Dudh Shukto Recipe: গরম ভাতের সঙ্গে ঠাকুমার আমলের দুধ শুক্তো যেন অমৃত, রাঁধবেন নাকি পুজোয়?

বাঙালি বাড়িতে নিরামিষের দিনে শুক্তো হবেই। গরম ভাতের সঙ্গে শুক্তো, বাঙালির সব সময়ই খুব প্রিয়। যুগ যুগ ধরে এই পদটি স্ব-মহিমায় বিরাজ করছে আমবাঙালির রসনাতে। শুক্তো কার্যত বাঙালির আত্ম-পরিচিতির অংশ হয়ে গিয়েছে। এই পদের বৈচিত্রেরও শেষ নেই। নানাভাবে রান্না করা যায় শুক্তো। তবে দুধ দিয়ে শুক্তো স্বাদ ভোলার মত নয়!

Advertisement
 গরম ভাতের সঙ্গে ঠাকুমার আমলের দুধ শুক্তো যেন অমৃত, রাঁধবেন নাকি পুজোয়?সকলকে চমকে দিয়ে বানিয়ে ফেলুন দুধ শুক্তো

বাঙালি বাড়িতে নিরামিষের দিনে শুক্তো হবেই। গরম ভাতের সঙ্গে শুক্তো, বাঙালির সব সময়ই খুব প্রিয়। যুগ যুগ ধরে এই পদটি স্ব-মহিমায় বিরাজ করছে আমবাঙালির রসনাতে। শুক্তো কার্যত বাঙালির আত্ম-পরিচিতির অংশ হয়ে গিয়েছে। এই পদের বৈচিত্রেরও শেষ নেই। নানাভাবে রান্না করা যায় শুক্তো। তবে দুধ দিয়ে শুক্তো স্বাদ ভোলার মত নয়! দুধ দিয়ে শুক্তো রাঁধাতে পারলে তার রং যেমন হয় মনোরম, তেমনই তার স্বাদও লেগে থাকে জিভে। চলুন জেনে নেওয়া যাক এই পদ কীভাবে বানাবেন।

 দুধ শুক্তো বানানোর উপকরণ –

  •  সজনে ডাঁটা: ২টি
  • গাজর: ১টি, আঙুলের মতো করে কাটা।
  • আলু: একটি বড় আলু।
  • উচ্ছে বা করলা: ১টি।
  • পটল: ১টি।
  • বেগুন: মাঝারি আকারের, ডুমো ডুমো করে কাটা।
  • কাঁচকলা: ১টি।
  • রাঙা আলু: ১টি।
  • তেল, নুন, হলুদ: পরিমাণ মতো
  • পাঁচফোড়ন
  •  দুধ: ২০০ মিলিলিটার

প্রণালী—
কড়াইয়ে তেল ঢেলে প্রতিটি সব্জি আলাদা আলাদা করে ভেজে নিন। তবে ভাজা যেন কড়া না হয়ে যায়। পাঁচফোড়ন গুঁড়ো করে নিন। এর পর কড়াইয়ে তেল নিয়ে তাতে পাঁচফোড়ন গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন। গরম তেলে পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে ভাল করে কষিয়ে নিয়ে একে একে ভাজা সব্জিগুলি দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন কড়াই। সব্জি সেদ্ধ হয়ে আসলে তাতে দুধ ঢেলে দিন। দুধ দেওয়ার পর ভাল করে ফুটতে দিন। ভাল করে ফুটে উঠলে পরিমাণ মতো চিনি আর ওই পাঁচফোড়নের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও কিছু ক্ষণ নাড়িয়ে নিন। ঝোল একটু ঘন হয়ে এলে, নামিয়ে নিলেই তৈরি দুধ শুক্তো।  এর পরে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন পাতে। সামান্য ঘি ছড়িয়ে নিলে এই স্বাদ আরও অতুলনীয় হয়ে উঠবে।

POST A COMMENT
Advertisement