Shorshe Ilish Recipe: বাঙালির প্রিয় সর্ষে ইলিশ রাঁধুন এই কায়দায়! জামাই একবার খেলে স্বাদ ভুলবে না

Shorshe Ilish Recipe: ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশ পাতুরি, ইলিশ বিরিয়ানি, ইলিশ মাছ ভাজা কিংবা ইলিশের ডিমের পদ ছাড়াও আরও একাধিক রান্না দিয়ে তালিকা অনেক লম্বা। তবে শুধু যে স্বাদ বা গন্ধে এই মাছের রাজকীয়তা তা কিন্তু নয়। 

Advertisement
বাঙালির প্রিয় সর্ষে ইলিশ রাঁধুন এই কায়দায়! জামাই একবার খেলে স্বাদ ভুলবে না    সর্ষে ইলিশ

ইলিশের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি বোধ হয় খুব কমই আছে। ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশ পাতুরি, ইলিশ বিরিয়ানি, ইলিশ মাছ ভাজা কিংবা ইলিশের ডিমের পদ ছাড়াও আরও একাধিক রান্না দিয়ে তালিকা অনেক লম্বা। তবে শুধু যে স্বাদ বা গন্ধে এই মাছের রাজকীয়তা তা কিন্তু নয়। 

ইলশেগুঁড়ি বৃষ্টি হোক কিংবা মুষলধারে বর্ষণ, কিংবা ছুটির দিনে মনটা ইলিশ- ইলিশ করে অনেকেরই। অনায়াসে, খুব সহজে বানিয়ে ফেলতে পারেন জিভে জল আনা সর্ষে ইলিশ। গরম গরম খিচুড়ি কিংবা ধোঁয়া ওঠা সাদা ভাতের সঙ্গে এই সর্ষে ইলিশ রান্নার সবচেয়ে সহজ পদ্ধতিটি জেনে নিন।

উপকরণ:

ইলিশ মাছ: ৪ টুকরো (৪০০ গ্রাম)

সর্ষের তেল: ৪ টেবিল চামচ

আদা-রসুন বাটা: ১ চা চামচ

নুন: স্বাদ মতো (আধ চা চামচ)

লঙ্কার গুঁড়ো: আধ চা চামচ

হলুদ গুঁড়ো: ১/৪ চা চামচ

কাঁচালঙ্কা: ৪ টি

সর্ষের পেস্ট বা মশলা তৈরির জন্য:

বড় পেঁয়াজ: ১টি

কাঁচালঙ্কা: ৩টি

নুন: আধ চা চামচ

সর্ষে: ২ টেবিল চামচ (৪ টেবিল চামচ জলে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে)

 প্রণালী:

১. প্রথমেই ইলিশ মাছের টুকরোগুলো খুব সাবধানে ধুয়ে পরিষ্কার করে নিন।

২. এবার সর্ষের পেস্ট তৈরির পালা। মিক্সারে আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে, পেঁয়াজ, ৩টি কাঁচালঙ্কা ও নুন একসঙ্গে দিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন। ব্লেন্ড করার সময় ১/৪ কাপ জল ব্যবহার করবেন। চাইলে শিলনোড়াতেও এই মশলা বেটে নিতে পারেন, স্বাদ আরও বাড়বে।

৩. মাঝারি আঁচে চুলায় কড়াই বসিয়ে খাঁটি সর্ষের তেল গরম করুন। তেল সামান্য গরম হয়ে এলে, আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্টটি সাবধানে দিয়ে দিন।

৪. মশলাটা সামান্য নেড়েই তাতে একে একে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও নুন যোগ করুন। মাঝারি আঁচে ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিন।

Advertisement

৫. মশলা কষানো হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে ‘মিডিয়াম-লো’ করে দিন। এবার ইলিশ মাছের টুকরোগুলো পরম যত্নে মশলার ওপর বসিয়ে দিন। চামচ দিয়ে মশলা তুলে মাছের গায়ে গায়ে ভালো করে মাখিয়ে দিন।

৬. ঠিক ৫ মিনিট পর অত্যন্ত সাবধানে মাছের টুকরোগুলো উল্টে দিন, খেয়াল রাখবেন মাছ যেন ভেঙে না যায়। এরপর কড়াইয়ে আধ কাপ গরম জল দিয়ে হালকা হাতে নেড়ে ৫ মিনিটের জন্য কড়াই ঢাকা দিয়ে দিন।

৭. ৫ মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো শেষবারের মতো উল্টে দিন। এবার ৪টি কাঁচালঙ্কার মাথার অংশ সামান্য চিরে কড়াইয়ে ছড়িয়ে দিন এবং আরও ৫ মিনিট ঢিমে আঁচে ঢেকে রান্না করুন।

৮. ঢাকনা খোলার পর যখন দেখবেন ওপর থেকে সুন্দর তেল ভেসে উঠেছে এবং সর্ষে-ইলিশের একটা মন-মাতানো গন্ধ গোটা রান্নাঘরে ছড়িয়ে পড়েছে, তখন গ্যাস বন্ধ করে দিন।

বাইরে বৃষ্টি, আর পাতে গরম ভাত। সঙ্গে এই লাজবাব সর্ষে ইলিশ—বৃষ্টির দুপুরের এর চেয়ে ভাল উদ্‌যাপন আর কীই বা হতে পারে!


 

POST A COMMENT
Advertisement