Bengali Vegetarian Recipe: নিরামিষের দিনে বানান পেঁপের মুইঠ্যা, জিভে লেগে থাকবে

Bengali Vegetarian Recipe: পুরনো দিনের বাঙালি রান্নাঘরে এই পদটির বেশ কদর ছিল। স্বাস্থ্যকর উপাদান এবং মশলার সঠিক মেলবন্ধনে তৈরি এই রেসিপি এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে সহজ উপকরণ আর সামান্য সময়েই বানানো যায় এই সুস্বাদু নিরামিষ পদ।

Advertisement
নিরামিষের দিনে বানান পেঁপের মুইঠ্যা, জিভে লেগে থাকবে

 Bengali Vegetarian Recipe: পেঁপে মানেই অনেকের চোখে সাদামাটা সবজি। বিশেষ করে বাড়ির খুদে সদস্যদের কাছে এটি খুব একটা পছন্দের নয়। কিন্তু এই সাধারণ কাঁচা পেঁপে দিয়েই যে তৈরি হতে পারে একেবারে রাজকীয় স্বাদের পদ, তা প্রমাণ করে দেয় সাবেকি বাঙালি রান্না ‘পেঁপের মুইঠ্যা’। স্বাদে ও গন্ধে এমনই অনন্য যে অনেকেই তা মাছের মুইঠ্যা বা মাংসের কোপ্তার সঙ্গে গুলিয়ে ফেলেন।

পুরনো দিনের বাঙালি রান্নাঘরে এই পদটির বেশ কদর ছিল। স্বাস্থ্যকর উপাদান এবং মশলার সঠিক মেলবন্ধনে তৈরি এই রেসিপি এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। তবে সহজ উপকরণ আর সামান্য সময়েই বানানো যায় এই সুস্বাদু নিরামিষ পদ।

উপকরণ:
গ্রেট করা কাঁচা পেঁপে ২ কাপ, সেদ্ধ আলু ১টি, বেসন ৩ চামচ, চালের গুঁড়ো ১ চামচ (মুচমুচে করার জন্য), আদা ও কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, নুন, সামান্য চিনি, টমেটো কুচি, ফেটানো টক দই ২ চামচ এবং ইচ্ছামতো কাজু বাটা।

প্রস্তুত প্রণালী:
প্রথমে গ্রেট করা পেঁপে নুন মেখে ১০ মিনিট রেখে জল চিপে বের করে নিতে হবে। এরপর পেঁপের সঙ্গে সেদ্ধ আলু, বেসন, চালের গুঁড়ো, আদা-লঙ্কা বাটা ও মশলা মিশিয়ে শক্ত মণ্ড তৈরি করতে হবে। সেই মণ্ড হাতের মুঠোয় চেপে মুইঠ্যার আকারে গড়ে গরম তেলে লালচে করে ভেজে নিতে হবে।

অন্যদিকে কড়াইতে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে আদা-টমেটো কষিয়ে মশলা তৈরি করতে হবে। এরপর টক দই ও কাজু বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। পরিমাণমতো জল দিয়ে ঝোল ফুটলে ভাজা মুইঠ্যা ছাড়তে হবে। কিছুক্ষণ ফুটিয়ে শেষে ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই প্রস্তুত সুস্বাদু পেঁপের মুইঠ্যা।

রান্না বিশেষজ্ঞদের মতে, এই পদটির বিশেষত্ব হল পেঁপের স্বাভাবিক হালকা মিষ্টি স্বাদ, যা মশলার ঝাঁজের সঙ্গে দারুণ ভারসাম্য তৈরি করে। সাধারণ নিরামিষ তরকারির তুলনায় এটি অনেক বেশি রিচ ও স্বাদে ভরপুর। একঘেয়ে রান্নার তালিকায় বদল আনতে চাইলে ঘরেই বানিয়ে ফেলতে পারেন এই ঐতিহ্যবাহী বাঙালি পদ।

Advertisement

POST A COMMENT
Advertisement