গন্ধরাজ চিকেনের রেসিপি (ছবি: জেমিনি)আমাদের মধ্যে অনেকেরই চিকেন হল ফেভারিট খাবার। আর আপনিও যদি সেই দলেরই সদস্য হন, তাহলে আপনার কাছে সেরার সেরা একটি পদ হতে পারে গন্ধরাজ চিকেন। খুব কম তেলেই এই অভিনব পদটা বানানো সম্ভব। আর তেল কম দেওয়া হচ্ছে বলে এর স্বাদে কোনও খামতি থাকবে না। বরং গরম ভাত বা রুটির সঙ্গে খেলে হাত চাটতে বাধ্য হবেন।
তাই জেনে নিন ঠিক কীভাবে বানাতে হবে কম তেলে গন্ধরাজ চিকেন। তারপর বাড়িতে সহজেই বানিয়ে নিয়ে সকলকে অবাক করে দিন।
কী কী লাগবে?
এই সব হাতের কাছে নিয়ে গন্ধরাজ চিকেন তৈরি করুন। এক্ষেত্রে স্টেপ বাই স্টেপ এভাবে মেনে চলুন-
ম্যারিনেশন করুন এভাবে
সবার প্রথমে মুরগির মাংসের ম্যারিনেশন করতে হবে। এক্ষেত্রে চিকেন ভাল করে ধুয়ে ফেলুন। কোথাও যেন রক্ত না লেগে থাকে, সেটা দেখুন। তারপর মাংসের জল ঝরিয়ে নিন।
এবার টক দইয়ের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, গ্রেট করা লেবুর খোসা ও নুন দিয়ে মাংসটা ভাল করে মাখিয়ে নিন। এভাবে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাহলেই চিকেন ভাল করে ম্যারিনেশন হয়ে যাবে।
রান্নার স্টেপস
এবার কম তেলে রান্নাটা সেরে ফেলতে হবে। এক্ষেত্রে কড়াইতে মাত্র ২ চা চামচ তেল গরম করুন। তারপর তেলে গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিয়ে দিন। ফোড়ন থেকে গন্ধ বের হলেই তাতে চেরা কাঁচা লঙ্কা দিন। একটু নেড়ে নিন। তারপর ম্যারিনেট করা চিকেন কড়াইতে দিয়ে দিতে হবে।
কড়াইতে মাংস দেওয়ার পর গ্যাস কমিয়ে দিন। তারপর ঢাকা দিয়ে মাংস কষাতে থাকুন। মাংস থেকে জল বের হবে। সেই জলেই মাংস সেদ্ধ হবে। আলাদা করে অতিরিক্ত জল দেবেন না। এমনকী তেল দেওয়ারও কোনও প্রয়োজন নেই।
শেষে কী করবেন?
মাঝে মধ্যে দেখুন মাংসটা সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেলে তেল ছেড়ে উপরে উঠে আসবে। এমনটা হলেই গ্যাস বন্ধ করে দিন। তারপর গন্ধরাজ লেবু পাতা ও চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে দিন। এভাবে ৫ মিনিট রেখে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে কম তেলের গন্ধরাজ চিকেন। এই পদটা ভাত এবং রুটি দিয়ে খেতে দারুণ লাগবে।