Masoor Dal Bora Recipe: মুসুর ডাল দিয়েই বানান মুচমুচে বড়া, সহজ রেসিপি জানুন, ভাত বা মুড়ির সঙ্গে জমবে

মসুর ডাল দিয়ে অনায়াসে বানানো যায় মুচমুচে বড়া। কীভাবে বড়া বানাবেন? কী কী লাগবে? পুরো রেসিপিটা জেনে নিন। সেভাবেই বানান।

Advertisement
মুসুর ডাল দিয়েই বানান মুচমুচে বড়া, সহজ রেসিপি জানুন, ভাত বা মুড়ির সঙ্গে জমবেমসুর ডালের বড়ার রেসিপি
হাইলাইটস
  • মসুর ডাল দিয়ে অনায়াসে বানানো যায় মুচমুচে বড়া
  • কীভাবে বড়া বানাবেন?
  • কী কী লাগবে? পুরো রেসিপিটা জেনে নিন

মুসুর ডাল তো নিয়মিত খান। তবে আজ এর একটা সেরা পদের নাম বলব। এটি হল মসুর ডালের বড়া। এই ডালের বড়া খেতে অসাধারণ। আর বানানোও সহজ। যদিও একটা বিষয় মাথায় রাখতে হবে, মুসুর ডালের বড়া ঠিক ঠাক না বানালে খেতে ভাল লাগে না। এমনকী সেটা মুচমুচেও হয় না। তাই আজ এখান থেকেই জেনে নিন মসুর ডালের মুচমুচে বড়া বানানোর রেসিপি। এটি বানাতে কী কী লাগবে, কীভাবে বানালে হবে মুচমুচে, সব সিক্রেট রইল। তাই ঝটপট প্রবন্ধটি পড়ে নিন। 

কী কী লাগবে?

  • মুসুর ডাল নিন ২৫০ গ্রাম
  • মাঝারি সাইজের ১ থেকে ২টি
  • কাঁচালঙ্কা কুচি স্বাদমতো
  • রসুন বাটা বা কুচি নিন ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো হাফ চা চামচ
  • লঙ্কা গুঁড়ো নিন হাফ চা চামচ
  • নুন নিন স্বাদমতো
  • চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার লাগবে ১-২ টেবিল চামচ
  • ভাজার জন্য সরষের তেল নিন পরিমাণ মতো 

এই সব জোগার করে বানান শুরু করে দিন মুসুর ডালের বড়া। জেনে নিন রেসিপি।

কীভাবে বানাবেন?

  • প্রথমে মুসুর ডাল ভালো করে ধুয়ে নিন। এরপর ২ থেকে ৩ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। যদি আপনার তাড়াহুড়ো থাকে, তাহলে ৩০-৪০ মিনিট ভিজিয়ে রাখতে পারেন।
  • এরপর ভেজানো ডাল থেকে জল ঝরিয়ে নিতে হবে। খুব ভাল করে জল ঝরাবেন। এরপর মিক্সিতে বা শিলে বেটে নিন। তবে বাটার সময় খুব একটা জল দেবেন না। বরং ঘন করে বেটে নিতে হবে।
  • তারপর একটি বড় পাত্রে ডাল বাটা নিন। সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন এবং চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে। 
  • এরপর হাত দিয়ে ভাল করে ৫ মিনিট ধরে ফেটিয়ে নিন। এতে বড়া ফুলকো ও মুচমুচে হবে।
  • এবার কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তেল ভালোমতো গরম হয়ে গেলে গ্যাসের আঁচ মাঝারি রাখুন। তাতে হাতের সাহায্যে অল্প করে ডালের মিশ্রণ গোল বা চ্যাপ্টা আকারে তেলে ছেড়ে দিন।
  • এরপর উল্টে-পাল্টে লালচে ও মুচমুচে করে ভেজে নিতে হবে। তারপর তেল থেকে তুলে নিন। 

গরম ভাত, মুড়ি বা চায়ের সঙ্গে অনায়াসে এই বড়া খেতে নিতে পারেন। তাতে লাগবে দারুণ। 

 

POST A COMMENT
Advertisement