Mental Wellness: নিজেকে একা লাগে? একাকীত্ব কাটাতে রোজ মেনে চলুন এই ১০ অভ্যাস

10 Simple Habits to Overcome Loneliness: চারপাশে অনেক মানুষ। এরপরও নিজেকে ভীষণ একা লাগে? কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না? আবার মনের কথা বলার মতো কাউকে খুঁজেও পাওয়া যায় না? আজকাল অনেকেই এই সমস্যায় ভুগছেন।

Advertisement
নিজেকে একা লাগে? একাকীত্ব কাটাতে রোজ মেনে চলুন এই ১০ অভ্যাসএকাকীত্ব কাটানোর উপায় জেনে রাখুন।
হাইলাইটস
  • নিজেকে ভীষণ একা লাগে?
  • কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না?
  • নিজের একাকীত্বকে 'Me time'-এ পরিণত করুন।

10 Simple Habits to Overcome Loneliness: চারপাশে অনেক মানুষ। এরপরও নিজেকে ভীষণ একা লাগে? কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না? আবার মনের কথা বলার মতো কাউকে খুঁজেও পাওয়া যায় না? আজকাল অনেকেই এই সমস্যায় ভুগছেন। কাজের চাপ, সম্পর্কের টানাপড়েন কিংবা জীবনের নানা পরিবর্তন থেকে এমন অনুভূতি তৈরি হচ্ছে। সমাজ এখন অনেক জটিল। তাই সবসময় যে আপনার পাশে কেউ থাকবেনই, তার আশা করাই ভুল। বরং নিজের একাকীত্বকেই নিজের প্লাস পয়েন্ট হিসেবে গড়ে তুলতে হবে। ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে নিজের একাকীত্বকে 'Me time'-এ পরিণত করুন। রোজের জীবনে কী কী বদল আনবেন? মনোবিদরা যা বলছেন,

১. নিয়মিত নিজের সঙ্গে কথা বলুন
নিজের সঙ্গে রোজ কিছুটা সময় কথা বলুন। সব সময় গভীর আলোচনা নয়। সাধারণ কথাবার্তা। নিজেই নিজের বন্ধু হন। 

২. পছন্দের কাজকে সিরিয়াসলি নিন
বই পড়া, গান শোনা, ছবি আঁকা, বাগান করা, এক্সারসাইজ, যে কাজেই আনন্দ পান, তা বেশি বেশি করার চেষ্টা করুন। কাজের সময় বাদ দিলে এটিকেই প্রায় দ্বিতীয় পেশার মতো গুরুত্ব দিতে শুরু করুন। উদাহরণস্বরূপ, কেউ যদি ছবি আঁকেন, চেষ্টা করুন নতুন ধরনের, আরও কঠিন ছবি আঁকার। কেউ যদি দৌড়াতে ভালবাসেন, তাহলে ম্যারাথনের প্রস্তুতি শুরু করুন। ম্য়ারাথন ইভেন্টে নাম দিন। আজকাল ইউটিউবের যুগে বিশ্বমানের আর্টিস্ট থেকে অ্যাথলিট, সবারই টিউটোরিয়াল ভিডিও পাওয়া যায়। 

৩. শরীরচর্চা করুন
হাঁটতে বেরোন বা হালকা ব্যায়াম করুন। নিয়মিত শরীরচর্চা মন ভাল রাখতে এবং দৈনন্দিন কাজে উৎসাহ বাড়াতে সাহায্য করতে পারে।

৪. নতুন কিছু শিখুন
রান্না, নতুন কোনও ভাষা বা কোনও বাদ্যযন্ত্র শেখার চেষ্টা করুন। যাঁরা ফিটনেস পছন্দ করেন, তাঁরা কঠিন কিছু, যেমন হ্যান্ডস্ট্যান্ড, মাসেল আপের মতো কিছু শেখার চেষ্টা করুন।

৫. ঘরের বাইরে বের হন
সুযোগ পেলেই কাছাকাছি কোথাও হেঁটে আসুন। বাইক বা গাড়ি থাকলে একটু রাইডে বেরিয়ে যান। ১ ঘণ্টার জন্য হলেও হবে। 

Advertisement

৬. সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমান
অন্যের সাজানো জীবনের ছবি দেখে নিজের জীবনকে ছোট ভাববেন না। অনলাইনে মানুষ শুধু নিজের বেস্টটুকুই দেখায়। ছবি-ভিডিওতে কারও জীবন সুন্দর লাগলেও বাস্তবে তা সবসময় হয় না। 

৭. ঘুমের নিয়ম ঠিক রাখুন
প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। ঘুমের অনিয়ম মনের উপর প্রভাব ফেলতে পারে। পৃথিবী উল্টে গেলেও ৮ ঘণ্টা ঘুম বাদ দেবেন না। ঘুমকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ করে নিন।

৮. ছোট ছোট টার্গেট সেট করুন
জীবনের সমস্যার উপর আপনার ফোকাস বেশি কেন জানেন? কারণ আপনার জীবনে লক্ষ্যের অভাব। নিজের পেশা হোক বা হবি, সেখানে নিজের জন্য টার্গেট সেট করুন। নিজের স্কিল বাড়ান। সবসময় তার থেকে যে টাকা আয় করতে হবে, তা নয়। কিন্তু আমাদের ব্রেন চ্যালেঞ্জ পছন্দ করে। তাকে সেই চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াইয়ের সুখ দিন। 

৯. অন্যের পাশে দাঁড়ান
কাউকে সাহায্য করুন বা স্বেচ্ছাসেবামূলক কাজে যোগ দিন। অসহায় প্রাণী, কুকুর-বিড়ালদের দেখভাল করুন, খাওয়ান। 

১০. প্রয়োজন হলে সাহায্য চান
একাকীত্ব দীর্ঘদিন ধরে চললে বা দৈনন্দিন জীবন ব্যাহত হলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়।

মনে রাখবেন, একাকীত্ব কাটানোর কোনও তাৎক্ষণিক উপায় নেই। ধীরে ধীরে অভ্যাস বদলান। নিজেকে নানা কাজে, টার্গেটে ব্যস্ত রাখুন।  

POST A COMMENT
Advertisement