Baked Yougart Recipe At Home: মাত্র ৩ মিনিটে ঘরেই বানান জিভে জল আনা ভাপা দই

Baked Yougart Recipe At Home: এই ভাপা দই বানাতে বিশেষ কোনও রান্নার দক্ষতার প্রয়োজন নেই। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই সহজে তৈরি হয়ে যাবে এই মিষ্টান্ন।

Advertisement
মাত্র ৩ মিনিটে ঘরেই বানান জিভে জল আনা ভাপা দইমাত্র ৩ মিনিটে ঘরেই বানান জিভে জল আনা ভাপা দই

Baked Yougart Recipe At Home: বাঙালির ভোজনরসিকতায় শেষপাতে একটু মিষ্টি না হলে যেন খাওয়াই অসম্পূর্ণ। কিন্তু কর্মব্যস্ত জীবনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে মিষ্টি বানানোর সময় ক’জনেরই বা আছে! সেই সমস্যা মাথায় রেখেই রইল দারুণ এক ঘরোয়া রেসিপি। কোনও ঝামেলা ছাড়াই, মাত্র ৩ মিনিটে মাইক্রোওয়েভে তৈরি করা যাবে সুস্বাদু ও নরম ‘ভাপা দই’।

এই ভাপা দই বানাতে বিশেষ কোনও রান্নার দক্ষতার প্রয়োজন নেই। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই সহজে তৈরি হয়ে যাবে এই মিষ্টান্ন। এক কাপ ঘরে পাতা দই, একটি ছোট ক্যান কনডেন্সড মিল্ক, ১-২টি পাতলা করে কাটা কলা, সামান্য বাদাম কুচি, এক চিমটে কেশর ও আধ চা-চামচ এলাচ গুঁড়ো থাকলেই কাজ শুরু করা যায়।

প্রথমে দই ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনও দলা না থাকে। এরপর তার মধ্যে কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়ো, বাদাম কুচি ও কেশর দিয়ে মসৃণ করে মিশিয়ে নিতে হবে। আলাদা করে একটি মাইক্রোওয়েভ-প্রুফ পাত্রের তলায় কলার টুকরো সাজিয়ে তার উপর দইয়ের মিশ্রণ ঢেলে দিন।

সবশেষে পাত্রটি মাইক্রোওয়েভে রেখে মাত্র ৩ মিনিট চালালেই তৈরি হয়ে যাবে ভাপা দই। ওভেন থেকে বের করে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। তারপর ৩-৪ ঘণ্টা ফ্রিজে রাখলে স্বাদ আরও বেড়ে যাবে। খাওয়ার শেষে ঠান্ডা ঠান্ডা এই ভাপা দই পরিবেশন করলে প্রশংসা আসবেই। অল্প সময়ে অতিথি আপ্যায়ন হোক বা হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে। এই রেসিপি হতে পারে সহজ ও সুস্বাদু সমাধান।

 

POST A COMMENT
Advertisement