Thecha Chowmin Recipe: নুডলস তো অনেক খেয়েছেন, এভাবে বানিয়ে খান মারাঠি থেচা চাউমিন

Thecha Chowmin Recipe: ঝাল মারাঠি থেচার স্বাদ আর চাউমিনের মজাদার টেক্সচার একসঙ্গে মিশে তৈরি হয় দারুণ একটি পদ। খুব কম সময়েই এটি বানানো যায়। বিকেলের জলখাবার বা রাতের হালকা খাবার হিসেবে এটি দারুণ মানিয়ে যায়।

Advertisement
নুডলস তো অনেক খেয়েছেন, এভাবে বানিয়ে খান মারাঠি থেচা চাউমিনThecha Chowmin Recipe: নুডলস তো অনেক খেয়েছেন, এভাবে বানিয়ে খান মারাঠি থেচা চাউমিন

ফিউশন খাবারের মধ্যে মারাঠি থেচা চাউমিন এখন বেশ জনপ্রিয়। ঝাল মারাঠি থেচার স্বাদ আর চাউমিনের মজাদার টেক্সচার একসঙ্গে মিশে তৈরি হয় দারুণ একটি পদ। খুব কম সময়েই এটি বানানো যায়। বিকেলের জলখাবার বা রাতের হালকা খাবার হিসেবে এটি দারুণ মানিয়ে যায়।

উপকরণ
দুই প্যাকেট চাউমিন নুডলস, দুই টেবিল চামচ সাদা তেল, একটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি, একটি গাজর পাতলা লম্বা করে কাটা, অর্ধেক কাপ বাঁধাকপি কুচি, অর্ধেকটি ক্যাপসিকাম পাতলা করে কাটা, এক টেবিল চামচ রসুন কুচি, স্বাদমতো লবণ, অর্ধেক চা চামচ গোলমরিচ গুঁড়ো, এক টেবিল চামচ সয়া সস, এক চা চামচ ভিনিগার, দুই টেবিল চামচ মারাঠি থেচা, এক টেবিল চামচ মাখন, ধনেপাতা কুচি এবং লেবুর রস সামান্য, মারাঠি থেচা তৈরির উপকরণ, দশ থেকে বারোটি কাঁচালঙ্কা, দশ কোয়া রসুন, দুই টেবিল চামচ ভাজা চিনাবাদাম, এক টেবিল চামচ তেল, স্বাদমতো লবণ।

থেচা তৈরির পদ্ধতি
প্রথমে কাঁচালঙ্কা এবং রসুন হালকা তেলে ভেজে নিন। এরপর ভাজা চিনাবাদাম, লবণ, কাঁচালঙ্কা এবং রসুন একসঙ্গে শিলনোড়া বা মিক্সারে অল্প মোটা করে বেটে নিন। একেবারে মিহি করবেন না। এটাই মারাঠি থেচা।

চাউমিন তৈরির পদ্ধতি
১. প্রথমে একটি বড় পাত্রে জল ফুটিয়ে তাতে সামান্য লবণ ও কয়েক ফোঁটা তেল দিন। এরপর নুডলস সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে রাখুন।
২. একটি কড়াই বা ওয়কে তেল গরম করে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। তারপর পেঁয়াজ, গাজর, বাঁধাকপি এবং ক্যাপসিকাম দিয়ে বেশি না নেড়ে উচ্চ আঁচে দুই থেকে তিন মিনিট ভাজুন যাতে সবজির মচমচে ভাব বজায় থাকে।
৩. এরপর সয়া সস, ভিনিগার, গোলমরিচ গুঁড়ো এবং লবণ দিন। এবার মারাঠি থেচা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
৪. সেদ্ধ নুডলস কড়াইয়ে দিয়ে সব উপকরণের সঙ্গে ভালোভাবে টস করুন। শেষে মাখন, ধনেপাতা কুচি এবং সামান্য লেবুর রস মিশিয়ে আরও এক মিনিট রান্না করুন।
৫. গরম গরম পরিবেশন করুন ঝাল ঝাল মারাঠি থেচা চাউমিন। চাইলে উপরে সামান্য ভাজা চিনাবাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement