Lebu Dim Posto Recipe: টেস্টি লেবু ডিম পোস্ত বানানোর অভিনব রেসিপি, মুখে লেগে থাকবে স্বাদ

ডিমের নানা পদ খেতে ভালোবাসেন? তাহলে বানিয়ে নিন লেবু ডিম পোস্ত। কীভাবে বানাবেন এই সেরার সেরা টেস্টি পদ? জেনে নিন এর রেসিপি।

Advertisement
টেস্টি লেবু ডিম পোস্ত বানানোর অভিনব রেসিপি, মুখে লেগে থাকবে স্বাদলেবু ডিম পোস্ত রেসিপি
হাইলাইটস
  • ডিমের নানা পদ খেতে ভালোবাসেন?
  • তাহলে বানিয়ে নিন লেবু ডিম পোস্ত
  • কীভাবে বানাবেন এই সেরার সেরা টেস্টি পদ?

ডিমের পদ তো প্রায় রোজই খান। তবে একই ঝোল নিয়মিত খেতে আর ভাল লাগে না নিশ্চয়ই। তাই আজকের নিবন্ধ থেকে একটা সেরার সেরা অভিনব রেসিপি সম্পর্কে জেনে নিন। এই পদটির নাম হল লেবু ডিম পোস্ত। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। তাই ঝটপট এই পদটি বানানোর সহজ রেসিপি জেনে নিন। তারপর নিয়ম মেনে বানিয়ে ফেলুন। ব্যস, তাহলেই কেল্লাফতে। গরম ভাত বা রুটির সঙ্গে জমে যাবে। আঙুল চেটে খেতে হবে। 

কী কী লাগবে? 

  • ডিম নিন ৪টি
  • সেই সঙ্গে ৩ টেবিল চামচ পোস্ত দানা নিতে হবে
  • ১টি গন্ধরাজ লেবুর রস করে নিন
  • গন্ধরাজ লেবুর খোসা কুচিও লাগবে
  • ১টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিন
  • কাঁচা লঙ্কা নিন ৪ থেকে ৫টি 
  • হলুদ গুঁড়ো লাগবে অল্প পরিমাণে
  • সর্ষের তেল নিন ৩ টেবিল চামচ
  • নুন ও চিনি নিতে হবে স্বাদমতো

এই সব জোগার করেই লেবু ডিম পোস্ত বানানো শুরু করুন। 

কী করবেন? 

  • সবার প্রথমে ডিম ভাল করে সিদ্ধ করে নিতে হবে। তারপর ডিমের গায়ে ছুরি গিয়ে হালকা দাগ কেটে নিন। এবার সামান্য নুন ও হলুদ মাখিয়ে নিন। 
  • এরপর গ্যাস অন করুন। তাতে দিন তেল। সেটা গরম হলে ডিমগুলি দিন। সেগুলি হালকা ভেজে তুলে নিন।
  • এবার ওই তেলে পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিন। তারপর মাঝারি আঁচে সোনালী করে ভাজতে থাকুন।
  • পেঁয়াজ ভাজা হয়ে গেলে কড়াইতে সামান্য হলুদ গুঁড়ো এবং পোস্ত বাটা দিতে হবে। তারপর সামান্য জল দিন কড়াইতে। ১ থেকে ২ মিনিট কষিয়ে নিতে হবে।
  • তারপর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করুন। সেটা হলেই পরিমাণমতো জল দিন। তার সঙ্গে স্বাদমতো নুন ও সামান্য চিনি দিতে হবে। এরপর ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।
  • ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা ডিমগুলি কড়াইতে দিতে হবে। এবার কড়াই ঢাকা দিয়ে দিন। এভাবে ৩ থেকে ৪ মিনিট রান্না করুন। 
  • ঝোল মাখামাখা হয়ে গেলে গ্যাস বন্ধ করুন। তারপর উপর থেকে গন্ধরাজ লেবুর রস এবং লেবুর সবুজ খোসার কুচি ছড়িয়ে দিন। হালকা করে মিশিয়ে দিতে হবে। 
  • সবশেষে কড়াই ঢাকা দিয়ে দিন। ৫ মিনিট এভাবেই রেখে দিন। এতে লেবুর সুগন্ধ পুরো পদে ছড়িয়ে পড়বে। 
  • তারপর গরম গরম পরিবেশন করুন। হলফ করে বলতে পারি, লেবু ডিম পোস্তর এই পদ খেতে লাগবে দারুণ। 

 

POST A COMMENT
Advertisement