TastleAtlas Top 100 Chicken Dish: বিশ্বের দরবারে মুরগির মাংসের পদে ভারতের জয়জয়কার! সেরা ৫-এ জায়গা পেল বাটার চিকেন

Top Chicken Dishes: সম্প্রতি TasteAtlas বিশ্বের সেরা ৫০ সামুদ্রিক খাবারের তালিকা প্রকাশ করেছেজার মধ্যে জায়গা পেয়েছে দুটি ভারতীয় পদ। এই সাফল্য ভারতের রন্ধনসম্পর্কীয় ঐতিহ্যকেই তুলে ধরার পাশাপাশি, এদেশের বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ স্বাদ বিশ্বের দরবারে তুলে ধরেছে।

Advertisement
বিশ্বের দরবারে মুরগির মাংসের পদে ভারতের জয়জয়কার! সেরা ৫-এ জায়গা পেল বাটার চিকেনবাটার চিকেন

বিশ্বজুড়ে সমাদৃত ভারতীয় খাবার। এদেশের একেক রাজ্যের ভিন্ন পদ সময়ে সময়ে বিশ্ব দরবারে হয়ে উঠেছে 'হট ফেভারিট'। এবার সেই মুকুটে আরও একটি পালক জুড়ল। সম্প্রতি TasteAtlas বিশ্বের সেরা ৫০ সামুদ্রিক খাবারের তালিকা প্রকাশ করেছেজার মধ্যে জায়গা পেয়েছে দুটি ভারতীয় পদ। এই সাফল্য ভারতের রন্ধনসম্পর্কীয় ঐতিহ্যকেই তুলে ধরার পাশাপাশি, এদেশের বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ স্বাদ বিশ্বের দরবারে তুলে ধরেছে।

ছোট থেকে বড়, যে কোনও বয়সের মানুষের মুরগির মাংস অত্যন্ত প্রিয়। চিকেন ভালোবাসে না এরকম মানুষ খুব কমই দেখা যায়। চিকেনের নানা পদ দারুণ জনপ্রিয় এদেশে। ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, শুধুমাত্র একটি নয়, চিকেন ছয়টি সুস্বাদু পদ বিশ্বের সেরা ১০০টি পদের তালিকায় স্থান করে নিয়েছে। সম্প্রতি, বিখ্যাত ফুড গাইড 'TasteAtlas' বিশ্বের সেরা ১০০টি চিকেনের পদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে ভারতের সেরা ছয়টি চিকেনের পদ অন্তর্ভুক্ত হয়েছে। 

সেরা ৫-এর তালিকায় বাটার চিকেন

তুরস্কের 'পিলিক তোপকাপি' (Pilic Topkapi)- চিকেনের একটি অনন্য 'স্টাফড' বা পুরভরা পদ- এই তালিকার শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কোর 'রফিসা' (Rfissa) এবং তৃতীয় স্থানে আছে 'কোরিয়ান ফ্রায়েড চিকেন'। চতুর্থ স্থানে রয়েছে পেরুর 'রোস্ট চিকেন'। ভারতের জন্য অত্যন্ত আনন্দের বিষয় হল, 'বাটার চিকেন' সেরা ৫টি পদের তালিকায় নিজের স্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এর ক্রিমি গ্রেভি এবং সমৃদ্ধ মশলার স্বাদ যে কোনও মানুষকেই মুগ্ধ করে প্রেমে ফেলতে বাধ্য।

চিকেনের এই পদগুলো বিশেষ স্থান করে নিয়েছে 

ভারতের আরও পাঁচটি চিকেনের পদ এই তালিকায় স্থান পেয়েছে। তন্দুরে রান্না হায়ও পদ, তন্দুরি চিকেন—তালিকার ১৪তম স্থানে রয়েছে। ধোঁয়াটে স্বাদের জন্য বিখ্যাত চিকেন টিক্কা রয়েছে ৩৫তম স্থানে। আর ঝাঁঝালো ও মশলাদার স্বাদের জন্য জনপ্রিয় চিকেন ৬৫ রয়েছে ৩৮তম স্থানে।

এছাড়াও, বাঙালির একটি বিশেষ পদ চিকেন রেজালা—তালিকার ৫১তম স্থানে এবং জনপ্রিয় স্ট্রিট ফুড বা রাস্তার খাবার—চিকেন কাঠি রোল—৭৪তম স্থানে অবস্থান করছে। এই দুটি পদই তাদের স্বতন্ত্র স্বাদ ও রন্ধনশৈলীর জন্য সুপরিচিত। এই তালিকাটি প্রমাণ করে যে, ভারতীয় খাবারের জাদুকরী স্বাদ কেবল ভারতেই নয়, বরং বিশ্বজুড়ে মানুষের মন জয় করেছে।

Advertisement

সেরার তালিকায় পাকিস্তানের নামও রয়েছে

এই তালিকায় জাপানের 'কারাগে' (Karaage), ফ্রান্সের 'ফ্রেঞ্চ রোস্ট চিকেন', পাকিস্তানের 'চিকেন কড়াই' এবং ফিলিপাইনের 'ইনাসাল না মানোক' (Inasal na Manok)-এর মতো পদগুলোও অন্তর্ভুক্ত রয়েছে; যা বিশ্বের বিভিন্ন দেশের বৈচিত্র্যময় স্বাদেরই এক অনন্য প্রতিফলন।


 

POST A COMMENT
Advertisement