Jhalmuri Street Style Recipe: ঝালমুড়িতে মিশিয়ে নিন এই ৩ সিক্রেট মশলা! ঘরে বসেই মিলবে রাস্তার ধারের সেই স্বাদ

Jhalmuri Recipe: বিকেলের হালকা খিদে হোক কিংবা বা বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝে, সবাই চায় চটপটে ও মশলাদার কিছু খেতে। আমরা অনেক সময় ভেবে পাই না, চটজলদি কী তৈরি করা যায় যা সুস্বাদু এবং স্বাস্থ্যকর হবে।

Advertisement
ঝালমুড়িতে মিশিয়ে নিন এই ৩ সিক্রেট মশলা! ঘরে বসেই মিলবে রাস্তার ধারের সেই স্বাদস্ট্রিট স্টাইল ঝালমুড়ি রেসিপি

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক ভিন্ন রূপে দেখা যায়। ঝাড়গ্রামে হঠাৎ গাড়ি থেকে নেমে এক দোকান থেকে ঝালমুড়ি কিনে উপভোগ করেন তিনি। প্রধানমন্ত্রী নিজেও তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও শেয়ার করেন। ঝালমুড়ি সমগ্র পশ্চিমবঙ্গেই একটি অত্যন্ত জনপ্রিয় স্ট্রিট ফুড। মশলা, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা এবং সর্ষের তেলের এক বিশেষ মিশ্রণে এটি তৈরি করা হয়। এর স্বাদ রাজ্যবাসী থেকে শুরু করে পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়।

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনও একবার তাঁর জনপ্রিয় অনুষ্ঠান 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে ঝালমুড়ির প্রসঙ্গ তুলেছিলেন এবং বলেছিলেন যে, বহু বছর আগে কলকাতায় থাকাকালীন তিনি প্রচুর ঝালমুড়ি খেতেন। বিকেলের হালকা খিদে হোক কিংবা বা বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝে, সবাই চায় চটপটে ও মশলাদার কিছু খেতে। আমরা অনেক সময় ভেবে পাই না, চটজলদি কী তৈরি করা যায় যা সুস্বাদু এবং স্বাস্থ্যকর হবে। সেক্ষেত্রে, ঝালমুড়ি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

বিকেলের হালকা খিদে হোক কিংবা বা বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝে, সবাই চায় চটপটে ও মশলাদার কিছু খেতে। আমরা অনেক সময় ভেবে পাই না, চটজলদি কী তৈরি করা যায় যা সুস্বাদু এবং স্বাস্থ্যকর হবে। সেক্ষেত্রে, ঝালমুড়ি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

ঝালমুড়ি একটি অত্যন্ত জনপিয় মুখরোচক খাবার। এই হালকা খাবারটি রাস্তাঘাট থেকে বাড়ি সর্বত্রই পাওয়া যায় সহজেই। রাস্তার ঝালমুড়ি খেতেই বেশি পছন্দ করেন অধিকাংশ মানুষ। স্কুল, কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনেও ফেরি করে বিক্রি করা হয়। এছাড়াও স্টেশনে বা ট্রেনের মধ্যেও এই মুখরোচক খাবার পাওয়া যায়। আজকাল আবার মুদিকানা দোকানেও পাওয়া যায় ভিন্ন রকমের ঝালমুড়ির প্যাকেট। ঝালমুড়ি এমন একটি খাবার যা মুড়ি, চানাচুর ও অন্যান্য মশলা সংযোগে তৈরি হয়। স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী মূল্যের খাবার হওয়ায় এটি সাধারণ মানুষের জীবনের একটি অংশ হয়ে উঠেছে।

Advertisement

ঝালমুড়ির আসল রহস্য লুকিয়ে আছে এর বিশেষ মশলা ও তেলের মিশ্রণের মধ্যে।  জেনে নিন, কীভাবে সহজে ঝালমুড়ির স্বাদ হবে একেবারে 'স্ট্রিট-স্টাইল'।

ভাজা জিরে ও ধনে গুঁড়ো

ঝালমুড়ির তৈরির ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে অপরিহার্য উপাদান হল ভাজা জিরে ও ধনে গুঁড়ো। এটি তৈরি করতে আস্ত জিরে, আস্ত ধনে এবং শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিন, এরপর সেগুলোকে একটু আধ-ভাঙা বা মোটা করে গুঁড়ো করে নিন। যখন আপনি মুড়ির সঙ্গে এই সদ্য ভাজা মশলাটি মেশাবেন, তখন এর মন মাতানো সুবাস পুরো বাড়িতে ছড়িয়ে পড়বে। এই মশলাই ঝালমুড়িকে তার সেই খাঁটি 'দেশি' স্বাদ ও আমেজটি প্রদান করে।

বিট লবণ ও আমচুর গুঁড়োর সংমিশ্রণ

শুধুমাত্র সাধারণ সাদা লবণ দিয়ে ঝালমুড়ির আসল স্বাদ পাওয়া যায় না। রাস্তার ধারের বিক্রেতারা সব সময়ই বিট লবণ (কালো লবণ) এবং আমচুর গুঁড়োর একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করেন। বিট লবণ যে কেবল হজমে সহায়তা করে তা-ই নয়, বরং এটি ঝালমুড়ির স্বাদকেও বহুগুণ বাড়িয়ে তোলে। এর সাথে সামান্য চাট মশলা ও আমচুর গুঁড়ো যোগ করলে খাবারে এমন এক ধরনের টক-ঝাল স্বাদ বা 'টাংগিনেস' তৈরি হয়, যা লেবুর রসের সাথে মিশে ঝালমুড়ির স্বাদকে আরও বেশি উপভোগ্য করে তোলে।

সর্ষের তেল ও আচারের মশলা

কলকাতার স্টাইলে তৈরি ঝালমুড়ির আসল সিক্রেট হল সাধারণ সর্ষের তেলের পরিবর্তে আম-আচারের তেল এবং সেই আচারের সামান্য মশলা ব্যবহার করা। আচারের তেলের মধ্যে থাকা মশলার নির্যাস যখন মুড়ির সঙ্গে মিশে যায়, তখন ঠিক সেই সুস্বাদু, ঝাল ও টক-ঝাল স্বাদটিই তৈরি হয়- যার টানে মানুষ রাস্তার ধারে ঝালমুড়ির দোকানে ভিড় জমায়।


 

POST A COMMENT
Advertisement