Aloo Torkari: বাড়িতে এভাবে বানান মিষ্টির দোকানের মতো আলুর তরকারি, রইল সহজ Recipe

বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন দোকানের মতো সুস্বাদু আলুর তরকারি। আলুর তরকারির এই রেসিপি খুব সহজ। সময়ও লাগে কম।

Advertisement
বাড়িতে এভাবে বানান মিষ্টির দোকানের মতো আলুর তরকারি, রইল সহজ Recipeআলুর তরকারির রেসিপি
হাইলাইটস
  • বাড়িতেই বানান দোকানের মতো আলুর তরকারি।
  • পরোটার সঙ্গে জমে যাবে।

দোকানের সাদামাটা আলুর তরকারিও যেন অমৃত। বাড়িতে এমন তরকারি করতে চান অনেকেই। কিন্তু ঠিক দোকানের মতো স্বাদ আনাটা সম্ভব হয় না। আপনিও যদি সেই সুস্বাদু আলুর তরকারি ঠিকঠাক বানাতে না পারেন, তাহলে সহজ রেসিপি শিখে নিন।

দোকানের মতো আলুর তরকারির সঙ্গে পরোটা বা লুচি খেতে দারুণ লাগে। শুধু ছোটরা নয়, বাড়ির বড়রাও মাঝেমধ্যে টিফিনে এমন তরকারি দেওয়ার আবদার করেন। এটা চটজলদি বানিয়েও ফেলতে পারেন। বেশি সময় লাগে না। 

আলুর তরকারি বানাতে যা যা লাগবে

কুচি করা ২-৩টি কাঁচালঙ্কা 
২ ইঞ্চি আদার টুকরো
স্বাদমতো নুন
১/৪ কাপ সর্ষের তেল
১ চা-চামচ জিরে
১/২ চা-চামচ মৌরি
এক চিমটি হিং
থেঁতো করা আদা-কাঁচালঙ্কা
১ চা-চামচ হলুদ গুঁড়ো
২ চিমটি কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
২ চা-চামচ ধনেগুঁড়ো
২টি মাঝারি আকারের টমেটো
৭টি মাঝারি আকারের আলু চৌকো করে কাটা
২ কাপ জল
স্বাদমতো নুন
১/২ চা-চামচ চিনি
১ চা-চামচ ঘি
কুচোনো ধনেপাতা

কীভাবে বানাবেন?

প্রথমে আদা ও কাঁচালঙ্কা শিলনোড়ায় নিয়ে থেঁতো করে নিন। এর সঙ্গে সামান্য নুন দিয়ে ভাল করে বেটে নিন। এবার মিশ্রণটি সরিয়ে রাখুন। আলু ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে চৌকো টুকরো করে কেটে নিন। এবার গ্যাসে প্রেসার কুকার বসিয়ে তাতে সর্ষের তেল দিন। তেল গরম হলে জিরে ফোড়ন দিন। সঙ্গে দিয়ে দিন মৌরিও। এরপর এক চিমটি হিং এবং থেঁতো করে রাখা আদা-কাঁচালঙ্কা দিয়ে ভাল করে নাড়ুন। প্রায় এক মিনিট ভেজে নিন।

এবার তেলে হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এক মিনিট ভাজার পর ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিন। আরও এক মিনিট নাড়াচাড়া করে টমেটো একটু নরম হয়ে এলে কেটে রাখা আলু দিয়ে দিন। একসঙ্গে ভাল করে মিশিয়ে প্রায় এক মিনিট ভেজে নিন। এবার স্বাদমতো নুন দিন। তরকারি যতটা পাতলা বা ঘন রাখতে চান, সেই অনুযায়ী পরিমাণমতো জল দিন। সঙ্গে আধ চা-চামচ চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

Advertisement

কুকারের ঢাকনা বন্ধ করে ২-৩টি সিটি দিতে হবে। কুকারের ঢাকনা খুলে আলুগুলি ভাল করে চটকে নিন। আরও দু'মিনিট রান্না করুন। এবার উপর থেকে এক চা-চামচ ঘি এবং কুচোনো ধনেপাতা ছড়িয়ে দিন। তৈরি দোকানের মতো সুস্বাদু আলুর তরকারি।

পরোটা কীভাবে বানাবেন?

এবার সঙ্গে বানিয়ে নিন মুচমুচে পরোটা। টিফিনে এই আলুর তরকারি ও পরোঠা দিলে ছোট-বড় সকলেরই মন ভাল হয়ে যাবে। পরোটোর আটা মাখার সময় সামান্য ঘি, নুন এবং কালোজিরে দিয়ে ভাল করে মেখে নিন। পরোটা বেলার সময় তিন দিক থেকে ভাঁজ করে লেয়ার তৈরি করুন। উপর থেকে ঘি মাখিয়ে তাওয়ায় দিয়ে সোনালি করে ভেজে নিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু, মুচমুচে লেয়ারের পরোটা। আলুর তরকারির সঙ্গে জমে যাবে একেবারে।

TAGS:
POST A COMMENT
Advertisement