Shutki Maacher Bhorta Recipe: বাঙাল বাড়ির মতো ঝাল ঝাল শুঁটকি মাছে ভর্তা বানান এই কায়দায়, এটাই সেরা রেসিপি

Shutki Recipe: শুঁটকি মাছের জনপ্রিয়তা একেবারে অন্য মাত্রায়। বিশেষত পূর্ববঙ্গীয়দের এই মাছ খুবই প্রিয়। সাধারণত রুপচাঁদা, লইট্টা, ছোট চিংড়ি, গজার, পুঁটি, কাঁচকি ইত্যাদি মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করা হয়।

Advertisement
বাঙাল বাড়ির মতো শুঁটকি মাছে ভর্তা বানান এই কায়দায়, এটাই সেরা রেসিপিশুঁটকি মাছের ভর্তা

মাছের প্রতি বাঙালির ভালোবাসার কথা প্রায় সকলের জানা। মাছের অনেক উপকারিতা রয়েছে, একথা প্রায় সকলেরই জানা। চিকিৎসকেরা বলেন, টাটকা মাছ না খেলের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তবে শুঁটকি মাছের জনপ্রিয়তা একেবারে অন্য মাত্রায়। বিশেষত পূর্ববঙ্গীয়দের এই মাছ খুবই প্রিয়। সাধারণত রুপচাঁদা, লইট্টা, ছোট চিংড়ি, গজার, পুঁটি, কাঁচকি ইত্যাদি মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করা হয়।
 
এই মাছের উপকারিতা অনেক। নানা রকম পদের মধ্যে শুঁটকি মাছের ভর্তা দারুণ পছন্দ বহু মানুষের। জেনে নিন কীভাবে বাঙাল বাড়ির মতো বানাবেন শুঁটকি মাছের ভর্তা।   

উপকরণ

৮ টি লোটে শুঁটকি

৪ টি ফ্যাশা শুঁটকি

২ টি বড় পেঁয়াজ

১ টি বড় রসুন

পরিমাণ মতো তেল

স্বাদ মতো নুন

৩চা চামচ লঙ্কা গুঁড়ো

১ চা চামচ হলুদ গুঁড়ো

প্রণালী 

* প্রথমে শুঁটকিগুলোর ছোট টুকরো করে গরম জলে ভিজিয়ে রাখতে হবে প্রায় ১/২ ঘণ্টা।

* এবার পেয়াজের টুকরো করে, রসুনের খোসা ছাড়িয়ে নিতে হবে।

* মাছ ভাল করে ধুয়ে নিয়ে রসুন পেঁয়াজ এবং সেই মাছগুলো একসঙ্গে পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সিতে।

* এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে সেটা গরম করে পেস্টটিকে ঢেলে দিতে হবে।

* সেই সঙ্গে নুন,লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো যোগ করুন।

* তারপর বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভালভাবে রান্না করতে হবে।

* এবারগ্যাসের আঁচ কমিয়ে, আরও কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে।

* তেল বেরিয়ে ভাজা ভাজা হয়ে গেলে, তৈরি শুঁটকি মাছের ভর্তা। 

* গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন অপূর্ব স্বাদের এই পদ।

 

POST A COMMENT
Advertisement