Rice Flour Crispy Snack Recipe: চালের গুঁড়ো, সুজি দিয়ে তৈরি এই খাস্তা জলখাবারের টেস্ট যেন অমৃত!

বিকেলে চায়ের সঙ্গে রোজ রোজ পকোড়া, ভাজা বা কচুরি ভালই লাগে। কিন্তু রোজ এত তেল খাওয়া মোটেও ভাল নয়। তবে চাইলে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন একেবারে অন্য রকমের মুচমুচে জলখাবার। চালের গুঁড়ো এবং সুজি দিয়ে তৈরি।

Advertisement
চালের গুঁড়ো, সুজি দিয়ে তৈরি এই খাস্তা জলখাবারের টেস্ট যেন অমৃত!সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন একেবারে অন্য রকমের মুচমুচে জলখাবার।
হাইলাইটস
  • সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন একেবারে অন্য রকমের মুচমুচে জলখাবার।
  • চালের গুঁড়ো এবং সুজি দিয়ে তৈরি।

Rice Flour Crispy Snack Recipe: বিকেলে চায়ের সঙ্গে রোজ রোজ পকোড়া, ভাজা বা কচুরি ভালই লাগে। কিন্তু রোজ এত তেল খাওয়া মোটেও ভাল নয়। তবে চাইলে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন একেবারে অন্য রকমের মুচমুচে জলখাবার। চালের গুঁড়ো এবং সুজি দিয়ে তৈরি। বাইরে থেকে বেশ খাস্তা। ভিতরটা থাকে নরম। পেঁয়াজ, কাঁচালঙ্কা এবং কয়েকটি সাধারণ মশলার গন্ধে স্বাদও জমজমাট।

সবচেয়ে মজার বিষয় হল, বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। ব্যাটারও কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। সন্ধ্যার চায়ের সঙ্গে যেমন খেতে পারেন, তেমনই বাড়িতে অতিথি এলে দ্রুত জলখাবার হিসাবেও পরিবেশন করা যায়।

কী কী লাগবে?
প্রথমে ৪ টেবিল চামচ টক দই এবং ২ টেবিল চামচ সুজি নিন। এর সঙ্গে লাগবে আধ কাপ চালের গুঁড়ো এবং ২ টেবিল চামচ ময়দা। চাইলে ময়দার বদলে আটা ব্যবহার করতে পারেন। একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ ধনেপাতা কুচি, ৪-৫টি কারিপাতা, ১ ইঞ্চি আদা কুরিয়ে নেওয়া এবং ২-৩ কোয়া রসুন কুরিয়ে নিন।

স্বাদের জন্য ১টি কাঁচালঙ্কা কুচি, আধ চা চামচ চিলি ফ্লেক্স, এক চতুর্থাংশ চা চামচ গোলমরিচ গুঁড়ো, এক চতুর্থাংশ চা চামচ জোয়ান এবং আধ চা চামচ জিরে লাগবে। সঙ্গে ১ চা চামচ সাদা তিল, এক চিমটি খাবার সোডা এবং স্বাদমতো নুন নিন। ব্যাটার তৈরির জন্য প্রয়োজন মতো জল এবং ভাজার জন্য প্রায় ৩ টেবিল চামচ তেল লাগবে।

প্রথমে ব্যাটার তৈরি করুন
একটি বড় পাত্রে দই এবং সুজি নিন। ভাল করে মিশিয়ে ১-২ মিনিট রেখে দিন। এতে সুজি কিছুটা ফুলে উঠবে। এর পর পেঁয়াজ কুচি, ধনেপাতা, কারিপাতা, আদা এবং রসুন দিন।

এবার কাঁচালঙ্কা, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, জোয়ান, জিরে এবং নুন মেশান। সবকিছু ভাল করে নাড়ুন। এর পর আধ কাপ চালের গুঁড়ো এবং ২ টেবিল চামচ ময়দা দিয়ে দিন।

Advertisement

এবার অল্প অল্প করে জল দিতে থাকুন। একই সঙ্গে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। ব্যাটার খুব পাতলা করবেন না। পেঁয়াজ থেকেও কিছুটা জল বেরোয়। তাই প্রথম থেকেই বেশি জল দিলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে।

সবশেষে সাদা তিল এবং এক চিমটি খাবার সোডা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। তবে সোডা বেশি দেবেন না। 

কীভাবে ভাজবেন?
এবার একটি তাওয়া বা প্যান গরম করুন। তাতে প্রায় ৩ টেবিল চামচ তেল দিন। তেল গরম হলে আঁচ মাঝারি করে নিন। চামচ দিয়ে অল্প অল্প ব্যাটার নিয়ে প্যানে দিন। একসঙ্গে খুব বেশি ব্যাটার দেবেন না। ছোট সাইজ হলে সহজে ভিতর পর্যন্ত রান্না হবে এবং বাইরের দিকটাও ভাল করে মুচমুচে হবে।

মাঝারি আঁচে প্রায় এক মিনিট রান্না করুন। নিচের দিকটা হালকা সোনালি হয়ে এলে এবং ব্যাটার কিছুটা শক্ত হয়ে এলে উপর থেকে সামান্য গরম তেল দিন। এবার সাবধানে উল্টে দিন।

অন্যদিকটাও প্রায় দু’মিনিট ভাজুন। দু’দিক সুন্দর সোনালি এবং খাস্তা হয়ে গেলে প্যান থেকে তুলে নিন। একইভাবে বাকি ব্যাটার দিয়েও তৈরি করে ফেলুন।

গরম গরম ধনেপাতার চাটনি কিংবা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করুন। বাইরে থেকে মুচমুচে এবং ভিতরে নরম। বিকেলের চায়ের সঙ্গে বেশ জমবে।  

POST A COMMENT
Advertisement