Nepali Style Momo: বাড়িতেই বানান মোমো আর ঝাল চাটনি, সহজ Recipe শিখে নিন

বিকেল হলেই বাজারের নানা জায়গায় দেখা মেলে মোমোর স্টল। সেখানে ভিড় দেখলেই বোঝা যায়, মোমোর প্রতি মানুষের আকর্ষণ কতটা।

Advertisement
বাড়িতেই বানান মোমো আর ঝাল চাটনি, সহজ Recipe শিখে নিনমোমোর রেসিপি
হাইলাইটস
  • বাড়িতেই বানিয়ে ফেলুন মোমো।
  • একেবারে নেপালি স্টাইলে মোমো।

মোমো খেতে তো ভাল লাগে। পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েও খাবেন। এই জনপ্রিয় স্ট্রিট ফুড বাড়িতেই তৈরি করে নিতে পারেন। মোমো খেতে সব সময় বাইরে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই স্বাস্থ্যবিধি মেনে যত্ন করে বানিয়ে নিতে পারেন সুস্বাদু মোমো। আজ রইল নেপালি মোমো এবং তার বিশেষ ঝাল চাটনি তৈরির সহজ পদ্ধতি। এই মোমোর স্বাদ বাড়িয়ে দেয় মূলত তার বিশেষ চাটনি। কীভাবে বানাবেন নেপালি মোমো? রইল ধাপে ধাপে রেসিপি।

বিকেল হলেই কলকাতা তো বটেই শহরতলিতেও এখন মোমোর স্টলের সামনে ভিড়। আর সেটাই বলে দেয় মোমোর প্রতি লোকজনের আকর্ষণ কতটা। ঝাল চাটনির সঙ্গে নানা ধরনের মোমো খেতে ভালবাসেন অনেকেই। শুধু ভারতেই নয়, দেশের বাইরেও জনপ্রিয় হয়ে উঠেছে এই পদ। চলুন জেনে নেওয়া মোমো ও চাটনির রেসিপি। 

নেপালি মোমোর চাটনি তৈরির রেসিপি

সাদা তিল: ৫ টেবিল চামচ
শুকনো লঙ্কা: ১০-১২টি
তেল: ২ টেবিল চামচ
রসুন: ১২-১৫ কোয়া
মাঝারি আকারের পেঁয়াজ: ২টি
মাঝারি আকারের টমেটো: ২টি
আদা: ১ ইঞ্চি
টাটকা ধনেপাতা: ১ ছোট আঁটি
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
লঙ্কার গুঁড়ো: ১ চা চামচ
নুন: স্বাদ অনুযায়ী

যেভাবে বানাবেন 

প্রথমে একটি প্যানে সাদা তিল ও শুকনো লঙ্কা ভেজে নিন। এরপর অন্য একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করুন। তাতে রসুন, কুচোনো পেঁয়াজ, টম্যাটো, আদা ও টাটকা ধনেপাতা দিয়ে দিন। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন মেশান। নরম হওয়া পর্যন্ত ভাজুন। তারপর মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে ভাজা তিল ও শুকনো লঙ্কার সঙ্গে সব উপকরণ মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিন। তৈরি ঝালঝালে নেপালি মোমোর চাটনি। 

মোমোর পুর তৈরি

গাজর বা বাঁধাকপি মিহি করে কুচোনো
নুন: স্বাদ অনুযায়ী

প্রথমে গাজর বা বাঁধাকপি মিহি করে কুচিয়ে নিন। চাইলে ছুরি দিয়ে কাটার পরিবর্তে গ্রেটার দিয়েও কুরিয়ে নিতে পারেন। অতিরিক্ত জল চেপে বের করে দিন। স্বাদ অনুযায়ী নুন মিশিয়ে নিন। তৈরি সহজ ভেজ মোমোর পুর।

Advertisement

এবার মোমো বানাবেন যেভাবে

ময়দা: প্রয়োজন অনুযায়ী
নুন: স্বাদ অনুযায়ী
জল: প্রয়োজন অনুযায়ী

যেভাবে বানাবেন

প্রথমে একটি বড় পাত্রে ময়দা নিয়ে তাতে নুন মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিন। ঢেকে কিছুক্ষণ রেখে দিন। অন্তত ৩০ মিনিট রেখে দিলে মোমো তৈরির উপযোগী হয়ে উঠবে। এবার ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। তার মধ্যে তৈরি করে রাখা পুর ভরে চার দিকের মুখ ভাল ভাবে বন্ধ করে দিন। স্টিমারে মোমোগুলি সাজিয়ে সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত ভাপে রান্না করুন। গরম গরম মোমো বাড়িতে তৈরি নেপালি ঝাল চাটনির সঙ্গে পরিবেশন করুন।
 

TAGS:
POST A COMMENT
Advertisement