Chicken Rezala Recipe: বাড়িতে টেস্টি চিকেন রেজালা বানানোর সিক্রেট রেসিপি, খেলেই আঙুল চাটবেন
বাড়িতেই বানিয়ে নিন চিকেন রেজালা। সহজ একটা রেসিপি দেওয়া হল। এই পদ্ধতি মেনে পদটা তৈরি করলে টেস্ট হবে দারুণ। ভাত, রুটি বা অন্যান্য পদের সঙ্গে জমে যাবে।
চিকেন রেজালা রেসিপি - কলকাতা,
- 13 Oct 2026,
- (Updated 13 Oct 2026, 2:41 PM IST)
হাইলাইটস
- বাড়িতেই বানিয়ে নিন চিকেন রেজালা
- সহজ একটা রেসিপি দেওয়া হল
- এই পদ্ধতি মেনে পদটা তৈরি করলে টেস্ট হবে দারুণ
মুরগির মাংস তো প্রায়ই খান। তবে সেই বোরিং ঝোল নিয়মিত খেতে ভাল লাগে না নিশ্চয়ই। তাই এবার বাড়িতেই বানিয়ে নিন চিকেন রেজালা। একবারে রেস্টুরেন্টের মতো করেই বানিয়ে নিন। আর খুব সহজেই পদটা তৈরি করা যাবে। এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে চিকেন রেজালা বানাবেন বাড়িতে? আসুন এই পদের সিক্রেট রেসিপি জেনে নেওয়া যাক। এই নিয়ম মেনে পদটা তৈরি করে একবার নিজে ও পরিবারের লোকজনকে খাওয়ান। হলফ করে বলতে পারি, সকলেই আঙুল চাটবেন।
তাই আর সময় নষ্ট নয়, বরং রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা বানানোর রেসিপি জানুন।
কী কী লাগবে?
মুরগির মাংস লাগবে ১ কেজি
মেরিনেশনের জন্য কী লাগবে?
- ফেটানো টক দই নিন ১ চাপ
- আদা বাটা নিতে হবে ১ চা চামচ
- রসুন বাটা নিন ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো নিতে হবে আধ চা চামচ
- পেঁয়াজ বাটা নিন ১ টেবিল চামচ
- নুন নিন স্বাদমতো
গ্রেভির জন্য কী নেবেন?
- ঘি লাগবে ২ টেবিল চামচ
- সাদা তেল নিন ২ টেবিল চামচ
- পেঁয়াজ বাটা লাগবে ১ কাপ
- ১০-১২টি কাজু ও ২ চামচ পোস্ত একসঙ্গে পেস্ট করে ২ টেবিল চামচ নিন
- এলাচ নিন ৪-৫টি, লবঙ্গ ৪-৫টি, দারচিনি ২ টুকরো, তেজপাতা ১টি লাগবে
- সাদা গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ নিন
- কাঁচা মরিচ নিতে হবে ৪-৫টি
- কেওড়ার জল ১ চা চামচ লাগবে
- চিনি ও নুন স্বাদমতো
- দুধ নিন প্রয়োজনমতো
কীভাবে বানাবেন?
- সবার প্রথমে মেরিনেশন করতে হবে। সেক্ষেত্রে চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর টক দই, আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর ভাল করে মাখিয়ে অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রেখে দিন।
- এবার গ্যাসে একটা কড়াই বসান। তাতে দিন তেল। তারপর তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়ন দিন।
- তারপর ১ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিন। সেটা মাঝারি আঁচে ৮-১০ মিনিট কষান। দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে।
- এরপর মেরিনেট করা চিকেন কড়াইতে দিতে হবে। মাঝারি আঁচে ৪ থেকে ৫ মিনিট ভাল করে কষিয়ে নিতে হবে।
- এবার ঢাকা দিয়ে একদম কম আঁচে ২০-২৫ মিনিট রান্না করুন। তাতে মাংস সেদ্ধ হবে। তেল ছেড়ে যাবে। মাঝে মধ্যে অবশ্য ঢাকা খুলে নেড়ে নিন।
- মাংস সেদ্ধ হলে কাজু ও পোস্ত বাটা, সাদা গোলমরিচ গুঁড়ো এবং চেরা কাঁচা মরিচ দিয়ে দিতে হবে কড়াইতে।
- এতে স্বাদ অনুযায়ী সামান্য চিনি ও নুন দিন। এবার দুধ দিয়ে গ্রেভি মাখোমাখো করে নিন। আবার ৫ থেকে ৭ মিনিট ঢিমে আঁচে রান্না করুন।
- উপর থেকে ১ চামচ ঘি ও ১ চা চামচ কেওড়ার জল ছড়িয়ে দিন। সেটা ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করুন। তৈরি হয়ে গেল সেরার সেরা চিকেন রেজালা। এটা বা ভাত রুটি, সবার সঙ্গে জমে যাবে।