Egg Jhuri Recipe: বাড়িতে ডিম রয়েছে? অল্প সময়েই বানিয়ে ফেলুন মশলাদার ডিমের ঝুরি

রাতে চটজলদি কী রান্না করবেন, তা ভেবে পাচ্ছেন না? রান্নাঘরে ডিম থাকলেই মুশকিল আসান। অল্প কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন মশলাদার ডিমের ঝুরি। বানাতে বেশি সময় লাগে না।

Advertisement
বাড়িতে ডিম রয়েছে? অল্প সময়েই বানিয়ে ফেলুন মশলাদার ডিমের ঝুরিEgg bhurji: যাঁরা ঝাল-মশলাদার খাবার পছন্দ করেন, তাঁদের জন্য দারুণ।
হাইলাইটস
  • রাতে চটজলদি কী রান্না করবেন, তা ভেবে পাচ্ছেন না?
  • তৈরি করে ফেলতে পারেন মশলাদার ডিমের ঝুরি।

সেভাবে বাজার করা হয়নি? দুপুরে বা রাতে চটজলদি কী রান্না করবেন, তা ভেবে পাচ্ছেন না? রান্নাঘরে ডিম থাকলেই মুশকিল আসান। অল্প কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারেন মশলাদার ডিমের ঝুরি। বানাতে বেশি সময় লাগে না। আবার স্বাদেও কোনও আপস করতে হয় না। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে এই পদ বেশ জমে যায়। বিশেষ করে যাঁরা ঝাল-মশলাদার খাবার পছন্দ করেন, তাঁদের জন্য এটি দারুণ বিকল্প।

উপকরণ 
লাগবে ৪টি ডিম, ২টি পেঁয়াজ কুচি, ১টি টম্যাটো কুচি, ২টি কাঁচালঙ্কা, ১ চা চামচ আদা-রসুন বাটা, আধ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, আধ চা চামচ জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি, নুন এবং পরিমাণমতো সর্ষের তেল। স্বাদ বাড়াতে সামান্য গরমমশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন।

মশলাদার ডিমের ঝুরি কীভাবে বানাবেন?
প্রথমে একটি পাত্রে ডিম ফাটিয়ে নিন। তার মধ্যে সামান্য নুন ও হলুদ দিয়ে ভাল করে ফেটিয়ে রাখুন। এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে ফেটানো ডিম ঢেলে দিন। নাড়তে থাকুন। ডিম ঝুরঝুরে হয়ে গেলে তুলে রাখুন।

এর পর একই কড়াইয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হলে আদা-রসুন বাটা এবং কাঁচালঙ্কা দিয়ে দিন। কাঁচা গন্ধ চলে গেলে টম্যাটো কুচি মেশান। এ বার হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং নুন দিয়ে ভাল করে কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে ভেজে রাখা ডিম দিয়ে দিন। সব কিছু ভাল করে মিশিয়ে দু’-তিন মিনিট নাড়াচাড়া করুন। শেষে গরমমশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
 

POST A COMMENT
Advertisement