How To Peel Pomegranate: নিমেষে কেজি কেজি বেদানা ছাড়ানো যায় এভাবে! এই কায়দায় আর ঝক্কি পোহাতে হবে না

Pomegranate Peeling: বেদানা ক্যালোরি ও চর্বির পরিমাণ কম হলেও, এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। ফলটি খেতে অত্যন্ত সুস্বাদু হলেও, এর খোসা ছাড়ানো বা দানা বের করা বেশ ঝামেলার এবং একঘেয়ে একটি কাজ হতে পারে।

Advertisement
নিমেষে কেজি কেজি বেদানা ছাড়ানো যায় এভাবে! এই কায়দায় আর ঝক্কি পোহাতে হবে না বেদানা

বেদানা একটি অত্যন্ত পুষ্টিকর ফল, যা অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন সি এবং কে-এর চমৎকার উৎস। এটি হার্টের স্বাস্থ্য উন্নত করে, রক্তচাপ ও কোলেস্টেরল কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক। নিয়মিত বেদানা খেলে শরীর সতেজ থাকে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং ত্বকের তারুণ্য বজায় থাকে। 

বেদানা ক্যালোরি ও চর্বির পরিমাণ কম হলেও, এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। ফলটি খেতে অত্যন্ত সুস্বাদু হলেও, এর খোসা ছাড়ানো বা দানা বের করা বেশ ঝামেলার এবং একঘেয়ে একটি কাজ হতে পারে। আপনি যদি বেদানার দানা বের করার এই ঝামেলা এড়াতে চান, তবে কিছু কৌশল জেনে নিন, খুব সহজেই  দানাগুলো বের করে ফেলতে পারবেন। 

বেদানার খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ ও দ্রুততম কৌশল

প্রথমে বেদানার ওপরের অংশটি- যা মুকুট নামেও পরিচিত, কেটে বাদ দিন। একটি ছুরির সাহায্যে ওপরের অংশটি গোল করে কেটে নিন। এই অংশটি সরিয়ে ফেলার পর, আপনি বেদানার ভেতরের সাদা পর্দা এবং দানাগুলোর বিন্যাস দেখতে পাবেন।

এবার, যেখানে যেখানে সাদা পর্দাগুলো দৃশ্যমান, ঠিক সেই বরাবর বেদানার খোসার ওপর ওপর থেকে নিচ পর্যন্ত হালকা করে চিরে দিন। খেয়াল রাখবেন যেন কাটার গভীরতা খুব বেশি না হয়; তা না হলে বেদানার দানাগুলোই কেটে যেতে পারে। এই কাটা অংশগুলোর সহায়তায়, বেদানাকে দুই হাত দিয়ে বাইরের দিকে ছড়িয়ে দিন—ঠিক যেন একটি ফুল পাপড়ি মেলেছে।

এবার একটি গভীর বাটি নিন। বেদানাটিকে উল্টো করে আপনার হাতের তালুর ওপর রাখুন এবং একটি ভারী চামচ বা হাতা দিয়ে বেদানার পেছনের অংশে আলতো করে আঘাত করুন বা টোকা দিন। আপনি দেখতে পাবেন যে, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই বেদানার সমস্ত দানা বা বীজ বাটির মধ্যে ঝরে পড়বে এবং আপনার হাতও নোংরা হবে না।

Advertisement

 

POST A COMMENT
Advertisement