঝামেলার ব্যাপার।
  • আবার কখনও আটা এতটাই শক্ত হয় যে রুটি বেলা কঠিন হয়ে পড়ে।

How to Make Soft Roti: অনেক বাড়িতেই রোজ রুটি হয়। কিন্তু রুটি বানানোর আগে আটা মাখাটা বেশ ঝামেলার ব্যাপার। হাতে আটা লেগে যায়। কখনও জল বেশি হয়ে যায়। আবার কখনও আটা এতটাই শক্ত হয় যে রুটি বেলা কঠিন হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ আটা মাখলে হাতে ব্যথাও হতে পারে।

তবে সবসময় হাত ব্যবহার করার প্রয়োজন নেই। রান্নাঘরে থাকা দু’টি সাধারণ জিনিস দিয়েই আটা মাখার কাজ অনেকটা সহজ করা যায়। এতে হাতেও আটা কম লাগবে। সময়ও বাঁচবে। বিশেষ করে যাঁরা রোজ অনেকগুলি রুটি বানান, তাঁদের জন্য এই কৌশল কাজে লাগতে পারে।

হুইস্ক(Whisk) দিয়েই আটা মাখুন
রান্নাঘরে কেক বা অন্য কিছু তৈরির জন্য হুইস্ক থাকলে সেটি দিয়েই আটা মাখতে পারেন। প্রথমে একটি বড় বাটি বা পাত্রে প্রয়োজন মতো গমের আটা নিন। চাইলে সামান্য নুন দিতে পারেন। এক চা চামচ তেল বা ঘি মেশালেও আটা নরম হতে সাহায্য করতে পারে।

এ বার আসল বিষয় হল জল। একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবেন না। তাতে আটা অতিরিক্ত নরম ও চিটচিটে হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিন। একই সঙ্গে হুইস্ক দিয়ে গোল করে নাড়তে থাকুন।

ধীরে ধীরে আটা ও জল একসঙ্গে মিশে যাবে। বড় বড় দলাও তৈরি হবে না। আটা যখন এক জায়গায় জমতে শুরু করবে, তখন হুইস্ক দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিন। শেষে হাতে সামান্য তেল লাগিয়ে আটা আলতো করে এক জায়গায় করে নিতে পারেন।

এর পর পাত্রটি ঢেকে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এই বিশ্রামের সময়টিও গুরুত্বপূর্ণ। এতে আটা আরও ভাল ভাবে সেট হবে। রুটি বেলার সময়ও সুবিধা হবে।

হুইস্ক নেই? বড় চামচেই কাজ হবে
বাড়িতে হুইস্ক না থাকলেও চিন্তার কিছু নেই। একটি বড় ও গভীর বাটি নিন। তাতে আটা ঢেলে অল্প অল্প করে জল মেশান। এ বার বড় চামচ দিয়ে গোল করে নাড়তে থাকুন।

Advertisement

চামচ দিয়ে শুধু উপর থেকে চাপ দেবেন না। বরং পাত্রের চার দিক থেকে আটা টেনে এনে মাঝখানে মেশানোর চেষ্টা করুন। কিছুক্ষণ পর আটা একসঙ্গে জড়ো হতে শুরু করবে।

বেলন থাকলেও সেটি দিয়ে প্রথমে আটা ও জল মিশিয়ে নেওয়া যায়। আটা এক জায়গায় চলে এলে উপর থেকে সামান্য তেল মাখিয়ে দিন। তার পর ঢেকে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।

নরম রুটির টিপস
অনেকেই মনে করেন, যত বেশি সময় আটা মাখা হবে, রুটি তত নরম হবে। বিষয়টি শুধু তা নয়। আটার সঙ্গে ঠিক পরিমাণে জল মেশানো এবং আটা কিছুক্ষণ রেখে দেওয়াও গুরুত্বপূর্ণ।

জল একবারে বেশি দিয়ে দিলে আটা চিটচিটে হয়ে যেতে পারে। আবার জল খুব কম হলে আটা শক্ত হবে। তাই অল্প অল্প করে জল মেশানোই ভাল।

আটা তৈরি হয়ে যাওয়ার পর অন্তত ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন। এতে আটা কিছুটা নরম ও নমনীয় হবে। রুটি বেলাও সহজ হতে পারে।

শীতের সময়ে খুব ঠান্ডা জল ব্যবহার না করে হালকা গরম জল দিয়ে আটা মাখতে পারেন। তবে জল যেন খুব গরম না হয়। স্বাভাবিক বা হালকা গরম জলেই কাজ হয়ে যাবে।  

POST A COMMENT
Advertisement