Mutton Masala Recipe: এই মশলা যোগ করলেই মাটনের স্বাদ হবে রেস্তরাঁর মতো, বানানোর কায়দাটা জানুন

Mutton Cooking: চিকেন, মাটন ভক্ষণকারীরা নিরামিষ খাবার খুব কমই পছন্দ করে। তারা আমিষ খাবার বেশি পছন্দ করে। যার মধ্যে মাটন থাকে 'ফাস্ট চয়েজ'। রেস্তরাঁর মতো ঘন ঝোলযুক্ত, সুগন্ধি ও মশলাদার মাটন বাড়িতে তৈরির আসল রহস্য কেবল রান্নার কৌশলেই নয়, বরং সঠিক মাটন মশলা ব্যবহারের ওপর নির্ভর করে।

Advertisement
এই মশলা যোগ করলেই মাটনের স্বাদ হবে রেস্তরাঁর মতো, বানানোর কায়দাটা জানুন মাটনের মশলা

বাঙালি বাড়িতে পাঁঠার মাংসের আলাদা রকমের কদর আছে। রবিবারের দুপুর বা ছুটির দিনে পাঁঠার মাংস আর গরম ভাতের আমেজ একেবারে আলাদা। অনেকেই মনে করেন অতিথিদের মন জয় করার সহজ উপায় মাটন। বর্তমান সময়ে মাংস খান বা খেতে পছন্দ করেন, এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। চিকেন, মাটন ভক্ষণকারীরা নিরামিষ খাবার খুব কমই পছন্দ করে। তারা আমিষ খাবার বেশি পছন্দ করে। যার মধ্যে মাটন থাকে 'ফাস্ট চয়েজ'। 

কোলেস্টেরল, ডায়বেটিস, ইউরিক অ্যাসিড ইত্যাদি নানা রকম রোগের দাপট থাকলেও, প্রিয় পদের তালিকার অনেকেরই শীর্ষ স্থানে আসে এই মাংস। রেস্তরাঁর মতো ঘন ঝোলযুক্ত, সুগন্ধি ও মশলাদার মাটন বাড়িতে তৈরির আসল রহস্য কেবল রান্নার কৌশলেই নয়, বরং সঠিক মাটন মশলা ব্যবহারের ওপর নির্ভর করে। আপনি যদি সেই একই রকম দারুণ স্বাদ পেতে চান, আপনার রান্নায় এই বিশেষ মাটন মশলা যোগ করুন।

মাটন কারিতে রেস্তরাঁর মতো স্বাদ আনতে হলে এতে বিশেষ মাটন মশলা যোগ করা প্রয়োজন। আর সবচেয়ে ভাল ব্যাপার হল, আপনি খুব সহজেই বাড়িতে এই মশলা তৈরি করে নিতে পারেন। বাড়িতে তৈরি মাটন মশলা একদিকে যেমন সুস্বাদুই নয়, বরং ক্ষতিকর রাসায়নিকমুক্ত। শেফ রণবীর ব্রার তাঁর মাটন মশলার রেসিপি শেয়ার করেছেন। জেনে নিন, বাড়িতেই এই মশলা কীভাবে তৈরি করবেন।

উপকরণ 

৩ টেবিল চামচ গোটা ধনে

১ টেবিল চামচ জিরে 

১ চা চামচ গোলমরিচ 

৪-৫টি বড় এলাচ 

৫-৬টি ছোট এলাচ 

২ টুকরো দারুচিনি  

৬-৭টি লবঙ্গ

২টি তেজপাতা

৪-৫টি শুকনো লঙ্কা 

অর্ধেক ছোট টুকরো জয়ফল 

১টি জয়ত্রী

প্রণালী 

* এসব উপকরণ মিশিয়েই তৈরি হয় মাটন মশলা, যা রান্নায় দারুণ স্বাদ আনে।

* মাটন মশলা তৈরির জন্য প্রথমে একটি প্যানে কম আঁচে সমস্ত গোটা মশলা শুকনো খোলায় ভাজুন, যতক্ষণ না হালকা সুগন্ধ বের হতে শুরু করে।

Advertisement

* ভাজা হয়ে গেলে মশলাগুলো আলাদা পাত্রে তুলে ঠাণ্ডা হতে দিন এবং ঠাণ্ডা হওয়ার পর মিক্সিতে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিন।

* তৈরি হয়ে গেল মাটন মশলা। এটি একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন, যাতে যখনই মাটন রান্না করবেন, তখন এই মশলা যোগ করে রান্নার স্বাদ বদলে ফেলতে পারেন।

* গোটা গরম মশলা দিয়ে তৈরি এই শুকনো মাটন মশলা আপনি অন্যান্য গ্রেভিযুক্ত সবজির রান্নাতেও ব্যবহার করতে পারেন।


 

POST A COMMENT
Advertisement