মস্তিষ্ক হবে কম্পিউটারের মতো দ্রুত, ডায়েটে রাখুন এই ৪ খাবারBest Food For Mental Health Brain: শরীর সুস্থ রাখতে মস্তিষ্ককে সুস্থ রাখা খুবই জরুরি। কারণ মস্তিষ্কই গোটা শরীরকে পরিচালনা করে। তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে অনেক পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। একটা কথা মনে রাখবেন, মন বা মস্তিষ্ক যত দ্রুত কাজ করবে, শরীরও তত দ্রুত কাজ করতে পারবে। কারণ মস্তিষ্ক তীক্ষ্ণ হলে চিন্তা করার ক্ষমতা ধারলো হয়। বুদ্ধি প্রবল হয়। তাই মস্তিষ্ককে সুস্থ রাখা খুবই জরুরি। আর তাই এই প্রতিবেদনে আমরা সেই সমস্ত খাবার নিয়ে আলোচনা করবো যেগুলি খেলে মানুষের মন তথা মস্তিষ্ক তীক্ষ্ম হয়।
ব্রকলি
সবুজ শাক সবজি শরীরের জন্য ভীষণই উপকারী। সেক্ষেত্রে ব্রোকলিও এমনই একটি সবজি, যাতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। তাই প্রতিদিন এটি খেলে আপনার মস্তিষ্ক সুস্থ থাকে। সেই সঙ্গে জানাবেন যে এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে। সেই জন্য আপনি প্রতিদিন এটি খেতে পারেন। এটি খেলে আপনি অনেক রোগের হাত থেকে মুক্তি পাবেন।
বাদাম
বাদামে ভিটামিন ই-এর পাশাপাশি এমন অনেক গুণ রয়েছে যা আপনার শরীর এবং আপনার মনকেও তীক্ষ্ণ রাখতে কাজ করে। তাই প্রতিদিন বাদাম খাওয়া উচিত। তবে মনে রাখবেন বাদাম খাবেন অল্প পরিমানে। কারণ বেশি বাদামে গ্যাস তৈরি হতে পারে।
কমলা লেবু
কমলা লেবু ভিটামিন সি-এর একটি ভাল উৎস। তাই এটি শরীরের জন্য খুবই উপকারী। অন্যদিকে আপনার স্মৃতিশক্তি দুর্বল হলেও কমলা লেবু খেতে পারেন। কারণ কমলা খেলে বুদ্ধি তীক্ষ্ণ হয়। তবে কমলা লেবু মূলত শীতকালে পাওয়া যায়। তাই গরমকালে কমলা লেবু কিনলে সেটি ফ্রেশ কিনা অবশ্যই দেখে নেবেন।
ব্লু বেরি
ব্লু বেরি মস্তিষ্কের জন্য খুবই উপকারী, কারণ এতে ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাঙ্গানিজের মতো প্রচুর পুষ্টি উপাদান পাওয়া যায়। তাই আপনি যদি নিজের মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে চান, তাহলে প্রতিদিন ব্লু বেরি খাওয়া অভ্যাস করতে পারেন।