Advertisement
লাইফস্টাইল

Juicy Lime: পাতিলেবু রসালো হবেই, এইগুলি জাস্ট দেখে কিনুন, মোক্ষম টিপস

এই তপ্ত গ্রীষ্মে পাতিলেবু মোক্ষম ফল
  • 1/9

গরমকাল মানেই পাতিলেবুর চাহিদা বেড়ে যাওয়া। এই তপ্ত গ্রীষ্মে পাতিলেবু মোক্ষম ফল। ভরপুর ভিটামিন সি ও সঙ্গে শরীরকেও চাঙ্গা রাখে। 
 

ভিটামিন সি-তে ভরপুর
  • 2/9

আর রস দিয়ে শরবত তো অমৃতসম। লেবুতে ক্যালোরির পরিমাণ কম এবং তা ভিটামিন সি-তে ভরপুর। 
 

 খাবারে স্বাদ বৃদ্ধি করতে পারে লেবু
  • 3/9

রক্তে শর্করা বা শরীরে চর্বি না বাড়িয়েই খাবারে স্বাদ বৃদ্ধি করতে পারে লেবু। 
 

Advertisement
ওজন হ্রাসের পাশাপাশি স্বাস্থ্যও ভাল হয়
  • 4/9

তাই খাবারে নানা ভাবে লেবু খেলে ওজন হ্রাসের পাশাপাশি স্বাস্থ্যও ভাল হয়। লেবু শরীরে জলশূন্যতা কমায়, হজম ক্ষমতা বৃদ্ধি করে, মানসিক প্রশান্তি আনে, ত্বক ও চুলে ঔজ্জ্বল্য ফেরাতে পারে।
 

 বাইরে থেকে বোঝা যায় না
  • 5/9

কিন্তু বেশি দাম দিয়ে পাতিলেবু কেনার পরে দেখা যায়, রস কম। বাইরে থেকে বোঝা যায় না। অনেকগুলি পাতিলেবু কিনে বাড়ি গিয়ে দেখলেন, রস নিঙড়ে বের করতে দম বেরিয়ে যাচ্ছে। মেরেকেটে ফোঁটা দুয়েক। 
 

উপায়গুলি জেনে নেওয়া যাক
  • 6/9

তখন মনে হয়, ঠকে গিয়েছেন। তাই পাতিলেবু কেনার সময় কী দেখে কিনলে, বেশি রস গ্যারান্টি, সেই উপায়গুলি জেনে নেওয়া যাক। 
 

ওজনে চিনুন ভাল পাতিলেবু
  • 7/9

লেবু কেনার সময় আগে হাতে নিয়ে দেখুন। যে লেবু আকারে ছোটো কিন্তু ওজনে ভারী, বুঝবেন রস বেশি হবেই। কিন্তু আকারে বড় কিন্তু ওজন কম, তাহলে রস কম হবে। 

Advertisement
খোসায় নজর দিন
  • 8/9

রসালো লেবুর খোসা সব সময় পাতলা হয়। যদি লেবুটির খোসা মোটা হয় ও খসখসে হয়, তাহলে রস কমই থাকবে। জ্যুসি পাতিলেবু কেনার সময় পাতলা খোসা দেখে কেনাই বুদ্ধিমানের।
 

হালকা টিপে দেখুন
  • 9/9

লেবু আলতো করে চেপে দেখুন। রসালো লেবু হালকা নরম হবে, কিন্তু খুব বেশি নরম বা শক্ত নয়। লেবুর গায়ে কোনও খয়েরি বা বাদামি দাগ থাকলে তা কিনবেন না, এগুলিতে রস কম এবং নষ্ট হওয়ার প্রবণতা বেশি।

Advertisement