Mulor Chilla: মুলোর দিয়ে মুচমুচে চিল্লা, ৫ মিনিটেই বানান সুস্বাদু জলখাবার

Mooli Chilla Recipe in Bengali: সকালের জলখাবারে কী বানাবেন, তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েন। বাজারে এখন মুলো উঠেছে। সেই মুলো দিয়ে চিলা বানিয়ে দেখতে পারেন। মুলো এবং বেসন দিয়ে তৈরি।

Advertisement
মুলোর দিয়ে মুচমুচে চিল্লা, ৫ মিনিটেই বানান সুস্বাদু জলখাবারমুলো দিয়ে চিলা বানিয়ে দেখতে পারেন। মুলো এবং বেসন দিয়ে তৈরি।
হাইলাইটস
  • সকালের জলখাবারে কী বানাবেন, তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েন।
  • বাজারে এখন মুলো উঠেছে।
  • মুলো দিয়ে চিলা বানিয়ে দেখতে পারেন।

Mooli Chilla Recipe in Bengali: সকালের জলখাবারে কী বানাবেন, তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েন। বাজারে এখন মুলো উঠেছে। সেই মুলো দিয়ে চিলা বানিয়ে দেখতে পারেন। মুলো এবং বেসন দিয়ে তৈরি। খেতে যেমন সুস্বাদু, তেমনই বানানোও সহজ। অল্প সময়েই তৈরি হয়ে যাবে মুচমুচে এই জলখাবার। সঙ্গে চাটনি কিংবা দই থাকলে স্বাদ আরও বাড়বে।

সাধারণত মুলো দিয়ে পরোটা, স্যালাড বা তরকারি তৈরি করা হয়। কিন্তু এই সব্জি দিয়ে চিলাও বানানো যায়। মুলোর সঙ্গে তার পাতা, কাঁচালঙ্কা, আদা এবং ধনেপাতা মেশালে স্বাদে আসবে নতুনত্ব। যাঁরা সকালে তাড়াহুড়োর মধ্যে থাকেন, তাঁদের জন্যও এই পদ বেশ উপযোগী। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এটি।

কী কী লাগবে?
একটি বড় মুলো, এক কাপ বেসন, দু’চামচ কুচোনো মুলোর পাতা এবং দু’চামচ কুচোনো ধনেপাতা লাগবে। সঙ্গে নিতে হবে একটি কাঁচালঙ্কা, এক চা-চামচ কুরিয়ে রাখা আদা, আধ চা-চামচ হলুদ গুঁড়ো, আধ চা-চামচ লঙ্কা গুঁড়ো এবং আধ চা-চামচ জোয়ান। স্বাদমতো নুন, প্রয়োজনমতো জল এবং চিলা সেঁকার জন্য তেলও রাখতে হবে।

কীভাবে বানাবেন?
প্রথমে মুলো ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তার পর কুরিয়ে নিন। মুলো থেকে বেরোনো অতিরিক্ত জল হালকা হাতে চিপে ফেলে দিন। এ বার একটি পাত্রে বেসন নিন। তার মধ্যে কুরিয়ে রাখা মুলো, মুলোর পাতা, কাঁচালঙ্কা, আদা এবং ধনেপাতা মেশান।

এর পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জোয়ান ও নুন দিন। অল্প অল্প করে জল মিশিয়ে মাঝারি ঘন গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন, যাতে বেসনে কোনও দলা না থাকে।

এ বার তাওয়া গরম করে সামান্য তেল মাখিয়ে নিন। এক হাতা গোলা ঢেলে গোল করে ছড়িয়ে দিন। চারপাশে অল্প তেল দিয়ে মাঝারি আঁচে সেঁকুন। নীচের দিকটা সোনালি ও মুচমুচে হলে উল্টে দিন। অন্য দিকটিও ভাল করে সেঁকে নিন। দু’দিক রান্না হয়ে গেলে নামিয়ে ফেলুন।

Advertisement

গরম গরম মুলোর চিলা পরিবেশন করুন ধনেপাতার চাটনি বা দইয়ের সঙ্গে। সকালের জলখাবারে নতুন স্বাদ আনতে এই সহজ রেসিপি এক বার বাড়িতেই বানিয়ে দেখতে পারেন। 

POST A COMMENT
Advertisement