Mushroom Masala Curry Recipe: মাশরুম দিয়ে বাঙালির বানান নজর, ঘরোয়া উপকরণে বানান সুস্বাদু ‘মাশরুম মশলা কারি’

Mushroom Masala Curry Recipe: প্রথমে মাশরুম ভালো করে ধুয়ে হালকা গরম জলে ভাপিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি লালচে করে ভেজে তাতে আদা-রসুন বাটা ও টমেটো পিউরি দিয়ে ভালো করে কষাতে হবে।

Advertisement
মাশরুম দিয়ে বাঙালির বানান  নজর, ঘরোয়া উপকরণে বানান সুস্বাদু ‘মাশরুম মশলা কারি’মাশরুম রেসিপি

Mushroom Masala Curry Recipe: ফুলকপি, কড়াইশুঁটি বা পালং শাকের ভিড়ে এখন অনেকের রান্নাঘরে আলাদা জায়গা করে নিয়েছে মাশরুম। পুষ্টিগুণে ভরপুর এবং স্বাদে অনন্য এই ছত্রাক দিয়ে অল্প সময়েই তৈরি করা যায় একাধিক মুখরোচক পদ। বিশেষজ্ঞদের মতে, প্রোটিন, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ মাশরুম শরীরের জন্য উপকারী। তাই স্বাদবদল করতে চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন সহজ রেসিপি ‘মাশরুম মশলা কারি’।

এই পদ তৈরিতে প্রয়োজন টাটকা বাটন মাশরুম (২০০-২৫০ গ্রাম), পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, টমেটো পিউরি, জিরে, ধনে ও গরম মশলা গুঁড়ো। স্বাদ বাড়াতে ব্যবহার করা যেতে পারে সামান্য ফ্রেশ ক্রিম বা কাজু বাটা। সঙ্গে কুচোনো ধনেপাতা ও কাঁচা লঙ্কা।

প্রথমে মাশরুম ভালো করে ধুয়ে হালকা গরম জলে ভাপিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি লালচে করে ভেজে তাতে আদা-রসুন বাটা ও টমেটো পিউরি দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়লে ধনে ও জিরে গুঁড়ো মিশিয়ে দিন। তারপর ভাপানো মাশরুম দিয়ে নেড়েচেড়ে সামান্য জল যোগ করুন। মাখা মাখা হয়ে এলে উপর থেকে গরম মশলা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। পরিবেশনের আগে এক চামচ ফ্রেশ ক্রিম দিলে স্বাদ আরও বেড়ে যাবে।

রুটি, পরোটা কিংবা গরম ভাত। সব কিছুর সঙ্গেই মানিয়ে যায় এই মাশরুম মশলা কারি। ছোট থেকে বড়, সকলের মন জয় করতে পারে এই সহজ ও স্বাস্থ্যকর পদ।
 

 

POST A COMMENT
Advertisement