Paneer Butter Masala Recipe: বাড়িতেই বানান একদম রেস্তোরাঁর মতো পনির বাটার মশালা, শেফদের ৩ সিক্রেট

Paneer Butter Masala Recipe: বাইরে এক প্লেট পনির বাটার মাসালার যা দাম, তার অর্ধেক খরচেই বাড়িতে চারজনের ভূরিভোজ সম্ভব। তবে রেস্তোরাঁর সেই মাখনের মতো মসৃণ টেক্সচার বাড়িতে আসে না কেন? উত্তর লুকিয়ে রয়েছে শেফদের তিন গোপন ফন্দিতে। আজ সেই রহস্য ফাঁস করছি আমরা।

Advertisement
বাড়িতেই বানান একদম রেস্তোরাঁর মতো পনির বাটার মশালা, শেফদের ৩ সিক্রেটPaneer Butter Masala Recipe: রেস্তোরাঁর মতো বাড়িতেই বানান ‘সিল্কি’ পনির বাটার মশালা, শেফদের ৩ সিক্রেট

Paneer Butter Masala Recipe: রোজকার মাছ-মাংসের ভিড়ে জিভ কি একটু রাজকীয় নিরামিষ খুঁজছে? পকেটে টান না দিয়েও এবার ডাইনিং টেবিলে আসতে পারে পাঁচতারা হোটেলের স্বাদ। বাইরে এক প্লেট পনির বাটার মাসালার যা দাম, তার অর্ধেক খরচেই বাড়িতে চারজনের ভূরিভোজ সম্ভব। তবে রেস্তোরাঁর সেই মাখনের মতো মসৃণ টেক্সচার বাড়িতে আসে না কেন? উত্তর লুকিয়ে রয়েছে শেফদের তিন গোপন ফন্দিতে। আজ সেই রহস্য ফাঁস করছি আমরা। জেনে নিন বানানোর ৮টি সহজ ধাপ

১. উপকরণ গুছিয়ে নিন: ২৫০ গ্রাম পনিরের জন্য লাগবে ৪টি পাকা টমেটো, ১টি পেঁয়াজ, ১০-১২টি কাজু, আদা-রসুন আর সামান্য শুকনো লঙ্কা। সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কসৌরি মেথি, ফ্রেশ ক্রিম আর প্রচুর মাখন।

২. স্মুথ গ্রেভির জাদু: প্রথম সিক্রেট হলো গ্রেভি। কড়াইতে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাজু আর শুকনো লঙ্কা সামান্য ভেজে জল দিয়ে সেদ্ধ করুন। ঠান্ডা হলে মিক্সিতে বেটে নিয়ে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। তবেই মিলবে সেই সিল্কি ভাব।

৩. পনিরের সিক্রেট: দ্বিতীয় সিক্রেট, পনির ভাজবেন না। কিউব করে কাটা পনির ইষদুষ্ণ নুন-হলুদ জলে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে পনির হবে তুলতুলে নরম, চিমসে হওয়ার ভয় থাকবে না।

৪. কড়াইতে মাখনের চাল: কড়াইতে মাখন আর সাদা তেল মিশিয়ে গরম করুন। শুধু মাখন দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে। তেজপাতা ও এলাচ ফোড়ন দিয়ে সেই ছেঁকে রাখা স্মুথ পেস্টটা ঢেলে দিন।

৫. মশলার কসরত: গ্রেভিতে নুন, চিনি, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো ও হলুদ দিয়ে ৮-১০ মিনিট কষান। তেল ছাড়তে শুরু করলে বুঝবেন আপনার বেস একদম রেডি। চিনির ব্যবহার এখানে টমেটোর টকভাবকে দারুণভাবে ব্যালেন্স করবে।

৬. কসৌরি মেথির জাদু: গ্রেভি ফুটে উঠলে পনিরের টুকরোগুলো দিয়ে দিন। এবার হাতের তালুতে ঘষে সামান্য কসৌরি মেথি ছড়িয়ে দিন। শুকনো তাওয়ায় একটু গরম করে নিলে এর গন্ধ ধাবার মতো ‘স্মোকি’ হবে।

Advertisement

৭. ক্রিমের ছোঁয়া: রান্নার শেষ পর্যায়ে গ্যাস বন্ধ করে দিন। এরপর ৩ চামচ ফ্রেশ ক্রিম আর ১ চামচ মাখন মিশিয়ে দিন। মনে রাখবেন, ক্রিম দিয়ে বেশিক্ষণ ফোটালে স্বাদ নষ্ট হয়ে যায়।

৮. পরিবেশন: উপর থেকে ধনেপাতা কুচি আর সামান্য বিটের রস (রঙের জন্য) ছড়িয়ে গরম গরম বাটার নান বা তন্দুরি রুটির সঙ্গে পরিবেশন করুন।

টিপস: হাতে সময় থাকলে গ্রেভিটা আগের দিন বানিয়ে রাখতে পারেন, এতে স্বাদ বাড়ে কয়েক গুণ। কাজু না থাকলে পোস্ত বা চারমগজ দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন অনায়াসেই।

 

POST A COMMENT
Advertisement