
সুস্থ থাকতে চাইলে ব্যায়াম করতেই হবে। নইলে কম বয়সেই শরীরে বাসা বাঁধবে একাধিক জটিল অসুখ। পিছু নিতে পারে ডায়াবেটিস, প্রেশার ও কোলেস্টেরল।

তাই রোজই ব্যায়াম করতে হবে। দিনে ৩০ মিনিট ব্যায়াম করা অন্তত জরুরি। তাহলেই সুস্থ থাকার কাজে এক ধাক্কায় এগিয়ে যাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কিন্তু প্রশ্ন হল, রোজই কি ব্যায়াম করতে হবে, নাকি সপ্তাহে নির্দিষ্ট কয়েক দিন এক্সারসাইজ করলেই চলবে? আর সেই উত্তরটা রইল নিবন্ধটিতে। তাই ঝটপট প্রতিবেদনটি পড়ে নিন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সপ্তাহে অন্তত ৫ দিন এক্সারসাইজ করতে হবে। আবার চাইলে আপনি প্রতিদিনই ব্যায়াম করতে পারেন। তবে এর থেকে কম সময় করা চলবে না।

সকালের দিকে বা বিকেলের দিকে, যখন সময় পাবেন তখনই এক্সারসাইজ করবেন। আলাদা করে সময় বেছে নেওয়ার কোনও প্রয়োজন নেই।

এক্সারসাইজ করার আগে অবশ্যই ওয়ার্মআপ করতে হবে। পাশাপাশি ব্যায়াম করে করুন কুল ডাউন। নইলে চোট লাগার আশঙ্কা বাড়বে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ভরা পেটে ব্যায়াম করবেন না। আবার খালি পেটেও এক্সারসাইজ করা যাবে না। তাই চেষ্টা করুন হালকা কিছু খেয়ে তার ৩০ মিনিট বাদে এক্সারসাইজ করার। নইলে বিপদ বাড়বে।

পরিশেষে বলি, ব্য়ায়াম হল একটি অভ্যাস। তাই নিয়মিত ব্যায়াম করুন। একবার ছাড়লেই আবার শরীর খারাপ হয়ে যাবে।