Mutton Jhuro Bharta Recipe: পাঁঠার ঝোলের একঘেয়েমি কাটান, দক্ষিণী স্টাইলে বানান ঝুরো মাংসের ভর্তা, লাজবাব!

মশলা থেকে তেল ছাড়লেই যোগ হয় নারকেল কোরা। যা এই ভর্তায় নিয়ে আসে খাঁটি সাউথ ইন্ডিয়ান ফ্লেভার। শেষে ঝুরো করা মাংস দিয়ে ধীরে ধীরে কষিয়ে নেওয়া হয়, যাতে মশলা মাংসের গায়ে ভালো করে লেপটে যায়।

Advertisement
Mutton Jhuro Bharta Recipe: পাঁঠার ঝোলের একঘেয়েমি কাটান, দক্ষিণী স্টাইলে বানান ঝুরো মাংসের ভর্তা, লাজবাব!পাঁঠার ঝোলের একঘেয়েমি কাটান, দক্ষিণী স্টাইলে বানান ঝুরো মাংসের ভর্তা, লাজবাব!

রোজকার পাঁঠার মাংসের লাল ঝোল আর ভাত খেতে খেতে যদি একটু নতুন স্বাদের খোঁজে থাকেন, তবে এবার রান্নাঘরে ঢুকে পড়ুন একদম অন্যরকম এক রেসিপি নিয়ে। দক্ষিণ ভারতের সুগন্ধি কারিপাতা আর নারকেলের ছোঁয়ায় তৈরি পাঁঠার মাংসের ভর্তা, খেতে যেমন সহজ, স্বাদে তেমনই ফাটাফাটি। দুপুরের ভাত হোক বা রাতের হালকা ডিনার, এই ভর্তা জমিয়ে দেবে পুরো পেটপুজো।

এই রেসিপিতে ব্যবহার করা হয় একদম হাড়ছাড়া পাঁঠার মাংস। প্রথমে মাংস ভালো করে সেদ্ধ করে ঝুরো করে নেওয়া হয়, যাতে ভর্তার টেক্সচার একদম পারফেক্ট হয়। সর্ষের তেলে শুকনো লঙ্কা আর তাজা কারিপাতার ফোড়নই এই পদের আসল টুইস্ট। তার সঙ্গে লাল করে ভাজা পেঁয়াজ, আদা-রসুন বাটা আর হালকা মশলার কষায় তৈরি হয় এক মনকাড়া ঘ্রাণ।

মশলা থেকে তেল ছাড়লেই যোগ হয় নারকেল কোরা। যা এই ভর্তায় নিয়ে আসে খাঁটি সাউথ ইন্ডিয়ান ফ্লেভার। শেষে ঝুরো করা মাংস দিয়ে ধীরে ধীরে কষিয়ে নেওয়া হয়, যাতে মশলা মাংসের গায়ে ভালো করে লেপটে যায়। নামানোর আগে গোলমরিচের গুঁড়ো আর সামান্য ঘি ছড়ালেই তৈরি এক প্লেট ঝরঝরে, সুগন্ধি মাংসের ভর্তা। গরম ভাতের সঙ্গে লেবুর রস মেখে খেলে, দুপুরটা সত্যিই জমে ক্ষীর!
 

 

POST A COMMENT
Advertisement