Restaurant Style Kashmiri Dum Aloo: রেস্তোরাঁর স্টাইলে বাড়িতেই বানান কাশ্মীরি দম আলু, স্বাদে আমিষ রান্নাকেও মাত দেবে

বাড়িতেই রেস্তোরাঁর মতো কাশ্মীরি দম আলু তৈরি করুন, এখানে জেনে নিন বিশেষ পদ্ধতিটি।

Advertisement
 রেস্তোরাঁর স্টাইলে বাড়িতেই বানান কাশ্মীরি দম আলু, স্বাদে আমিষ রান্নাকেও মাত দেবে কাশ্মীরি দম আলু

 জিভে জল আনা খাবার কাশ্মীরি দম আলু। এর মশলা, হালকা ঝাল এবং চমৎকার স্বাদের জন্য কাশ্মীরি দম আলু দেশজুড়েই জনপ্রিয়। এটি এমন একটি পদ যা সাধারণ আলুকেও অসাধারণ করে তোলে। আপনি যদি বাড়িতেই  রেস্তোরাঁর মতো কাশ্মীরি দম আলু বানাতে চান, তবে এই সহজ কৌশলগুলো ট্রাই  করে দেখতে পারেন। 

কাশ্মীরি দম আলু তৈরির গোপন রহস্য-
কাশ্মীরি দম আলুর সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এর মশলার ব্যবহার এবং রান্নার পদ্ধতি। এতে ছোট আলু ব্যবহার করা হয়। প্রথমে আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়ানো হয়, তারপর কাঁটাচামচ বা টুথপিক দিয়ে সেগুলোতে ছোট ছোট ছিদ্র করা হয়। এটাই প্রথম গোপন কৌশল। এর ফলে মশলা এবং ঝোলের স্বাদ আলুর ভেতরে প্রবেশ করতে পারে।এরপর আলুগুলো তেলে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজা হয়। ভাজার ফলে এর বাইরের স্তরটি মুচমুচে হয় এবং রান্না হয়ে গেলে এর স্বাদও বেড়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো দইয়ের সঠিক ব্যবহার। কাশ্মীরি দম আলুর গ্রেভিতে টমেটোর পরিবর্তে দই ব্যবহার করা হয়। গরম মশলার মধ্যে সরাসরি দই মেশালে তা ফেটে যেতে পারে, তাই প্রথমে এটি ভালোভাবে ফেটিয়ে নিন এবং তারপর অল্প আঁচে ধীরে ধীরে যোগ করুন। এতে একটি মসৃণ ও ঘন গ্রেভি তৈরি হয়।

কীভাবে কাশ্মীরি দম আলু তৈরি করবেন-
উপকরণ-

  • ৮-১০টি ছোট আলু
  • ২ টেবিল চামচ সর্ষের তেল
  • ১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা
  • ১/২ চা চামচ আদার গুঁড়ো
  • ১ চা চামচ গরম মসলা
  • কারি পাতা,
  • ২টি দারুচিনি
  • ১ চা চামচ জিরে গুঁড়ো
  • ১টি কালো এলাচ 
  • ১ চা চামচ মৌরির গুঁড়ো
  • ১ চা চামচ মেথি পাতা
  • ২ কাপ জল
  • স্বাদমতো নুন

প্রণালী
ছোট আলুতে ছোট ছোট ছিদ্র করে সেদ্ধ করুন। একটি প্যানে তেল দিয়ে গরম করুন। সেদ্ধ ছোট আলুগুলো ১০-১৫ মিনিট ধরে ভাজুন, যতক্ষণ না বাইরের দিকটা মুচমুচে হয়। অন্য একটি প্যানে সর্ষের তেলের সঙ্গে কালো এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিন। এই পেস্টে কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল যোগ করুন। ভাজা আলুগুলো গ্রেভিতে দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। স্বাদমতো নুন দিন এবং গ্রেভিতে কিছুটা জল দিন। গ্রেভিতে আদা গুঁড়ো, গরম মসলা, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো এবং মেথি পাতা যোগ করুন। ভালোভাবে মিশিয়ে গ্রেভি ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। গরম গরম পরিবেশন করুন।

Advertisement

POST A COMMENT
Advertisement