Best Fruits for Skin: ত্বকের মহৌষধি এই ৪ ফল, খেলেই জেল্লা ফাটিয়ে দেবে

ত্বক সুন্দর রাখতে বাজারের দামি ক্রিম বা ট্রিটমেন্টের পিছনে ছুটতে হবে না। প্রকৃতিতেই লুকিয়ে আছে ত্বকের আসল জেল্লা ফিরিয়ে আনার চাবিকাঠি।

Advertisement
ত্বকের মহৌষধি এই ৪ ফল, খেলেই জেল্লা ফাটিয়ে দেবেএই চারটি ফল ত্বকের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে।
হাইলাইটস
  • ত্বক সুন্দর রাখতে বাজারের দামি ক্রিম বা ট্রিটমেন্টের পিছনে ছুটতে হবে না।
  • প্রকৃতিতেই লুকিয়ে আছে ত্বকের আসল জেল্লা ফিরিয়ে আনার চাবিকাঠি।
  • পেঁপে, পাতিলেবু, পেয়ারা আর আনারস ত্বকের জন্য একেবারে মহৌষধি।

4 Fruits for Glowing Skin: ত্বক সুন্দর রাখতে বাজারের দামি ক্রিম বা ট্রিটমেন্টের পিছনে ছুটতে হবে না। প্রকৃতিতেই লুকিয়ে আছে ত্বকের আসল জেল্লা ফিরিয়ে আনার চাবিকাঠি। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি ফলের নিয়মিত খেলে তা ভেতর থেকে ত্বককে পুষ্টি জোগায়, দাগ ছোপ দূর করে আর এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা। এর মধ্যে পেঁপে, পাতিলেবু, পেয়ারা আর আনারস ত্বকের জন্য একেবারে মহৌষধি। আসুন জেনে নিই এই ৪ ফলের জাদুকরী গুণ।

১. পেঁপে: ডিটক্স আর ব্রাইটনিংয়ের মাস্টার
পেঁপেতে রয়েছে পাপেইন নামক এনজাইম, যা মৃত কোষ সরিয়ে ত্বকের গভীরে পরিষ্কার করে। এতে থাকা ভিটামিন এ ও সি কোলাজেন তৈরি বাড়ায়, ফলে ত্বক হয় টানটান ও মসৃণ। নিয়মিত পাকা পেঁপে খেলে ত্বকের ট্যান কমে যায়, কালচে দাগ হালকা হয়। শুধু খাওয়া নয়, পেঁপের পেস্ট মুখে লাগালেও ত্বক পায় তাত্ক্ষণিক গ্লো।

২. পাতিলেবু: প্রাকৃতিক ব্লিচের মতো কাজ করে
পাতিলেবু ভিটামিন C এর ভাণ্ডার। এটি ত্বকের রঙ উজ্জ্বল করে, তেলতেলে ভাব কমায় এবং রোমছিদ্র টাইট করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্য রোধ করে, সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমাতে সাহায্য করে। সকালে গরম জল ও পাতিলেবুর রস খেলে শরীর ডিটক্স হয়, রক্ত পরিষ্কার থাকে, যা সরাসরি ত্বকের উজ্জ্বলতায় প্রতিফলিত হয়। তবে সরাসরি ত্বকে লাগানোর আগে পাতিলেবুর রস একটু জল মিশিয়ে নিতে হবে।

৩. পেয়ারা: ত্বকের ভিটামিন সি বুস্টার
পেয়ারায় ভিটামিন সি ও লাইকোপিন প্রচুর পরিমাণে থাকে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে এবং ব্রণর সমস্যা কমায়। পেয়ারার বীজসহ খাওয়া হজমে সাহায্য করে, ফলে শরীরের ভিতরের টক্সিন বেরিয়ে যায়। এর ফলেই ত্বকে আসে ভেতর থেকে ফ্ললেস জেল্লা।

৪. আনারস: ত্বক মেরামতে সাহায্য করে
আনারসে আছে ব্রোমেলিন, যা প্রদাহ কমায় এবং ত্বকের ক্ষত সারায়। এই ফল ত্বকের মৃত কোষ সরিয়ে নতুন কোষ জন্মাতে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ আনারস নিয়মিত খেলে ত্বকের দাগ, ফ্রিকলস ও অ্যাকনে মার্ক অনেকটাই হালকা হয়। পাশাপাশি আনারস শরীরের জলের ভারসাম্য বজায় রাখে, ফলে ত্বক থাকে হাইড্রেটেড ও ফ্রেশ।

Advertisement

কীভাবে খাবেন?
এই ফলগুলি প্রতিদিনের ডায়েটে অন্তর্ভুক্ত করলে ত্বকের উন্নতি চোখে পড়ার মতো হবে। ব্রেকফাস্টে বা দুপুরের স্ন্যাকে এগুলি খাওয়া যেতে পারে। চাইলে স্যালাড, স্মুদি বা জুস হিসেবেও খেতে পারেন।

পেঁপে, পাতিলেবু, পেয়ারা ও আনারস, এই চারটি ফল ত্বকের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। দামি কসমেটিকস নয়, বরং প্রকৃতির এই উপহারই ফিরিয়ে দেবে ত্বকের হারানো জেল্লা। ভেতর থেকে সুস্থ থাকলে ত্বকও হবে উজ্জ্বল, টানটান আর প্রাণবন্ত। 

POST A COMMENT
Advertisement