Mutton Health Benefits: রেড মিট মানেই ভয়ের নয়! খাসির মাংসের এই ১০ অজানা গুণ চমকে দেবে আপনাকে

Mutton Eating Benefits: বাঙালি বাড়িতে পাঁঠার মাংসের আলাদা রকমের কদর আছে। রবিবারের দুপুর বা ছুটির দিনে পাঁঠার মাংস আর গরম ভাতের আমেজ একেবারে আলাদা। অনেকেই মনে করেন অতিথিদের মন জয় করার সহজ উপায় মাটন।

Advertisement
রেড মিট মানেই ভয়ের নয়! খাসির মাংসের এই ১০ অজানা গুণ চমকে দেবে আপনাকেপাঁঠার মাংসের উপকারিতা

বাঙালির রবিবারের দুপুর মানেই কষা মাংস আর ভাত। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সচেতনতায় অনেকেই পাত থেকে বাদ দেন প্রিয় মাটন। ‘রেড মিট’ মানেই কোলেস্টেরল, হার্টের সমস্যা আর ওজন বৃদ্ধি— এমনটাই ধারণা বেশিরভাগের। কিন্তু পুষ্টিবিজ্ঞান বলছে অন্য কথা।

বিজ্ঞানের পাতায় রয়েছে, অন্যান্য রেড মিটের তুলনায় খাসির মাংসে স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল অনেকটাই কম থাকে। উল্টে এতে ভরপুর মাত্রায় রয়েছে প্রোটিন, ভিটামিন, জরুরি খনিজ এবং প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড। রান্নার পদ্ধতি সঠিক হলে এবং পরিমিত পরিমাণে খেলে খাসির মাংস শরীরের ক্ষতি তো করেই না, বরং নানাভাবে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে অনেক ক্ষেত্রে। তবে, কোনও ব্যক্তিতে চিকিৎসক যদি রেড মিট খেতে বারণ করে তাহলে তা বর্জন করা উচিত। জেনে নিন ডায়েটে খাসির মাংস রাখার ১০টি চমকপ্রদ গুণ কী কী। 

১. ওজন কমানোর ডায়েটে মাটন:

শুনে অবাক লাগলেও এটাই সত্যি। খাসির মাংসে থাকা বিশেষ ধরনের প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে, বারবার খাওয়ার প্রবণতা কমে। পাশাপাশি এতে থাকা ভিটামিন-বি, মেটাবলিজম বাড়িয়ে, শরীরের অতিরিক্ত ফ্যাট বার্ন করতে সাহায্য করে।

২. রক্তাল্পতার যম:

মাটন আয়রনের একটি চমৎকার উৎস। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে এবং শরীরের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে দিতে এর জুড়ি মেলা ভার। পরিমিত মাটন খেলে, অ্যানিমিয়া বা রক্তাল্পতার ঝুঁকি অনেকটাই কমে যায়।

৩. সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে:

অনেকেই মনে করেন সুগার থাকলে খাসির মাংস একেবারেই খাওয়া চলবে না। অথচ, এতে প্রচুর পরিমাণে ভিটামিন-বি থাকে, যা ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি, রক্তে শর্করার মাত্রাও ঠিক রাখতে সাহায্য করে।

৪. মজবুত হাড়:

খাসির মাংসে অন্যান্য মাংসের তুলনায় ক্যালসিয়াম এবং খনিজের পরিমাণ বেশি থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ঘনত্ব কমে যাওয়ার যে সমস্যা দেখা দেয়, তা প্রতিরোধ করতে এটি দারুণ কার্যকরী। হাড় ও অস্থিসন্ধি সুস্থ রাখতে মাটনের পুষ্টিগুণ অনস্বীকার্য।

Advertisement

৫. মস্তিষ্কের তীক্ষ্ণতা বাড়ায়:

এতে থাকা আয়রন ও ভিটামিন বি-৯ বা ফোলেট মস্তিষ্কের কোষগুলিকে সঠিক ভাবে চালিত করতে সাহায্য করে। স্মৃতিশক্তি ধরে রাখতে এবং স্নায়ুতন্ত্রকে সচল ও সুস্থ রাখতে খাসির মাংস বেশ উপকারী।

৬. রোগ প্রতিরোধে ঢাল:

খাসির মাংসে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। সিজন চেঞ্জের সময় জ্বর-সর্দি বা বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকে শরীরকে বাঁচাতে এই জিঙ্ক ইমিউনিটি বুস্টার বা রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে।

৭. ত্বক ও চুলের জেল্লা:

মাটনে থাকা ভিটামিন বি-১২ এবং প্রয়োজনীয় খনিজ উপাদান ত্বকের মৃত কোষ সারিয়ে তুলতে সাহায্য করে। ব্রণ, শুষ্ক ত্বক বা এক্সিমার মতো সমস্যা দূরে রেখে ত্বক ও চুলকে ভেতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।

৮. রক্ত সঞ্চালন ও হার্টের স্বাস্থ্য:

রেড মিট হলেও খাসির মাংসে স্যাচুরেটেড ফ্যাট তুলনামূলক কম। এতে থাকা পটাশিয়াম এবং ভিটামিন বি-১২ রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখে। পরিমিত মাত্রায় খেলে এটি হার্টের স্বাস্থ্যের জন্য মোটেও ক্ষতিকর নয়, বরং উপকারী। তবে, আবারও বলছি, যদি চিকিৎসক আপনাকে রেড মিট খেতে বারণ করে তবে, তা থেকে বিরত থাকুন।   

৯. যৌন স্বাস্থ্য:

শরীরে হরমোনের সঠিক ভারসাম্য বজায় রাখতে খাসির মাংসের বিশেষ ভূমিকা রয়েছে। যাদের যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি প্রাকৃতিক উদ্দীপক হিসেবে দারুণ কাজ করে।

১০. শরীরের মেটাবলিজম সচল রাখে:

আমাদের শরীর ঠিক কতটা সুস্থ থাকবে, তা অনেকটাই নির্ভর করে মেটাবলিজমের ওপর। মাটনে থাকা জরুরি অ্যামিনো অ্যাসিড (যেমন- লাইসিন, থ্রোনাইন, ট্রিপটোফ্যান) শরীরের এই অভ্যন্তরীণ ইঞ্জিনটিকে সচল রাখে এবং সার্বিক কর্মক্ষমতা বাড়ায়।

খাসির মাংস কখনওই স্বাস্থ্যের শত্রু নয়, যদি তা খাওয়ার পরিমাণ এবং রান্নার পদ্ধতির ওপর নজর রাখা হয়। অতিরিক্ত তেল-মশলা এড়িয়ে হালকা ঝোল বা স্টু হিসেবে মাটন রান্না করলে তা আপনার সুস্থ জীবনের একটি অন্যতম স্বাস্থ্যকর সঙ্গী হতে পারে।
 

POST A COMMENT
Advertisement