Health Minister Sharadwat Mukherjee: ছাত্রীরা স্কার্ট না পরলে নাকি ডেঙ্গি হবে না, পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর, পোশাক বিতর্ক শুরু

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেছেন, 'দয়াকরে মেয়েদের স্কার্ট পরিয়ে স্কুলে পাঠাবেন না। পা ঢাকা সালোয়ার পরতে দিন। হাঁটু পর্যন্ত মোজা পরিয়ে হবে না। হাঁটু পর্যন্ত মোজা পায়ের সঙ্গে লেগে থাকবে। মোজাটা ভীষণ পাতলা হয়। একটু সালোয়ার পরতে দিন মেয়েদের। ছেলেদের ফুলপ্যান্ট এবং ফুলশার্ট দরকার। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর, এই তিনটে মাস দরকার।'

Advertisement
ছাত্রীরা স্কার্ট না পরলে নাকি ডেঙ্গি হবে না, পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর, পোশাক বিতর্ক শুরুডেঙ্গি নিয়ে পোশাক বিতর্ক
হাইলাইটস
  • দয়াকরে মেয়েদের স্কার্ট পরিয়ে স্কুলে পাঠাবেন না
  • পা ঢাকা সালোয়ার পরতে দিন
  • হাঁটু পর্যন্ত মোজা পরিয়ে হবে না

ডেঙ্গি আবহে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে স্কুল ইউনিফর্ম সম্পর্কে বড় পরামর্শ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি আবেদন করেছেন, আগামী ৩ মাস যেন মেয়েদের স্কার্ট পরিয়ে স্কুলে না পাঠানো হয়। তার বদলে সালোয়ার চলতে পারে। এছাড়া ছেলেদের জন্য ফুলপ্যান্ট ও ফুলশার্ট পরার নিদান দিয়েছেন তিনি। (ছবি: পিটিআই ও ফেসবুক)

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'দয়াকরে মেয়েদের স্কার্ট পরিয়ে স্কুলে পাঠাবেন না। পা ঢাকা সালোয়ার পরতে দিন। হাঁটু পর্যন্ত মোজা পরিয়ে হবে না। হাঁটু পর্যন্ত মোজা পায়ের সঙ্গে লেগে থাকবে। মোজাটা ভীষণ পাতলা হয়। একটু সালোয়ার পরতে দিন মেয়েদের। ছেলেদের ফুলপ্যান্ট এবং ফুলশার্ট দরকার। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর, এই তিনটে মাস দরকার।' 

আর স্বাস্থ্যমন্ত্রীর এই পরামর্শের পরই একদল বিশেষজ্ঞ সরব হয়েছেন। তাঁদের দাবি, পা ঢাকা সালোয়ার পরলে মশার কামড় থেকে কিছুটা সুরক্ষা মেলে ঠিকই। তবে এটাই সব কিছু নয়। 

এই প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরসের সম্পাদক ডা: উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, 'মশার কামড় আটকানোর জন্য ঢাকা পোশাক পরার চিন্তাভাবনা ঠিক আছে। তবে শুধু পোশাক পরলেই ডেঙ্গি আটকাবে না। এর সঙ্গে মশা যে সমস্ত কারণে হচ্ছে, সেই উৎসস্থলগুলিকে দূর করা দরকার। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা দরকার। ডেঙ্গির উপযুক্ত চিকিৎসা পরিকাঠামো জরুরি।'

পাশাপাশি তিনি দাবি করেন, 'কোনও নাগরিক কী পোশাক পরবেন, কী খাওয়াদাওয়া করবেন, কী চিন্তাভাবনা করবেন, সেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কোনও আধুনিক সভ্য সমাজ চায় না। তবে বর্তমানে স্বাস্থ্যের কথা ভেবে যদি এটা করা হয়, তাহলে সাময়িকভাবে মেনে চলতে হবে। যদিও এটাই সমস্যার সমাধান নয়।'

যদিও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল বলেন, 'স্বাস্থ্যমন্ত্রী যেই কথাটা বলেছেন, সেটা চিকিৎসাবিজ্ঞানের দিক থেকে ঠিকই। ফুলহাতা জামাপ্যান্ট পরলে মশা কামড়ানোর আশঙ্কা কমবে। আর মশা না কামড়ালে ডেঙ্গির সম্ভাবনা হ্রাস পাবে। তাই বাবা-মায়েদের অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। এছাড়া প্রতিরোধের অন্যান্য নিয়ম, যেমন জল না জমতে দেওয়া ও মশারি টাঙিয়ে ঘুমানোর মতো নিয়মগুলি মেনে চলতে হবে।'

Advertisement

এই বিষয়ে মেডিভিশনের দক্ষিণবঙ্গের কনভেনর মানস বর্মণ বলেন, 'স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন, সেটা পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই বলেছেন। সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রীর পা ঢাকা পোশাক পরতে বলার মধ্যে কোনও ভুল নেই। আর তিনি শুধু মেয়েদের নয়, ছেলেদের পোশাক নিয়েও বলেছেন। এই সময় ডেঙ্গি বাড়ে, তাই তিনি এমন পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী নিজেও একজন ডাক্তার, তাই যারা পুরো বিষয়টি না বুঝে শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করছেন, তারা নিজেদের মানসিকতা আগে ঠিক করুন।' 

 

POST A COMMENT
Advertisement