Bajra Tikki Recipeমসুর ডাল আর পনিরের পুষ্টিকর জুটি দিয়ে তৈরি এই টিক্কি স্বাদে যেমন দুর্দান্ত, তেমনই স্বাস্থ্যসম্মত। বিকেলের চায়ের আড্ডা, অতিথি আপ্যায়ন বা বাচ্চাদের টিফিন, সব ক্ষেত্রেই এটি হতে পারে আদর্শ জলখাবার।
উপকরণ: মসুর ডাল: ১ কাপ (ভিজিয়ে রাখা) পনির: ২০০ গ্রাম (কোড়ানো বা গ্রেট করা) সেদ্ধ আলু: ১টি (মাঝারি সাইজ) আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি: স্বাদমতো ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো: আধা চা চামচ জিরে গুঁড়ো: আধা চা চামচ ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো: আধা কাপ (বাইন্ডিংয়ের জন্য) নুন: স্বাদমতো সাদা তেল: ভাজার জন্য
প্রথমে এক কাপ মসুর ডাল ১-২ ঘণ্টা ভিজিয়ে রেখে সামান্য নুন দিয়ে আধসেদ্ধ করে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে আধসেদ্ধ ডাল, ২০০ গ্রাম গ্রেট করা পনির ও একটি সেদ্ধ আলু ভালোভাবে মেখে নিন। এতে আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, জিরে গুঁড়ো, গরম মশলা ও স্বাদমতো নুন মিশিয়ে নিন। প্রয়োজন হলে বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্বস দিন। এরপর ছোট ছোট বল তৈরি করে চ্যাপ্টা করে টিক্কির আকার দিন। প্যানে অল্প তেলে দু’পাশ সোনালি করে ভেজে নিলেই তৈরি। চাইলে এয়ার ফ্রায়ার বা ওভেনেও বানানো যায়। গরম গরম টিক্কি ধনেপাতার চাটনি বা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।