Advertisement
লাইফস্টাইল

Morning vs Evening Exercise: সকালে না বিকেলে এক্সারসাইজ করলে বেশি লাভ? সুস্থ থাকতে জেনে নিন

এক্সারসাইজ তো করতেই হবে
  • 1/9

এক্সারসাইজ তো করতেই হবে। নিয়মিত ব্যায়াম করলেই শরীর থাকবে ফিট। নইলে স্বাস্থ্যের হাল বিগড়ে যেতে সময় লাগবে না। পিছু নিতে পারে একাধিক সমস্যা।

দিনে কোন সময় এক্সারসাইজ করা সবথেকে বেশি লাভ মিলবে?
  • 2/9

কিন্তু প্রশ্ন হল, দিনে কোন সময় এক্সারসাইজ করলে সবথেকে বেশি লাভ মিলবে? আর সেই উত্তরটা দেওয়া হল নিবন্ধটিতে। তাই বিষয়টি সম্পর্কে বিশদে জানতে পড়ে নিন।

দিনের যে কোনও সময় ব্যায়াম করা যায়
  • 3/9

বিশেষজ্ঞদের মতে, দিনের যে কোনও সময় ব্যায়াম করা যায়। নিজের সুবিধামতো সময় বেছে নিয়ে এক্সারসাইজ করতে পারেন। তাতে কোনও সমস্যা নেই। 

Advertisement
বিকেলে বা সন্ধের পর ব্যায়াম করলে একটি বেশি লাভ মিলতে পারে
  • 4/9

তবে সকালের তুলনায় বিকেলে বা সন্ধের পর ব্যায়াম করলে একটু বেশি লাভ মিলতে পারে। আর এমনটা এমনি এমনি বলা হয় না। বরং এর পিছনে রয়েছে অকাট্য যুক্তি। 

আমাদের শরীরের সব পেশি থাকে শিথিল
  • 5/9

সকালের দিকে আমাদের শরীরের সব পেশি থাকে শিথিল। তাই এই সময় এক্সারসাইজ করলে চোট লাগার আশঙ্কা থাকে। এই কারণেই সকালের এক্সারসাইজ করার আগে ওয়ার্মআপ হল মাস্ট। 

অপরদিকে সন্ধের পর বা বিকেলের দিকে ব্যায়াম করলে পেশি সক্রিয় থাকে
  • 6/9

অপরদিকে সন্ধের পর বা বিকেলের দিকে ব্যায়াম করলে পেশি সক্রিয় থাকে। তাই তখন ভালমতো ব্যায়াম করা যায়। সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা থাকে কম। 

বিকেলের দিকে বা সন্ধের পর ওয়েট ট্রেনিং করার
  • 7/9

তাই চেষ্টা করুন বিকেলের দিকে বা সন্ধের পর ওয়েট ট্রেনিং করার। তাতে বিপদের আশঙ্কা কমবে। পাশাপাশি পাবেন সর্বাধিক লাভ। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। 

Advertisement
৩০ মিনিট এক্সারসাইজ হল মাস্ট
  • 8/9

এই প্রসঙ্গে বলি, দিনে অন্ততপক্ষে ৩০ মিনিট এক্সারসাইজ হল মাস্ট। এর থেকে বেশি সময় ব্যায়াম করতে পারেন।তবে কম করা যাবে না। 

একটা কথা শুধু ব্যায়াম করলেই হবে না
  • 9/9

আর একটা কথা শুধু ব্যায়াম করলেই হবে না। পাশাপাশি ডায়েটেও নজর দেওয়া জরুরি। তাহলেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন। 

Advertisement