Lebu Posto Katla Recipe: বাড়িতে বানান অভিনব লেবু পোস্ত কাতলা, সহজ রেসিপি, খেতে হবে সেরা

বাড়িতেই বানিয়ে নিন অভিনব লেবু পোস্ত কাতলা। এই পদটা খেতে একদম সেরা। আর এটা অভিনবও বটে। তাই লেবু পোস্ত কাতলা বানাতে কী কী লাগবে, কীভাবে বানাবেন, সেগুলো জেনে নিন।

Advertisement
বাড়িতে বানান অভিনব লেবু পোস্ত কাতলা, সহজ রেসিপি, খেতে হবে সেরালেবু পোস্ত কাতলা রেসিপি
হাইলাইটস
  • বাড়িতেই বানিয়ে নিন অভিনব লেবু পোস্ত কাতলা
  • এই পদটা খেতে একদম সেরা
  • লেবু পোস্ত কাতলা বানাতে কী কী লাগবে, কীভাবে বানাবেন, সেগুলো জেনে নিন

কাতলা মাছের প্রতি বাঙালির বিশেষ টান রয়েছে। এই মাছের নানা পদ খেতে আমরা অভ্যস্ত। তবে আজ যেই পদটার কথা বলব, সেটা আগে খাননি নিশ্চয়ই। ভাবছেন কোন পদের কথা বলছি? তাহলে শুনুন, লেবু পোস্ত কাতলার কথা বলা হচ্ছে। এই পদটা বানিয়ে ফেলা খুব একটা কঠিন কিছু নয়। বরং নিয়ম মেনে বানালে স্বাদ হবে সেরা। তাই লেবু পোস্ত কাতলা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলার রেসিপিটা জেনে নিন। তারপর পরিবারের সকলে মিলে গরম ভাতে জমিয়ে খান। 

কী কী লাগবে?

  • কাতলা মাছ নিন ৪ টুকরো
  • পোস্ত বাটা নিন ৩ থেকে ৪ টেবিল চামচ
  • রসুন কুচি লাগবে ১ থেকে ২ চামচ
  • ৪ থেকে ৫টি চেরা কাঁচা লঙ্কা নিন
  • ১টি বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিতে হবে
  • গন্ধরাজ লেবুর রস নিন ২ চামচ
  • লেবুর খোসা বা জেস্ট গ্রেট করা লাগবে
  • গন্ধরাজ লেবুর পাতা নিন ২টো 
  • কালো জিরে নিতে হবে হাফ চা চামচ
  • হলুদ গুঁড়ো লাগবে হাফ চা চামচ
  • নুন ও চিনি নিন স্বাদমতো
  • সর্ষের তেল নিন পরিমাণমতো

এবার বানান শুরু করুন লেবু পোস্ত কাতলা।

রান্না করবেন কীভাবে?

  • সবার প্রথমে মাছটা ম্যারিনেট করতে হবে। সেক্ষেত্রে মাছের টুকরোগুলো ভাল করে ধুয়ে নিন। তারপর সামান্য নুন, হলুদ গুঁড়ো এবং কয়েক ফোঁটা গন্ধরাজ লেবুর রস মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।
  • তারপর কড়াইতে সর্ষের তেল গরম করুন। মাছের টুকরোগুলো হালকা এপিঠ-ওপিঠ করে ভেজে তুলে নিন।
  • ওই একই তেলে কালো জিরে ফোড়ন দিন। তারপর দিতে হবে পেঁয়াজ কুচি। সেটা নরম ও হালকা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন।
  • এরপর রসুন-কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। তাতে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে।
  • এবার আগে থেকে বেটে রাখা পোস্ত বাটা কড়াইতে দিতে হবে। তারপর মাঝারি আঁচে ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করতে থাকুন।
  • কড়াইতে হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন ও অল্প চিনি দিন। তারপর কষিয়ে যান। মশলা থেকে তেল ছাড়ানো পর্যন্ত কষাতে হবে।
  • এবার কড়াইতে জল দিন। বেশি দেবেন না। ঝোলের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু দিন। তারপর ঝোল ফোটার জন্য অপেক্ষা করতে হবে। সেটা ফুটে উঠলে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো দিতে হবে।
  • তারপর কড়াই ঢাকা দিয়ে ৫-৭ মিনিট মাঝারি থেকে কম আঁচে ফুটতে দিতে হবে। তাতে মাছের ভিতরে মশলা ঢুকে যাবে। 
  • নামানোর ঠিক আগে ওপর থেকে গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিন। এছাড়া সামান্য গ্রেট করা লেবুর খোসা এবং ১ চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিন। তারপর ঢাকা দিয়ে দিতে হবে। এভাবে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। তাহলেই লেবুর সুবাস মিলবে।

ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে লেবু পোস্ত কালতা। এটা গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দারুণ।  

 

POST A COMMENT
Advertisement