Sorshe Paneer: সর্ষে পনির ভাপা! গরম ভাতের সঙ্গে জমে যাবে, রইল সহজ রেসিপি

Sorshe Paneer Bhapa Recipe: রোজকার রান্নায় একঘেয়েমি চলে এসেছে? পনির দিয়ে নতুন কোনও পদ বানাতে চাইছেন? তাহলে এক দিন চেখে দেখতে পারেন সর্ষে পনির ভাপা।

Advertisement
সর্ষে পনির ভাপা! গরম ভাতের সঙ্গে জমে যাবে, রইল সহজ রেসিপিপনির দিয়ে নতুন কোনও পদ বানাতে চাইছেন? তাহলে এক দিন চেখে দেখতে পারেন সর্ষে পনির ভাপা।
হাইলাইটস
  • রোজকার রান্নায় একঘেয়েমি চলে এসেছে?
  • পনির দিয়ে নতুন কোনও পদ বানাতে চাইছেন?
  • এক দিন চেখে দেখতে পারেন সর্ষে পনির ভাপা।

Sorshe Paneer Bhapa Recipe: রোজকার রান্নায় একঘেয়েমি চলে এসেছে? পনির দিয়ে নতুন কোনও পদ বানাতে চাইছেন? তাহলে এক দিন চেখে দেখতে পারেন সর্ষে পনির ভাপা। বাঙালির রান্নায় সর্ষের ঝাঁঝের আলাদা কদর রয়েছে। ইলিশ থেকে চিংড়ি, সর্ষের বাটায় স্বাদ বেড়ে যায় নানা পদে। এ বার সেই পরিচিত স্বাদের সঙ্গে মিশিয়ে নিন পনির। অল্প কয়েকটি উপকরণেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই পদ। সবচেয়ে বড় কথা, রান্নার জন্য অনেকক্ষণ কড়াইয়ের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। ভাপে তৈরি হওয়ায় পনিরও নরম থাকবে। গরম ভাতের সঙ্গে দুপুরের খাবারে এই পদ একেবারে জমে যাবে।

কী কী উপকরণ লাগবে?
পনির – ২০০ গ্রাম

সর্ষে বাটা – ২ টেবিল চামচ

টক দই – ৩ টেবিল চামচ

কাঁচালঙ্কা বাটা – ২টি

হলুদ গুঁড়ো – আধ চা চামচ

সর্ষের তেল – ২ টেবিল চামচ

নুন – স্বাদমতো

চিনি – সামান্য

কাঁচালঙ্কা – ৩-৪টি

কীভাবে বানাবেন?
প্রথমে পনির মাঝারি মাপের চৌকো টুকরো করে কেটে নিন। এ বার একটি পাত্রে সর্ষে বাটা, টক দই, কাঁচালঙ্কা বাটা, হলুদ, নুন এবং সামান্য চিনি মিশিয়ে নিন। তাতে সর্ষের তেল দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। মিশ্রণটি খুব ঘন মনে হলে সামান্য জল দিতে পারেন।

এ বার ওই মিশ্রণে পনিরের টুকরোগুলি দিয়ে ভাল করে মাখিয়ে নিন। অন্তত ১৫-২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। এতে মশলার স্বাদ পনিরের ভিতরেও ঢুকবে।

এর পর একটি স্টিলের টিফিন বক্স বা ঢাকনাযুক্ত পাত্রে পনির ও মশলার মিশ্রণ ঢেলে দিন। উপর থেকে কয়েকটি চেরা কাঁচালঙ্কা এবং সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিন। পাত্রের ঢাকনা ভাল করে বন্ধ করুন।

এ বার একটি বড় হাঁড়িতে জল গরম করুন। তার ভিতরে স্ট্যান্ড বসিয়ে পনিরের পাত্রটি রাখুন। হাঁড়ির ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ভাপে রান্না করুন। পনির নরম হয়ে মশলা মাখামাখি হয়ে গেলে নামিয়ে নিন।

Advertisement

গরম গরম সর্ষে পনির ভাপা পরিবেশন করুন সাদা ভাতের সঙ্গে। স্বাদ বাড়াতে পরিবেশনের আগে উপর থেকে কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল দিতে পারেন। তবে সর্ষে বাটা বেশি দেবেন না। তাতে স্বাদ তেতো হয়ে যেতে পারে। 

POST A COMMENT
Advertisement