ভাল ঘুমের জন্য় ৫টি টিপসরাতে ভাল করে ঘুম হচ্ছে না? অনেক কারণেই রাতের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব, মোবাইল-টিভির অতিরিক্ত ব্যবহার-সহ নানা রোগের প্রভাবে ঠিকঠাক ঘুম না-ও হতে পারে। এগুলি বন্ধ করলেই যে পরেরদিন থেকে গভীর ঘুম হবে, এমনটাও নয়। তবে নির্দিষ্ট কিছু অভ্যাস নিয়মিত মেনে চলতে পারেন। আর সেটা করলেই গ্রহণ করতে পারেন যা আপনার ঘুমকে নিয়ন্ত্রণ করতে পারে।
রোজ বিছানা ঝাড়ুন
ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের নয়া রিপোর্ট অনুসারে, যারা প্রতিদিন তাদের বিছানা পরিষ্কার করে তাদের ঘুমের সম্ভাবনা ১৯ শতাংশ বেড়ে যায়। সেই সঙ্গে স্বাস্থ্যও ভাল থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স ইউনিভার্সিটির গবেষকরাও এই বিষয়ে সহমত। তাঁরা বলছেন, নোংরা ঘরে ঘুমালে অ্যাংসাইটির সমস্যা বাড়ে।
পরিষ্কার চাদর
বিছানার চাদর অন্তত প্রতি সপ্তাহে বদলান। সেই সঙ্গে বালিশ এবং চাদরের কভারও ধুয়ে ফেলতে হবে। বিশেষত আপনার যদি অ্যাজমা, একজিমা বা ধুলাবালিতে অ্যালার্জি থাকে, তাহলে এই বিষয়ে বাড়তি যত্ন নিন। এটি আপনার ঘুম ভাল করতে সাহায্য করবে।
মোবাইল ব্যবহার করবেন না
গবেষণা বলছে, ঘুমের আগে নীল রঙের আলো ঘুমের ব্যাঘাত ঘটায়। তাই ঘুমের আগে প্রায় এক থেকে দেড় ঘণ্টা মোবাইল ও ল্যাপটপ থেকে দূরে থাকুন।
দিনে কম ঘুমান
দিনের বেলা অনেকক্ষণ ঘুমালে রাতের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। তাই আপনি যদি দিনের বেলা অলস বা ঘুমন্ত বোধ করেন তবে এক ঘণ্টার বেশি ঘুমাবেন না। তবে, আপনি যদি রাতে কাজ, অর্থাৎ নাইট ডিউটি করেন, সেক্ষেত্রে দিনের বেলায় অবশ্যই ভাল করে ঘুমিয়ে নিন।
শারীরিক কসরত বাড়ান
প্রতিদিন শারীরিক কসরত করলে ভাল ঘুম হবে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, ঘুমের অন্তত ২-৩ ঘণ্টা আগে ভারী ব্যায়াম করবেন না। এতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।