মাত্র ১০ মিনিটেই বানান ডিমের টেস্টি পকোড়াভাজা-ভুজির নাম শুনলে বা দেখলে নিজেকে সামলানো যায় না, খিদে এমনিই পেয়ে যায়। বিকেলের চায়ের সঙ্গে ভাজাপোড়া কিছু না কিছু খেতে মন চায় সবারই। এ সময় তাই চাইলে তৈরি করতে পারেন ডিম দিয়ে সুজির পকোড়া। এমনকি অতিথি আপ্যায়নেও খুব সহজে অল্প সময়ের মধ্যেই তৈরি করতে পারেন এই টেস্টি সুজির পকোড়া।
আলু দিয়ে অনেকে চপ বানিয়ে থাকলেও সুজি দিয়ে হয়তো কেউ তৈরি করেননি। কিন্তু মাত্র ১০ টাকা খরচ করলেই এমন সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এই রেসিপি তৈরি করতে গেলে লাগবে-
প্রথমেই একটা পাত্রে সুজি নিয়ে তাতে দুটো ডিম আর সামান্য জল দিয়ে মেখে ১৫ মিনিট রেখে দিন। এর মধ্যে সুজি ফুলে নরম হয়ে যাবে। এবার এতে বাকি সব উপকরণ মিশিয়ে ভালো করে মেখে নিন। সবশেষে মাঝারি আঁচে ডুবো তেলে ছোট ছোট বড়ার আকৃতিতে বাদামী করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
প্রণালী
প্রথমেই যেটা করতে হবে সেটা হল, ১০ টাকার সুজি নিয়ে ১ কাপ জলে হালকা সেদ্ধ করে নিতে হবে। একটু শক্ত হয়ে গেলে তারপর সেটাকে থালার মধ্যে নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। এরপর হতে হালকা তেল লাগিয়ে ময়াম বানিয়ে নিতে হবে। অন্য দিকে দুটো সেদ্ধ ডিম গ্রেটার দিয়ে ছেঁচে নিতে হবে। তার সঙ্গে পেঁয়াজ কুচি ও লঙ্কা মিশিয়ে হালকা করে মেখে নিতে হবে। ব্যাস, পুর তৈরি হয়ে গেলেই গোল গোল করে লেচি বানিয়ে ডিমের পুর সেখানে দিয়ে সুন্দর করে গোল গোল বানিয়ে নিতে হবে । তারপর ছুরি দিয়ে সেগুলির ওপর ডিজাইন করে নিতে হবে। এবার সাদা তেলে ছেড়ে দিতে হবে। লাল লাল হলে নামিয়ে সস এর সঙ্গে গরম গরম পরিবেশন করুন সুজির পকোড়া। বাড়িতে বিকেলের স্ন্যাকস হিসেবে এই খাবার পছন্দ হবে সকলের।