রোববারের লাঞ্চ জমে যাবে, ঠাকুরবাড়ির স্পেশাল মাটন কোর্মা বানান এভাবে

ঠাকুরবাড়ির রান্না সবসময়ই বিখ্যাত। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বানিয়ে ফেলতে পারেন ঠাকুরবাড়ির স্পেশাল মাটন। সেই সময় খাসির মাংস রান্না করার জন্য দুধ ব্যবহার করা হত৷ মাংস আর দুধ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মাটনের সফেদ কোর্মা। রবিবারের দুপুর জমে যাবে।

Advertisement
রোববারের লাঞ্চ জমে যাবে, ঠাকুরবাড়ির স্পেশাল মাটন কোর্মা বানান এভাবে ঠাকুর বাড়ির রান্না

ঠাকুরবাড়ির রান্না সবসময়ই বিখ্যাত। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বানিয়ে ফেলতে পারেন ঠাকুরবাড়ির স্পেশাল মাটন। সেই সময় খাসির মাংস রান্না করার জন্য দুধ ব্যবহার করা হত৷ মাংস আর দুধ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মাটনের সফেদ কোর্মা। রবিবারের দুপুর জমে যাবে।  

কী কী লাগবে?
খাসির মাংস ১ কেজি, ঘন দুধ ১ কেজি, বড় পিঁয়াজ কুচানো ৪ টি,  ১ টা গোটা রসুন বাটা, টক দই ফেটানো ৫০০ গ্রাম, কাঁচালঙ্কা ১০ টি কুচানো, নুন চিনি স্বাদমতো, গোটা গরম মশলা  ২ চা চামচ, ঘি আধ কাপ, আদা ২ চা চামচ।

কীভাবে রান্না করবেন?
প্রথমেই মাংস ভাল করে বেছে ধুয়ে নিতে হবে। এরপর সেই মাংসের মধ্যে ফেটানো টক দই ও আদা বাটা মেখে কয়েক ঘণ্টা রেখে দিতে হবে। এরপর কড়াইতে ঘি অথবা তেল দিয়ে দিন। এই তেল ও ঘি গরম করে তার মধ্যে গরম মশলার ফোড়ন দিতে হবে৷ এবার কড়াইতে রসুন বাটা দিয়ে একসঙ্গে ভাল করে কষাতে হবে৷ 

এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিন৷ সেই পেঁয়াজ হালকা ভাজা হতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, পেঁয়াজের রং যেন সাদাই থাকে। অর্থাৎ খুব বেশি ভাজা যাবে না। এরপর দই আর আদা বাটা দিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে দিন৷ স্বাদমতো নুন, চিনি আর কাঁচালঙ্কা দিয়ে ১০-১৫ মিনিট কষিয়ে নিন মাংসটা৷ এবার প্রেশার কুকারে দমে বসিয়ে দিন মাংস৷ সেদ্ধ হলে নামিয়ে নিন৷ আর অন্য উনুনে ১ লিটার ঘন দুধ দুধ আগে থেকে ভাল করে ফোটাতে থাকুন। এবার মাংসের উপর সেই ফোটানো দুধ ভাল করে ছড়িয়ে দিন। আরও ৫ মিনিট এভারেই রান্না করুন। যাতে ভাল করে মাটন সেদ্ধ হয়ে যায়। এবার নামিয়ে নিন৷ এভাবেই তৈরি হয়ে যাবে ঠাকুরবাড়ির প্রিয় মাটনের সফেদ কোর্মা।   

Advertisement

POST A COMMENT
Advertisement